ঢাকা    রোববার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ ১১ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

বেনিনকে হারিয়ে আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির রাজকীয় বিদায়

বেনিনকে হারিয়ে আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির রাজকীয় বিদায়
সংগৃহীত ছবি
ফলো করুন

এক রূপকথার সমাপ্তি টেনে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা মহাতারকা লিওনেল মেসি। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে নিজের ২০৮তম ও বিদায়ী ম্যাচেও চেনা রূপে ধরা দিলেন এই আর্জেন্টাইন কিংবদন্তি। ম্যাচে আর্জেন্টিনা যে তিনটি গোল করেছে, তার প্রতিটিতেই ছিল মেসির প্রত্যক্ষ অবদান—নিজে একটি গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও দুটি।

ম্যাচের প্রথমার্ধে দল গোল না পেলেও সবচেয়ে উজ্জ্বল ছিলেন অধিনায়ক মেসি নিজেই। প্রতিপক্ষের রক্ষণসীমায় একাধিক সুযোগ তৈরির পর দ্বিতীয়ার্ধের ৪৭তম মিনিটে প্রথম গোলের মুখ খোলে আর্জেন্টিনা। মেসির নিখুঁত কর্নার কিকে চমৎকার ফিনিশিংয়ে দলকে এগিয়ে নেন নিকলাস ওতামেন্দি। কাকতালীয়ভাবে, সোনালী প্রজন্মের অন্যতম কাণ্ডারি এই সেন্টারব্যাকও মেসির সঙ্গে একই ম্যাচে আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন।

এর কিছুক্ষণ পর দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নামা তরুণ প্রতিভা নিকো পাজকে বক্সের বাইরে বল বাড়িয়ে দেন মেসি। সেখান থেকে চমৎকার বাঁকানো শটে দলের ব্যবধান দ্বিগুণ করেন পাজ, যা মেসির নামের পাশে যোগ করে দ্বিতীয় অ্যাসিস্ট। ম্যাচের ৭০তম মিনিটে অগাস্তিন জিয়াই বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। জোরালো স্পটকিক থেকে নিখুঁত শটে বল জালে জড়িয়ে নিজের বিদায়ী মুহূর্তকে স্মরণীয় করে রাখেন মেসি। শেষ পর্যন্ত ৩-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়েন তিনি।

পরিসংখ্যান ভিত্তিক প্ল্যাটফর্ম সোফা স্কোর এই ম্যাচে মেসির অনবদ্য পারফরম্যান্সের মূল্যায়ন করেছে ৮.৫ রেটিং দিয়ে। ঝড়ঝাপটায় বহুবার পতনের হাত থেকে দেশকে রক্ষা করা এই দক্ষ কাণ্ডারি অবশেষে থামলেন, রেখে গেলেন এক অনন্য ও সমৃদ্ধ আন্তর্জাতিক ক্যারিয়ার।

ট্যাগ : আর্জেন্টিনা ফুটবল দল লিওনেল মেসি বিদায়

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

খেলা

কথা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
রবিবার২২
  • ২২ নভেম্বর ২০২৬
  • ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১১ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৮ ভোর
  • সূর্যোদয়৬:১৭ সকাল
  • যোহর১১:৪৬ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৫ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

রোববার, ২২ নভেম্বর ২০২৬


বেনিনকে হারিয়ে আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির রাজকীয় বিদায়

প্রকাশের তারিখ : ০৭ অক্টোবর ২০২৬

featured Image

এক রূপকথার সমাপ্তি টেনে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা মহাতারকা লিওনেল মেসি। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে নিজের ২০৮তম ও বিদায়ী ম্যাচেও চেনা রূপে ধরা দিলেন এই আর্জেন্টাইন কিংবদন্তি। ম্যাচে আর্জেন্টিনা যে তিনটি গোল করেছে, তার প্রতিটিতেই ছিল মেসির প্রত্যক্ষ অবদান—নিজে একটি গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও দুটি।

ম্যাচের প্রথমার্ধে দল গোল না পেলেও সবচেয়ে উজ্জ্বল ছিলেন অধিনায়ক মেসি নিজেই। প্রতিপক্ষের রক্ষণসীমায় একাধিক সুযোগ তৈরির পর দ্বিতীয়ার্ধের ৪৭তম মিনিটে প্রথম গোলের মুখ খোলে আর্জেন্টিনা। মেসির নিখুঁত কর্নার কিকে চমৎকার ফিনিশিংয়ে দলকে এগিয়ে নেন নিকলাস ওতামেন্দি। কাকতালীয়ভাবে, সোনালী প্রজন্মের অন্যতম কাণ্ডারি এই সেন্টারব্যাকও মেসির সঙ্গে একই ম্যাচে আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন।

এর কিছুক্ষণ পর দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নামা তরুণ প্রতিভা নিকো পাজকে বক্সের বাইরে বল বাড়িয়ে দেন মেসি। সেখান থেকে চমৎকার বাঁকানো শটে দলের ব্যবধান দ্বিগুণ করেন পাজ, যা মেসির নামের পাশে যোগ করে দ্বিতীয় অ্যাসিস্ট। ম্যাচের ৭০তম মিনিটে অগাস্তিন জিয়াই বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। জোরালো স্পটকিক থেকে নিখুঁত শটে বল জালে জড়িয়ে নিজের বিদায়ী মুহূর্তকে স্মরণীয় করে রাখেন মেসি। শেষ পর্যন্ত ৩-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়েন তিনি।

পরিসংখ্যান ভিত্তিক প্ল্যাটফর্ম সোফা স্কোর এই ম্যাচে মেসির অনবদ্য পারফরম্যান্সের মূল্যায়ন করেছে ৮.৫ রেটিং দিয়ে। ঝড়ঝাপটায় বহুবার পতনের হাত থেকে দেশকে রক্ষা করা এই দক্ষ কাণ্ডারি অবশেষে থামলেন, রেখে গেলেন এক অনন্য ও সমৃদ্ধ আন্তর্জাতিক ক্যারিয়ার।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ