ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও ২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন আজ রবিবার পুনরায় শুরু হয়েছে। সকাল ১০টা ৩৪ মিনিটে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে অধিবেশন শুরু হয়।
অধিবেশনের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়। এরপর দিনের কার্যসূচি অনুযায়ী সংসদীয় কার্যক্রম শুরু হয়।
চলতি বাজেট অধিবেশনে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট নিয়ে আলোচনা, সংশ্লিষ্ট প্রস্তাব ও সংসদীয় কার্যক্রম চলার কথা রয়েছে।














মন্তব্যসমূহ