ভারতের লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী দেশজুড়ে চলমান সামাজিক, রাজনৈতিক ও নাগরিক অধিকার আন্দোলনগুলোর জন্য একটি ডিজিটাল প্ল্যাটফর্ম 'সত্যাগ্রহ' চালু করেছেন। এই ওয়েবসাইটের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তে বিচ্ছিন্নভাবে গড়ে ওঠা আন্দোলন ও সাধারণ মানুষের নানা সমস্যার তথ্য একত্র করা হবে। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিরোধী জোটের আন্দোলনের সময়ে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
রাহুল গান্ধী বলেন, দেশের বিভিন্ন অঞ্চলে চলমান আন্দোলনগুলোকে এক সূত্রে গেঁথে শক্তিশালী যোগাযোগের মাধ্যম তৈরি করাই প্ল্যাটফর্মের মূল উদ্দেশ্য। তিনি অন্যদের সঙ্গে মানুষের প্রতিবেদন ও বিভিন্ন দাবির পাশে দাঁড়ানোর দায়িত্ব পালন করেন বলে জানান।
এই প্রযুক্তিভিত্তিক সিস্টেমে যেকোনো নাগরিক বা প্রতিবাদী গোষ্ঠী মাত্র দুই মিনিটের মধ্যে তাদের নাম, সংগঠন ও আন্দোলনের মূল দাবি অনলাইনে জমা দিতে পারবে। জমাকৃত তথ্য একটি ইন্টারঅ্যাক্টিভ ডিজিটাল মানচিত্রে প্রদর্শিত হবে, যা দেশের বিভিন্ন অঞ্চলে সামাজিক ও রাজনৈতিক সংকট বা নাগরিক আন্দোলন সম্পর্কে সরাসরি তথ্য দেবে।
রাহুল গান্ধী জানান, প্ল্যাটফর্মে কৃষক, শিক্ষার্থী, নারী, আদিবাসী, দলিত, ওবিসি এবং তরুণ প্রজন্মের শিক্ষা, কর্মসংস্থান, মূল্যবৃদ্ধি ও জমির অধিকার সংক্রান্ত স্থানীয় প্রতিবাদগুলো যুক্ত করা হবে। একই ধরনের দাবিতে চলা আন্দোলনের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সেতু গড়ে তুলার প্রচেষ্টা পরিকল্পনা রয়েছে।
তথ্য শুধুমাত্র ওয়েবসাইটে সীমাবদ্ধ থাকবেনা, প্রয়োজন অনুসারে আন্দোলনকারীরা তাঁদের দাবিগুলো জাতীয় সংসদ, সরকারি প্রতিষ্ঠানে এবং রাজনৈতিক মঞ্চে তুলে ধরতে পারবেন বলে স্পষ্ট করেন রাহুল গান্ধী। এছাড়া তিনি মহাত্মা গান্ধীর অহিংসা ও সত্যাগ্রহ চেতনাকে ডিজিটাল মাধ্যমে তুলে ধরে প্রতিবাদী কণ্ঠগুলো একত্রিত করার আহ্বান জানান।
মন্তব্যসমূহ