ঢাকা    রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ ১৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: তদন্ত কমিশনের প্রতিবেদনে যা উঠে এল

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল ও কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় পাইলটের উড্ডয়ন প্রশিক্ষণের ঘাটতি ও যথাযথ তদারকির অভাবকে দুর্ঘটনার অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করেছে তদন্ত কমিশন।বিবিসি বাংলার প্রতিবেদনে বলা হয়েছে, নয় সদস্যের উচ্চপর্যায়ের তদন্ত কমিশন তিন মাসের বেশি সময় ধরে তদন্ত শেষে জমা দেওয়া প্রতিবেদনে জানিয়েছে, বিমানটির কোনো যান্ত্রিক ত্রুটি ছিল না। বরং মানবিক ও ব্যবস্থাপনাগত ত্রুটিই দুর্ঘটনার মূল কারণ।প্রতিবেদনে বলা হয়, ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামের এটি ছিল প্রথম একক উড্ডয়ন বা ‘ফার্স্ট সলো ফ্লাইট’। সংকটপূর্ণ মুহূর্তে তিনি কার্যকর সিদ্ধান্ত নিতে ব্যর্থ হন বলে কমিশনের পর্যবেক্ষণে উঠে এসেছে।[BANGVIEWS-POST:2174]তদন্তে আরও বলা হয়েছে, প্রশিক্ষণের নির্ধারিত প্রোফাইল অনুযায়ী মিশন পরিচালনা না করে পাইলটকে ভিন্ন নির্দেশনা দেওয়া হয়েছিল। পাশাপাশি গ্রাউন্ড সুপারভাইজার ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের পর্যাপ্ত তদারকির ঘাটতিও ছিল।ফ্লাইট ডাটা রেকর্ডার বিশ্লেষণে দেখা যায়, বিমানটি বাঁক নেওয়ার সময় অস্বাভাবিকভাবে ব্যাংক অ্যাঙ্গেল বেড়ে যায়। পরে কন্ট্রোল স্টিকে অতিরিক্ত চাপের কারণে বিমানটি স্টল অবস্থায় চলে যায়।এদিকে, স্কুল ভবনের অপর্যাপ্ত জরুরি বহির্গমন ব্যবস্থাকেও হতাহতের সংখ্যা বাড়ার অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেছে কমিশন। প্রতিবেদনে বলা হয়েছে, ভবনটিতে শিক্ষার্থী সংখ্যা ও আয়তনের তুলনায় পর্যাপ্ত সিঁড়ি ছিল না।[BANGVIEWS-POST:2171]গত বছরের ২১ জুলাইয়ের ওই দুর্ঘটনায় মাইলস্টোন স্কুলের ২৮ শিক্ষার্থীসহ মোট ৩৬ জন নিহত হন। তবে এক বছর পার হলেও নিহত ও আহতদের পরিবারগুলো এখনো ঘোষিত ক্ষতিপূরণ পায়নি।সূত্র: বিবিসি বাংলা

মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: তদন্ত কমিশনের প্রতিবেদনে যা উঠে এল