ঢাকা    বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

সমন্বিত উদ্যোগেই সম্ভব টেকসই অঙ্গদান ও কিডনি প্রতিস্থাপন: সমাজকল্যাণ মন্ত্রী

সমন্বিত উদ্যোগেই সম্ভব টেকসই অঙ্গদান ও কিডনি প্রতিস্থাপন: সমাজকল্যাণ মন্ত্রী
সংগৃহীত ছবি
ফলো করুন

দেশে একটি টেকসই অঙ্গদান ও কিডনি প্রতিস্থাপন ব্যবস্থা গড়ে তুলতে সরকার, চিকিৎসক সমাজ, গণমাধ্যম এবং সাধারণ মানুষকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

শনিবার (২৭ জুন) রাজধানীর কিডনি ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটে আয়োজিত দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

‘বাংলাদেশ-কোরিয়া ফ্রেন্ডশিপ কনফারেন্স অন লাইভ অ্যান্ড ডিসিজড ডোনার কিডনি ট্রান্সপ্লান্টেশন’ শীর্ষক এ সম্মেলনে দেশে মৃতদেহ থেকে অঙ্গদান সংস্কৃতির প্রসারে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

মন্ত্রী বলেন, অঙ্গদান মানবতার এক অনন্য দৃষ্টান্ত, যা বহু মরণাপন্ন রোগীর জীবনে নতুন আশার সঞ্চার করে। একজন মৃত ব্যক্তির কিডনি ছয় ঘণ্টা পর্যন্ত কার্যকর থাকে, যা প্রতিস্থাপনের মাধ্যমে অন্য একজন কিডনি বিকল রোগীর জীবন রক্ষা করতে পারে। এ জন্য দক্ষ ট্রান্সপ্লান্ট কো-অর্ডিনেটর তৈরির মাধ্যমে দেশে মৃতদেহ থেকে অঙ্গদান কার্যক্রমের প্রসারে নতুন অধ্যায়ের সূচনা করতে হবে।

কিডনি ফাউন্ডেশনের সিনিয়র কনসালট্যান্ট অধ্যাপক হারুন-উর-রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে দেশি-বিদেশি বিশেষজ্ঞরা দেশের কিডনি রোগ পরিস্থিতি নিয়ে উদ্বেগজনক তথ্য তুলে ধরেন।

চিকিৎসকেরা জানান, বাংলাদেশে বর্তমানে প্রায় দুই কোটি মানুষ কোনো না কোনো ধরনের কিডনি রোগে আক্রান্ত। প্রতি বছর ৩৫ থেকে ৪০ হাজার রোগী চূড়ান্ত পর্যায়ের কিডনি বিকল (ইএসআরডি) হয়ে ডায়ালাইসিসের ওপর নির্ভরশীল হয়ে পড়েন। তাদের সিংহভাগই উপযুক্ত চিকিৎসার অভাবে মারা যান।

এশিয়ান সোসাইটি অব ট্রান্সপ্লান্টেশনের মহাসচিব অধ্যাপক কিউরি আন এবং সিডনি ওয়েস্টমিড রিসার্চ হাব কাউন্সিলের প্রধান অধ্যাপক জেরেমি চ্যাপম্যান বলেন, বাংলাদেশে বছরে মাত্র কয়েকশ কিডনি প্রতিস্থাপন করা সম্ভব হয়। এর মধ্যে মৃত ব্যক্তি বা ডিসিজড ডোনারের কাছ থেকে অঙ্গদানের সংখ্যা অত্যন্ত কম। চরম আর্থিক সংকট ও সচেতনতার অভাবে প্রায় ৯০ থেকে ৯৫ শতাংশ রোগী এ জীবনরক্ষাকারী সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কিডনি ফাউন্ডেশন বাংলাদেশের সেক্রেটারি জেনারেল অধ্যাপক রুহুল আমিন রুবেল। এছাড়া বক্তব্য দেন দ্য ক্যাথলিক ইউনিভার্সিটি অব কোরিয়ার এমেরিটাস অধ্যাপক ইন সুং মুন, ড্যানভিট ফাউন্ডেশনের অধ্যাপক হি ইয়ং শিন এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস।

বিশেষজ্ঞদের মতে, দুই দিনব্যাপী এ আন্তর্জাতিক সম্মেলন এবং সরকারের নীতিগত সহায়তা দেশে মৃত ডোনারের কাছ থেকে কিডনি সংগ্রহের আইনি ও সামাজিক বাধা দূর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং এ খাতে একটি বড় মাইলফলক হিসেবে বিবেচিত হবে।

ট্যাগ : রাজধানীর খবর এ জেড এম জাহিদ হোসেন

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

জাতীয়

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
বুধবার১১
  • ১১ নভেম্বর ২০২৬
  • ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫২ ভোর
  • সূর্যোদয়৬:১০ সকাল
  • যোহর১১:৪৪ সকাল
  • আসর৩:৪০ বিকাল
  • মাগরিব৫:১৭ বিকাল
  • এশা৬:৩৩ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৪৯ ভোরইফতার ৫:১৭ বিকাল

বাংলা ভিউজ

বুধবার, ১১ নভেম্বর ২০২৬


সমন্বিত উদ্যোগেই সম্ভব টেকসই অঙ্গদান ও কিডনি প্রতিস্থাপন: সমাজকল্যাণ মন্ত্রী

প্রকাশের তারিখ : ২৮ জুন ২০২৬

featured Image

দেশে একটি টেকসই অঙ্গদান ও কিডনি প্রতিস্থাপন ব্যবস্থা গড়ে তুলতে সরকার, চিকিৎসক সমাজ, গণমাধ্যম এবং সাধারণ মানুষকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

শনিবার (২৭ জুন) রাজধানীর কিডনি ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটে আয়োজিত দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

‘বাংলাদেশ-কোরিয়া ফ্রেন্ডশিপ কনফারেন্স অন লাইভ অ্যান্ড ডিসিজড ডোনার কিডনি ট্রান্সপ্লান্টেশন’ শীর্ষক এ সম্মেলনে দেশে মৃতদেহ থেকে অঙ্গদান সংস্কৃতির প্রসারে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

মন্ত্রী বলেন, অঙ্গদান মানবতার এক অনন্য দৃষ্টান্ত, যা বহু মরণাপন্ন রোগীর জীবনে নতুন আশার সঞ্চার করে। একজন মৃত ব্যক্তির কিডনি ছয় ঘণ্টা পর্যন্ত কার্যকর থাকে, যা প্রতিস্থাপনের মাধ্যমে অন্য একজন কিডনি বিকল রোগীর জীবন রক্ষা করতে পারে। এ জন্য দক্ষ ট্রান্সপ্লান্ট কো-অর্ডিনেটর তৈরির মাধ্যমে দেশে মৃতদেহ থেকে অঙ্গদান কার্যক্রমের প্রসারে নতুন অধ্যায়ের সূচনা করতে হবে।

কিডনি ফাউন্ডেশনের সিনিয়র কনসালট্যান্ট অধ্যাপক হারুন-উর-রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে দেশি-বিদেশি বিশেষজ্ঞরা দেশের কিডনি রোগ পরিস্থিতি নিয়ে উদ্বেগজনক তথ্য তুলে ধরেন।

চিকিৎসকেরা জানান, বাংলাদেশে বর্তমানে প্রায় দুই কোটি মানুষ কোনো না কোনো ধরনের কিডনি রোগে আক্রান্ত। প্রতি বছর ৩৫ থেকে ৪০ হাজার রোগী চূড়ান্ত পর্যায়ের কিডনি বিকল (ইএসআরডি) হয়ে ডায়ালাইসিসের ওপর নির্ভরশীল হয়ে পড়েন। তাদের সিংহভাগই উপযুক্ত চিকিৎসার অভাবে মারা যান।

এশিয়ান সোসাইটি অব ট্রান্সপ্লান্টেশনের মহাসচিব অধ্যাপক কিউরি আন এবং সিডনি ওয়েস্টমিড রিসার্চ হাব কাউন্সিলের প্রধান অধ্যাপক জেরেমি চ্যাপম্যান বলেন, বাংলাদেশে বছরে মাত্র কয়েকশ কিডনি প্রতিস্থাপন করা সম্ভব হয়। এর মধ্যে মৃত ব্যক্তি বা ডিসিজড ডোনারের কাছ থেকে অঙ্গদানের সংখ্যা অত্যন্ত কম। চরম আর্থিক সংকট ও সচেতনতার অভাবে প্রায় ৯০ থেকে ৯৫ শতাংশ রোগী এ জীবনরক্ষাকারী সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কিডনি ফাউন্ডেশন বাংলাদেশের সেক্রেটারি জেনারেল অধ্যাপক রুহুল আমিন রুবেল। এছাড়া বক্তব্য দেন দ্য ক্যাথলিক ইউনিভার্সিটি অব কোরিয়ার এমেরিটাস অধ্যাপক ইন সুং মুন, ড্যানভিট ফাউন্ডেশনের অধ্যাপক হি ইয়ং শিন এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস।

বিশেষজ্ঞদের মতে, দুই দিনব্যাপী এ আন্তর্জাতিক সম্মেলন এবং সরকারের নীতিগত সহায়তা দেশে মৃত ডোনারের কাছ থেকে কিডনি সংগ্রহের আইনি ও সামাজিক বাধা দূর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং এ খাতে একটি বড় মাইলফলক হিসেবে বিবেচিত হবে।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ