ঢাকা    রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ ১৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

নাইজেরিয়ায় প্রথমবার হ্যাচিং এগ রপ্তানি করল বাংলাদেশ: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু | ছবি: সংগৃহীত
ফলো করুন

দেশের অভ্যন্তরীণ চাহিদা পূরণের পাশাপাশি আন্তর্জাতিক বাজারে প্রাণিসম্পদ খাতের পণ্য রপ্তানি বাড়ানো সরকারের অন্যতম লক্ষ্য বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

রোববার রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে বাংলাদেশ থেকে প্রথমবারের মতো নাইজেরিয়ায় হ্যাচিং এগ রপ্তানি কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। হ্যাচিং এগ হলো ডিম ফুটিয়ে বাচ্চা উৎপাদনের উপযোগী ডিম।

প্রতিমন্ত্রী বলেন, রপ্তানির মাধ্যমে দেশের অর্থনীতি আরও সমৃদ্ধ ও শক্তিশালী হবে। একই সঙ্গে সামগ্রিক উন্নয়নও ত্বরান্বিত হবে। প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী করা গেলে বৈদেশিক মুদ্রা অর্জনে এই খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।

তিনি বলেন, দেশের প্রতিটি খাতকে রপ্তানিমুখী হিসেবে গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। সেই লক্ষ্য বাস্তবায়নে মৎস্য ও প্রাণিসম্পদ খাতও ধীরে ধীরে শক্তিশালী রপ্তানিমুখী খাতে পরিণত হচ্ছে।

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, নাইজেরিয়ায় হ্যাচিং এগ রপ্তানির এই উদ্যোগ দেশের রপ্তানি বহুমুখীকরণে নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে। এটি প্রাণিসম্পদ খাতের আন্তর্জাতিক বাজারে প্রবেশের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

তিনি আরও বলেন, বাংলাদেশ যখন নিজস্ব চাহিদা পূরণ করে বিদেশে পণ্য রপ্তানি করতে পারে, তখন তা দেশের সক্ষমতারই প্রমাণ। এই রপ্তানি শুধু বাণিজ্যিক কার্যক্রম নয়, বরং বাংলাদেশের প্রাণিসম্পদ খাতের আন্তর্জাতিক স্বীকৃতির একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

প্রতিমন্ত্রী আশা প্রকাশ করেন, ভবিষ্যতে প্রাণিসম্পদ খাতের পণ্য রপ্তানির পরিধি আরও বাড়বে এবং নতুন নতুন আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের অবস্থান শক্তিশালী হবে।

অনুষ্ঠানে প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজামান খান বলেন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনায় প্রাণিসম্পদ অধিদপ্তর রপ্তানিমুখী ও আন্তর্জাতিক মানসম্পন্ন প্রাণিসম্পদ খাত গড়ে তুলতে কাজ করছে।

অনুষ্ঠানে প্রাণিসম্পদ অধিদপ্তরের উপপরিচালক ডা. সাখাওয়াত হোসেন, উপপরিচালক ডা. শারমিন সামাদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগ : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় রপ্তানি নাইজেরিয়া

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

বাংলা ভিউজ

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

নাইজেরিয়ায় প্রথমবার হ্যাচিং এগ রপ্তানি করল বাংলাদেশ: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

প্রকাশের তারিখ : ২৮ জুন ২০২৬

featured Image

দেশের অভ্যন্তরীণ চাহিদা পূরণের পাশাপাশি আন্তর্জাতিক বাজারে প্রাণিসম্পদ খাতের পণ্য রপ্তানি বাড়ানো সরকারের অন্যতম লক্ষ্য বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

রোববার রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে বাংলাদেশ থেকে প্রথমবারের মতো নাইজেরিয়ায় হ্যাচিং এগ রপ্তানি কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। হ্যাচিং এগ হলো ডিম ফুটিয়ে বাচ্চা উৎপাদনের উপযোগী ডিম।

প্রতিমন্ত্রী বলেন, রপ্তানির মাধ্যমে দেশের অর্থনীতি আরও সমৃদ্ধ ও শক্তিশালী হবে। একই সঙ্গে সামগ্রিক উন্নয়নও ত্বরান্বিত হবে। প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী করা গেলে বৈদেশিক মুদ্রা অর্জনে এই খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।

তিনি বলেন, দেশের প্রতিটি খাতকে রপ্তানিমুখী হিসেবে গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। সেই লক্ষ্য বাস্তবায়নে মৎস্য ও প্রাণিসম্পদ খাতও ধীরে ধীরে শক্তিশালী রপ্তানিমুখী খাতে পরিণত হচ্ছে।

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, নাইজেরিয়ায় হ্যাচিং এগ রপ্তানির এই উদ্যোগ দেশের রপ্তানি বহুমুখীকরণে নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে। এটি প্রাণিসম্পদ খাতের আন্তর্জাতিক বাজারে প্রবেশের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

তিনি আরও বলেন, বাংলাদেশ যখন নিজস্ব চাহিদা পূরণ করে বিদেশে পণ্য রপ্তানি করতে পারে, তখন তা দেশের সক্ষমতারই প্রমাণ। এই রপ্তানি শুধু বাণিজ্যিক কার্যক্রম নয়, বরং বাংলাদেশের প্রাণিসম্পদ খাতের আন্তর্জাতিক স্বীকৃতির একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

প্রতিমন্ত্রী আশা প্রকাশ করেন, ভবিষ্যতে প্রাণিসম্পদ খাতের পণ্য রপ্তানির পরিধি আরও বাড়বে এবং নতুন নতুন আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের অবস্থান শক্তিশালী হবে।

অনুষ্ঠানে প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজামান খান বলেন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনায় প্রাণিসম্পদ অধিদপ্তর রপ্তানিমুখী ও আন্তর্জাতিক মানসম্পন্ন প্রাণিসম্পদ খাত গড়ে তুলতে কাজ করছে।

অনুষ্ঠানে প্রাণিসম্পদ অধিদপ্তরের উপপরিচালক ডা. সাখাওয়াত হোসেন, উপপরিচালক ডা. শারমিন সামাদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ