ঢাকা    রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ ১৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ফ্রান্সে বেসামরিক বিমান বিধ্বস্ত, নিহত ১১

বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই দুর্ঘটনার কবলে পড়ে। ছবি: সংগৃহীত
ফলো করুন

ফ্রান্সের উত্তর-পূর্বাঞ্চলের টম্বলেন শহরে একটি বেসামরিক বিমান বিধ্বস্ত হয়ে ১১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বিমানের পাইলট, পাঁচজন শিক্ষার্থী ও পাঁচজন প্রশিক্ষক রয়েছেন।

স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, বিমানটি একটি প্যারাসুট প্রশিক্ষণ বিদ্যালয়ের মালিকানাধীন ছিল। ন্যান্সি-এসে বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরই এটি দুর্ঘটনার কবলে পড়ে।

দুর্ঘটনার পর বিমানবন্দরসংলগ্ন এলাকায় সাধারণ মানুষকে না যাওয়ার আহ্বান জানিয়েছে পুলিশ। ঘটনাস্থলে উদ্ধারকর্মী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছেন।

ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছেন। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সূত্র: বিবিসি

ট্যাগ : নিহত ইউরোপ ফ্রান্স বিমানবন্দর বিধ্বস্ত বিমান

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

বাংলা ভিউজ

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

ফ্রান্সে বেসামরিক বিমান বিধ্বস্ত, নিহত ১১

প্রকাশের তারিখ : ২৮ জুন ২০২৬

featured Image

ফ্রান্সের উত্তর-পূর্বাঞ্চলের টম্বলেন শহরে একটি বেসামরিক বিমান বিধ্বস্ত হয়ে ১১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বিমানের পাইলট, পাঁচজন শিক্ষার্থী ও পাঁচজন প্রশিক্ষক রয়েছেন।

স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, বিমানটি একটি প্যারাসুট প্রশিক্ষণ বিদ্যালয়ের মালিকানাধীন ছিল। ন্যান্সি-এসে বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরই এটি দুর্ঘটনার কবলে পড়ে।

দুর্ঘটনার পর বিমানবন্দরসংলগ্ন এলাকায় সাধারণ মানুষকে না যাওয়ার আহ্বান জানিয়েছে পুলিশ। ঘটনাস্থলে উদ্ধারকর্মী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছেন।

ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছেন। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সূত্র: বিবিসি

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ