ঢাকা    শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ ৯ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

পল্টন-প্রেস ক্লাব অবরোধ, রাজপথে শত শত অটোরিকশাচালক

পল্টন-প্রেস ক্লাব অবরোধ, রাজপথে শত শত অটোরিকশাচালক
ছবি : সংগৃহীত
ফলো করুন

রাজধানীর পল্টন ও জাতীয় প্রেস ক্লাবের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন অটোরিকশাচালকরা। সোমবার সকাল সাড়ে ১০টার পর থেকে কয়েকটি দাবি নিয়ে শত শত অটোচালক সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। একই সময়ে রাজধানীর আরও কয়েকটি এলাকায় অটোরিকশাচালকদের বিক্ষোভ ও খণ্ড খণ্ড মিছিল বের হওয়ার খবর পাওয়া গেছে।

অটোরিকশাচালকদের সড়ক অবরোধের কারণে পল্টন ও জাতীয় প্রেস ক্লাবসংলগ্ন এলাকায় যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। অনেক সড়কে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ব্যাপক যানজট তৈরি হয়েছে। এতে অফিসগামীসহ বিভিন্ন শ্রেণি-পেশার যাত্রী ও পথচারীদের ভোগান্তিতে পড়তে হচ্ছে।

আন্দোলনকারীরা জানিয়েছেন, অটোরিকশা চার্জ দেওয়ার স্থানগুলোতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার প্রতিবাদসহ কয়েকটি দাবিতে তারা রাজপথে নেমেছেন। তাদের অভিযোগ, চার্জ দেওয়ার ব্যবস্থা ব্যাহত হওয়ায় অটোরিকশা চালানো কঠিন হয়ে পড়েছে। এসব সমস্যার সমাধানসহ তাদের দাবিগুলো মেনে না নেওয়া পর্যন্ত তারা সড়ক ছাড়বেন না বলেও জানিয়েছেন আন্দোলনকারীরা।

এদিকে সোমবার সকাল থেকেই রাজধানীর রামপুরা, বাড্ডা, মালিবাগ, খিলগাঁও, মতিঝিল, মিরপুর, মোহাম্মদপুরসহ বিভিন্ন এলাকায় অটোরিকশার চলাচল উল্লেখযোগ্যভাবে কমে গেছে। ফলে এসব এলাকার স্বাভাবিক গণপরিবহন ব্যবস্থাতেও এর প্রভাব পড়েছে।

অটোরিকশাচালকদের আন্দোলনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। রমনা বিভাগের পুলিশের উপ-কমিশনার জাহিদুল ইসলাম বলেন, অটোরিকশাচালকদের সমাবেশ থেকে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সে জন্য পুলিশ সতর্ক রয়েছে।

শাহবাগ থানা থেকেও অটোরিকশাচালকদের বিক্ষোভকে কেন্দ্র করে পুলিশের সতর্ক অবস্থানের কথা জানানো হয়েছে। থানা সূত্রে বলা হয়েছে, আন্দোলনকারীরা রাজধানীর বিভিন্ন এলাকায় ছোট ছোট মিছিল বের করেছেন।

সড়ক অবরোধের কারণে রাজধানীর গুরুত্বপূর্ণ কয়েকটি সড়কে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটায় পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনী নজরদারি করছে। তবে আন্দোলনকারীরা তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত সড়ক ছাড়বেন না বলে অবস্থান নিয়েছেন।

ট্যাগ : টোরিকশাচালক

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

সারাদেশ

কথা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
শুক্রবার২০
  • ২০ নভেম্বর ২০২৬
  • ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ৯ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৭ ভোর
  • সূর্যোদয়৬:১৬ সকাল
  • যোহর১১:৪৬ সকাল
  • আসর৩:৩৭ বিকাল
  • মাগরিব৫:১৪ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৪ ভোরইফতার ৫:১৪ বিকাল

বাংলা ভিউজ

শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬


পল্টন-প্রেস ক্লাব অবরোধ, রাজপথে শত শত অটোরিকশাচালক

প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৬

featured Image

রাজধানীর পল্টন ও জাতীয় প্রেস ক্লাবের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন অটোরিকশাচালকরা। সোমবার সকাল সাড়ে ১০টার পর থেকে কয়েকটি দাবি নিয়ে শত শত অটোচালক সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। একই সময়ে রাজধানীর আরও কয়েকটি এলাকায় অটোরিকশাচালকদের বিক্ষোভ ও খণ্ড খণ্ড মিছিল বের হওয়ার খবর পাওয়া গেছে।

অটোরিকশাচালকদের সড়ক অবরোধের কারণে পল্টন ও জাতীয় প্রেস ক্লাবসংলগ্ন এলাকায় যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। অনেক সড়কে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ব্যাপক যানজট তৈরি হয়েছে। এতে অফিসগামীসহ বিভিন্ন শ্রেণি-পেশার যাত্রী ও পথচারীদের ভোগান্তিতে পড়তে হচ্ছে।

আন্দোলনকারীরা জানিয়েছেন, অটোরিকশা চার্জ দেওয়ার স্থানগুলোতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার প্রতিবাদসহ কয়েকটি দাবিতে তারা রাজপথে নেমেছেন। তাদের অভিযোগ, চার্জ দেওয়ার ব্যবস্থা ব্যাহত হওয়ায় অটোরিকশা চালানো কঠিন হয়ে পড়েছে। এসব সমস্যার সমাধানসহ তাদের দাবিগুলো মেনে না নেওয়া পর্যন্ত তারা সড়ক ছাড়বেন না বলেও জানিয়েছেন আন্দোলনকারীরা।

এদিকে সোমবার সকাল থেকেই রাজধানীর রামপুরা, বাড্ডা, মালিবাগ, খিলগাঁও, মতিঝিল, মিরপুর, মোহাম্মদপুরসহ বিভিন্ন এলাকায় অটোরিকশার চলাচল উল্লেখযোগ্যভাবে কমে গেছে। ফলে এসব এলাকার স্বাভাবিক গণপরিবহন ব্যবস্থাতেও এর প্রভাব পড়েছে।

অটোরিকশাচালকদের আন্দোলনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। রমনা বিভাগের পুলিশের উপ-কমিশনার জাহিদুল ইসলাম বলেন, অটোরিকশাচালকদের সমাবেশ থেকে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সে জন্য পুলিশ সতর্ক রয়েছে।

শাহবাগ থানা থেকেও অটোরিকশাচালকদের বিক্ষোভকে কেন্দ্র করে পুলিশের সতর্ক অবস্থানের কথা জানানো হয়েছে। থানা সূত্রে বলা হয়েছে, আন্দোলনকারীরা রাজধানীর বিভিন্ন এলাকায় ছোট ছোট মিছিল বের করেছেন।

সড়ক অবরোধের কারণে রাজধানীর গুরুত্বপূর্ণ কয়েকটি সড়কে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটায় পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনী নজরদারি করছে। তবে আন্দোলনকারীরা তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত সড়ক ছাড়বেন না বলে অবস্থান নিয়েছেন।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ