ঢাকা    মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ ৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

কালিনিনগ্রাদে হামলা হলে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি পুতিনের

কালিনিনগ্রাদে হামলা হলে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি পুতিনের
ছবি : সংগৃহীত
ফলো করুন

ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে পশ্চিমাদের সঙ্গে উত্তেজনা আরও বাড়লে রাশিয়া প্রয়োজনে দেশটির অস্ত্রভাণ্ডারে থাকা ‘সব ধরনের অস্ত্র’, এমনকি পারমাণবিক অস্ত্রও ব্যবহার করতে প্রস্তুত বলে সতর্ক করেছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

বৃহস্পতিবার (১ অক্টোবর) মস্কোতে ভালদাই ডিসকাশন ক্লাবের এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় পশ্চিমাদের উদ্দেশে এ হুঁশিয়ারি দেন রুশ প্রেসিডেন্ট। তিনি বলেন, ন্যাটোর সদস্য পোল্যান্ড ও লিথুয়ানিয়ার মাঝখানে অবস্থিত রাশিয়ার বিচ্ছিন্ন ভূখণ্ড কালিনিনগ্রাদে সরাসরি হামলা হলে মস্কো তার জবাব দেবে।

পুতিন বলেন, ইউরোপের কোনো দেশকে আক্রমণ করার কোনো পরিকল্পনা রাশিয়ার নেই। তবে পশ্চিমা কোনো পক্ষ রাশিয়ার বিরুদ্ধে আগ্রাসন চালালে প্রয়োজন অনুযায়ী তার জবাব দিতে মস্কো প্রস্তুত।

সম্প্রতি কালিনিনগ্রাদের কাছাকাছি বাল্টিক সাগর এলাকায় সামরিক মহড়া চালিয়েছে ন্যাটো। জোটটির দাবি, প্রতিরোধক্ষমতা বাড়ানো এবং প্রতিরক্ষামূলক প্রস্তুতি জোরদার করতেই এসব মহড়ার আয়োজন করা হয়েছে। তবে মস্কো এসব তৎপরতাকে গভীর উদ্বেগের সঙ্গে দেখছে।

গত সেপ্টেম্বরের শেষ দিকে রাশিয়া সতর্ক করে বলেছিল, আকাশ বা সমুদ্রপথে কালিনিনগ্রাদকে অবরুদ্ধ করার কোনো চেষ্টা করা হলে তার পাল্টা জবাব দেওয়া হবে।

বৃহস্পতিবারের বক্তব্যে পুতিন বলেন, বাল্টিক সাগরে একের পর এক সামরিক মহড়া, রুশ জাহাজ-নৌযান আটকানোর চেষ্টা এবং কালিনিনগ্রাদ অঞ্চল নিয়ে পশ্চিমা বিভিন্ন বক্তব্য—সবকিছু মিলিয়েই পরিস্থিতির অবনতি ঘটছে।

কালিনিনগ্রাদে সরাসরি হামলা হলে রাশিয়া কী ধরনের পদক্ষেপ নিতে পারে, সে বিষয়েও স্পষ্ট সতর্কবার্তা দেন পুতিন।

তিনি বলেন, ‘যদি রাশিয়ান ফেডারেশনের ওপর সরাসরি হামলা হয়, বিশেষ করে কালিনিনগ্রাদ বা অন্য কোনো ভূখণ্ডে হামলা হলে, আমাদের দেশের অস্ত্রভাণ্ডারে থাকা সব ধরনের অস্ত্র ব্যবহারের বিষয়টি অনিবার্যভাবেই সামনে আসবে। এটি এড়ানো যাবে না।’

কালিনিনগ্রাদ রাশিয়ার মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন একটি ভূখণ্ড, যা বাল্টিক সাগরের তীরে অবস্থিত। এর একদিকে ন্যাটোর সদস্য পোল্যান্ড এবং অন্যদিকে লিথুয়ানিয়া। ফলে রাশিয়া ও ন্যাটোর মধ্যে সম্ভাব্য সামরিক সংঘাতের ক্ষেত্রে অঞ্চলটির কৌশলগত গুরুত্ব রয়েছে।

ট্যাগ : রাশিয়া ভ্লাদিমির পুতিন

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

আন্তর্জাতিক

কথা

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
মঙ্গলবার১৭
  • ১৭ নভেম্বর ২০২৬
  • ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৬ ভোর
  • সূর্যোদয়৬:১৪ সকাল
  • যোহর১১:৪৫ সকাল
  • আসর৩:৩৮ বিকাল
  • মাগরিব৫:১৪ বিকাল
  • এশা৬:৩২ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৩ ভোরইফতার ৫:১৪ বিকাল

বাংলা ভিউজ

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬


কালিনিনগ্রাদে হামলা হলে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি পুতিনের

প্রকাশের তারিখ : ০২ অক্টোবর ২০২৬

featured Image

ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে পশ্চিমাদের সঙ্গে উত্তেজনা আরও বাড়লে রাশিয়া প্রয়োজনে দেশটির অস্ত্রভাণ্ডারে থাকা ‘সব ধরনের অস্ত্র’, এমনকি পারমাণবিক অস্ত্রও ব্যবহার করতে প্রস্তুত বলে সতর্ক করেছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

বৃহস্পতিবার (১ অক্টোবর) মস্কোতে ভালদাই ডিসকাশন ক্লাবের এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় পশ্চিমাদের উদ্দেশে এ হুঁশিয়ারি দেন রুশ প্রেসিডেন্ট। তিনি বলেন, ন্যাটোর সদস্য পোল্যান্ড ও লিথুয়ানিয়ার মাঝখানে অবস্থিত রাশিয়ার বিচ্ছিন্ন ভূখণ্ড কালিনিনগ্রাদে সরাসরি হামলা হলে মস্কো তার জবাব দেবে।

পুতিন বলেন, ইউরোপের কোনো দেশকে আক্রমণ করার কোনো পরিকল্পনা রাশিয়ার নেই। তবে পশ্চিমা কোনো পক্ষ রাশিয়ার বিরুদ্ধে আগ্রাসন চালালে প্রয়োজন অনুযায়ী তার জবাব দিতে মস্কো প্রস্তুত।

সম্প্রতি কালিনিনগ্রাদের কাছাকাছি বাল্টিক সাগর এলাকায় সামরিক মহড়া চালিয়েছে ন্যাটো। জোটটির দাবি, প্রতিরোধক্ষমতা বাড়ানো এবং প্রতিরক্ষামূলক প্রস্তুতি জোরদার করতেই এসব মহড়ার আয়োজন করা হয়েছে। তবে মস্কো এসব তৎপরতাকে গভীর উদ্বেগের সঙ্গে দেখছে।

গত সেপ্টেম্বরের শেষ দিকে রাশিয়া সতর্ক করে বলেছিল, আকাশ বা সমুদ্রপথে কালিনিনগ্রাদকে অবরুদ্ধ করার কোনো চেষ্টা করা হলে তার পাল্টা জবাব দেওয়া হবে।

বৃহস্পতিবারের বক্তব্যে পুতিন বলেন, বাল্টিক সাগরে একের পর এক সামরিক মহড়া, রুশ জাহাজ-নৌযান আটকানোর চেষ্টা এবং কালিনিনগ্রাদ অঞ্চল নিয়ে পশ্চিমা বিভিন্ন বক্তব্য—সবকিছু মিলিয়েই পরিস্থিতির অবনতি ঘটছে।

কালিনিনগ্রাদে সরাসরি হামলা হলে রাশিয়া কী ধরনের পদক্ষেপ নিতে পারে, সে বিষয়েও স্পষ্ট সতর্কবার্তা দেন পুতিন।

তিনি বলেন, ‘যদি রাশিয়ান ফেডারেশনের ওপর সরাসরি হামলা হয়, বিশেষ করে কালিনিনগ্রাদ বা অন্য কোনো ভূখণ্ডে হামলা হলে, আমাদের দেশের অস্ত্রভাণ্ডারে থাকা সব ধরনের অস্ত্র ব্যবহারের বিষয়টি অনিবার্যভাবেই সামনে আসবে। এটি এড়ানো যাবে না।’

কালিনিনগ্রাদ রাশিয়ার মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন একটি ভূখণ্ড, যা বাল্টিক সাগরের তীরে অবস্থিত। এর একদিকে ন্যাটোর সদস্য পোল্যান্ড এবং অন্যদিকে লিথুয়ানিয়া। ফলে রাশিয়া ও ন্যাটোর মধ্যে সম্ভাব্য সামরিক সংঘাতের ক্ষেত্রে অঞ্চলটির কৌশলগত গুরুত্ব রয়েছে।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ