ঢাকা    রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ ১৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

বিশ্বকাপের মাঝেই সন্তান হারালেন নেদারল্যান্ডস তারকা গাকপো

ছবি : সংগৃহীত
ফলো করুন

ফিফা বিশ্বকাপের নকআউট পর্বে মরক্কোর বিপক্ষে মাঠে নামার আগে গভীর পারিবারিক শোকের মুখে পড়েছেন নেদারল্যান্ডসের ফরোয়ার্ড কোডি গাকপো। অনাগত পুত্রসন্তানকে হারিয়েছেন লিভারপুলের এই ডাচ তারকা।

গাকপোর সঙ্গী নোয়া ফন ডার বেই সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে এক আবেগঘন পোস্টে এ খবর জানান। তিনি লিখেছেন, গর্ভকালীন জটিলতার কারণে তাদের অনাগত পুত্রসন্তান মারা গেছে।

দম্পতি তাদের সন্তানের নামও ঠিক করেছিলেন। ইনস্টাগ্রাম পোস্টে নোয়া জানান, তাদের সন্তানের নাম রাখা হয়েছিল এলিজাহ রাফায়েল গাকপো। তিনি বলেন, সন্তানটি তাদের কাছে চিরকাল ভালোবাসার অংশ হয়ে থাকবে।

সন্তানের মৃত্যুর পর নিজেদের মানসিক অবস্থার কথাও তুলে ধরেন নোয়া। তিনি জানান, এই দুঃসময়ে তারা একটি চার্চে গিয়ে মোমবাতি জ্বালান। পরে বড় ছেলে স্যামুয়েলকে নিয়ে কাছের একটি খেলার মাঠে যান।

সেখানে আরেক শিশুর সঙ্গে দেখা হয়, যার নামও ছিল এলিজাহ। নোয়া এই ঘটনাকে তাদের জন্য সান্ত্বনার বার্তা হিসেবে দেখেছেন। তার ভাষায়, এটি তাদের মনে করিয়ে দিয়েছে যে ছোট্ট সন্তানটি তাদের হৃদয় থেকে দূরে নেই।

কয়েক সপ্তাহ আগেই গাকপো ও নোয়া জানিয়েছিলেন, তারা দ্বিতীয় সন্তানের বাবা-মা হতে যাচ্ছেন। ২০২৪ সালে তাদের প্রথম সন্তান স্যামুয়েল সেথের জন্ম হয়।

পারিবারিক এই শোকের পর গাকপো নিজেও ইনস্টাগ্রামে বার্তা দিয়েছেন। তিনি জানান, তার পরিবারের জন্য এটি অত্যন্ত কঠিন সময়। এই সময়ে পরিবারের ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখতে সবার প্রতি অনুরোধ জানান তিনি।

চলতি বিশ্বকাপে নেদারল্যান্ডসের আক্রমণভাগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন কোডি গাকপো। জাপানের বিপক্ষে প্রথম ম্যাচে গোল না পেলেও সুইডেনের বিপক্ষে জয়ে বড় অবদান রাখেন তিনি। ওই ম্যাচে ব্রায়ান ব্রোবির গোলের উৎস ছিলেন গাকপো। এরপর দ্বিতীয়ার্ধে নিজে জোড়া গোল করে দলের জয় নিশ্চিত করেন।

ব্যক্তিগত শোক সামলে মরক্কোর বিপক্ষে গুরুত্বপূর্ণ নকআউট ম্যাচে গাকপো মাঠে নামবেন কি না, তা নিয়ে এখন ফুটবলপ্রেমীদের আগ্রহ তৈরি হয়েছে। বাংলাদেশ সময় মঙ্গলবার সকাল ৭টায় নেদারল্যান্ডস ও মরক্কোর ম্যাচটি শুরু হওয়ার কথা রয়েছে।

ট্যাগ : ফুটবল বিশ্বকাপ ২০২৬ নেদারল্যান্ডস লিভারপুল

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

বাংলা ভিউজ

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

বিশ্বকাপের মাঝেই সন্তান হারালেন নেদারল্যান্ডস তারকা গাকপো

প্রকাশের তারিখ : ২৮ জুন ২০২৬

featured Image

ফিফা বিশ্বকাপের নকআউট পর্বে মরক্কোর বিপক্ষে মাঠে নামার আগে গভীর পারিবারিক শোকের মুখে পড়েছেন নেদারল্যান্ডসের ফরোয়ার্ড কোডি গাকপো। অনাগত পুত্রসন্তানকে হারিয়েছেন লিভারপুলের এই ডাচ তারকা।

গাকপোর সঙ্গী নোয়া ফন ডার বেই সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে এক আবেগঘন পোস্টে এ খবর জানান। তিনি লিখেছেন, গর্ভকালীন জটিলতার কারণে তাদের অনাগত পুত্রসন্তান মারা গেছে।

দম্পতি তাদের সন্তানের নামও ঠিক করেছিলেন। ইনস্টাগ্রাম পোস্টে নোয়া জানান, তাদের সন্তানের নাম রাখা হয়েছিল এলিজাহ রাফায়েল গাকপো। তিনি বলেন, সন্তানটি তাদের কাছে চিরকাল ভালোবাসার অংশ হয়ে থাকবে।

সন্তানের মৃত্যুর পর নিজেদের মানসিক অবস্থার কথাও তুলে ধরেন নোয়া। তিনি জানান, এই দুঃসময়ে তারা একটি চার্চে গিয়ে মোমবাতি জ্বালান। পরে বড় ছেলে স্যামুয়েলকে নিয়ে কাছের একটি খেলার মাঠে যান।

সেখানে আরেক শিশুর সঙ্গে দেখা হয়, যার নামও ছিল এলিজাহ। নোয়া এই ঘটনাকে তাদের জন্য সান্ত্বনার বার্তা হিসেবে দেখেছেন। তার ভাষায়, এটি তাদের মনে করিয়ে দিয়েছে যে ছোট্ট সন্তানটি তাদের হৃদয় থেকে দূরে নেই।

কয়েক সপ্তাহ আগেই গাকপো ও নোয়া জানিয়েছিলেন, তারা দ্বিতীয় সন্তানের বাবা-মা হতে যাচ্ছেন। ২০২৪ সালে তাদের প্রথম সন্তান স্যামুয়েল সেথের জন্ম হয়।

পারিবারিক এই শোকের পর গাকপো নিজেও ইনস্টাগ্রামে বার্তা দিয়েছেন। তিনি জানান, তার পরিবারের জন্য এটি অত্যন্ত কঠিন সময়। এই সময়ে পরিবারের ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখতে সবার প্রতি অনুরোধ জানান তিনি।

চলতি বিশ্বকাপে নেদারল্যান্ডসের আক্রমণভাগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন কোডি গাকপো। জাপানের বিপক্ষে প্রথম ম্যাচে গোল না পেলেও সুইডেনের বিপক্ষে জয়ে বড় অবদান রাখেন তিনি। ওই ম্যাচে ব্রায়ান ব্রোবির গোলের উৎস ছিলেন গাকপো। এরপর দ্বিতীয়ার্ধে নিজে জোড়া গোল করে দলের জয় নিশ্চিত করেন।

ব্যক্তিগত শোক সামলে মরক্কোর বিপক্ষে গুরুত্বপূর্ণ নকআউট ম্যাচে গাকপো মাঠে নামবেন কি না, তা নিয়ে এখন ফুটবলপ্রেমীদের আগ্রহ তৈরি হয়েছে। বাংলাদেশ সময় মঙ্গলবার সকাল ৭টায় নেদারল্যান্ডস ও মরক্কোর ম্যাচটি শুরু হওয়ার কথা রয়েছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ