ঢাকা    শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

সাবেক ২ অতিরিক্ত আইজিপি ও আ.লীগ নেতার ভয়ংকর চক্রান্ত ফাঁস

ছবি : সংগৃহীত
ফলো করুন

রাজধানীর মিরপুরে তৈরি পোশাক শ্রমিকদের ন্যায্য আন্দোলনের সুযোগ নিয়ে পুরো পোশাক খাতকে অস্থিতিশীল ও ধ্বংস করার এক গভীর ষড়যন্ত্রের রূপরেখা উন্মোচন করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ডিবির দাবি, এই নৈরাজ্য কোনো সাধারণ শ্রমিক বিক্ষোভ ছিল না; এর নেপথ্যে বিজিএমইএ’র সাবেক সভাপতি ও আওয়ামী লীগ নেতা এস এম মান্নান কচি, সাবেক সংসদ সদস্য ইলিয়াস মোল্লা এবং পুলিশের সাবেক দুই অতিরিক্ত আইজিপিসহ একটি প্রভাবশালী রাজনৈতিক চক্রের প্রত্যক্ষ ইন্ধন, পরিকল্পনা ও বিপুল অর্থায়ন ছিল।

গত ৩ নভেম্বর মিরপুরের কালশী-পূরবী মোড়ে ‘শিহা ডিজাইন বাংলাদেশ লিমিটেড’ কারখানার সামনে ডিএমপির কনস্টেবল সালমানের ওপর নৃশংস হামলা এবং ব্যাপক ভাঙচুর-সহিংসতায় জড়িত অভিযোগে গ্রেপ্তার হওয়া মোট ১৯ আসামির স্বীকারোক্তি ও তথ্যের ভিত্তিতে এই ষড়যন্ত্রের বিস্তারিত বের হয়ে আসে। পুলিশ ও গোয়েন্দা সূত্রে জানা যায়, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং গ্রেপ্তার ব্যক্তিদের ব্যবহৃত ১৬টি গোপন এনক্রিপ্টেড হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জার গ্রুপের অডিও বার্তা ফরেনসিক পরীক্ষার মাধ্যমে এই অশুভ আঁতাতের প্রমাণ নিশ্চিত হওয়া গেছে।

ডিবির তদন্তে উঠে আসে, কালশীর ‘শিহা ডিজাইন বাংলাদেশ লিমিটেড’ কারখানাটি ২০২৪ সালের ৫ আগস্টের পটপরিবর্তনের পূর্বে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মান্নান কচির প্রত্যক্ষ মালিকানায় পরিচালিত হতো। পরে তিনি কাগজে-কলমে মালিকানা পরিবর্তন করলেও কারখানাটির নিয়ন্ত্রণ ধরে রাখে পাঁচ সদস্যের একটি গোপন সিন্ডিকেট। এই সিন্ডিকেটের মধ্যে রয়েছেন বাংলাদেশ পুলিশের সাবেক দুই অতিরিক্ত আইজিপি আতিকুল ইসলাম ও আবু হাসান মুহম্মদ তারিক। এছাড়াও রয়েছেন আতিকুল ইসলামের শ্যালক নুরুল ইসলাম, শফিকুল ইসলাম ও মুশতাক আহমেদ।

ডিএমপির অতিরিক্ত কমিশনার ও ডিবিপ্রধান শফিকুল ইসলাম যুগান্তরকে জানান, আওয়ামী লীগ নেতা কচি, সাবেক সংসদ সদস্য ইলিয়াস মোল্লা, তাঁর ভাগিনা আলিফ মোল্লা ও জুয়েল মোল্লা, সাবেক দুই অতিরিক্ত আইজিপি, মহানগর উত্তর আওয়ামী লীগের ১০ নম্বর ওয়ার্ডের প্রচার সম্পাদক আক্তার রনি এবং সাবেক এক ওয়ার্ড কাউন্সিলর পোশাক আন্দোলনের আড়ালে অর্থ সরবরাহ ও কর্মীদের দিকনির্দেশনা দিয়ে আসছিলেন। দেশের রপ্তানিমুখী পোশাক খাতকে ধ্বংসের মুখে ঠেলে দিতে সাধারণ শ্রমিকদের মূলত ঢাল হিসেবে ব্যবহার করা হয়েছিল। তিনি নিশ্চিত করেন, মাঠপর্যায়ের নাশকতাকারীদের জবানবন্দির ভিত্তিতে পর্দার আড়ালে থাকা শীর্ষ পরিকল্পনাকারী ও অর্থদাতাদের আইনের আওতায় আনতে সাঁড়াশি অভিযান চলছে।

তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, আসামিদের মোবাইল জব্দ করে ‘চেতনা মুক্তিযুদ্ধ’, ‘শেখ হাসিনা রিজার্ভ ফোর্স’, ‘ঢাকা জেলা গেরিলা ৭১’, ‘হাসু আপার বাংলা’, ‘শেখ হাসিনার প্রত্যাবর্তন’ ও ‘বঙ্গবন্ধুর আদর্শ গেরিলা’ নামের অন্তত ১৬টি গোপন চ্যাট গ্রুপের সন্ধান পাওয়া গেছে। আলামত মুছতে অনেক বার্তা মুছে ফেলা হলেও ডিবির ফরেনসিক ল্যাব বিপুল পরিমাণ অডিও নির্দেশ ও নাশকতার ছবি পুনরুদ্ধার করেছে। এসব গ্রুপে নির্দেশ দেওয়া হতো—আন্দোলনের ছবি ও গাড়িতে আগুন দেওয়ার ভিডিও ধারণ করে পাঠাতে হবে। ১ নভেম্বর পল্লবীতে পুলিশের গাড়িতে আগুন দিয়ে সেই ভিডিও নেতাদের কাছে পাঠান কক্সবাজারের যুবলীগ নেতা মুয়াজ্জেম শাহরিয়ার নেওয়াজ। প্রমাণ মিললেই ইলিয়াস মোল্লার ভাগিনা আলিফ মোল্লা ও জুয়েল মোল্লা ডিজিটাল মাধ্যমে অর্থ পাঠাতেন।

তদন্তে আরও উঠে আসে, রাজধানী ও গাজীপুরের পোশাকশিল্পে অস্থিরতা তৈরি করতে পঞ্চগড়, কক্সবাজার ও নোয়াখালীসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে রাজনৈতিক ক্যাডার এনে ঢাকায় জড়ো করা হয়েছিল। যেমন পঞ্চগড় কলেজ ছাত্রলীগের নেতা নাহিদ হাসান সরাসরি মাঠে সক্রিয় ছিলেন। অন্যদিকে, আওয়ামী লীগ নেতা আক্তার রনি সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া গুজব ছড়ান যে ‘গাজীপুরে দুজন পোশাক শ্রমিকের লাশ পাওয়া গেছে’। এই বানোয়াট তথ্যের জেরেই হাজার হাজার নিরীহ শ্রমিক ক্ষোভে ফেটে পড়ে রাস্তায় নেমেছিলেন।

গত ৩ নভেম্বর কালশী মোড়ে ডিএমপি কনস্টেবল সালমানকে ঘিরে ধরে নৃশংসভাবে পেটানোর ঘটনায় ৪-৫টি ভিন্ন অ্যাঙ্গেলের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে সরাসরি হামলায় জড়িত ৮ জনকে গ্রেপ্তার করে ডিবি। তাঁরা হলেন—আশিক জুলহাস, আরাফাত ইসলাম জিসান, মো. রশিদ আলী, সোহেল রানা, মিলন বাবু, আনারুল ইসলাম, মো. রানা ও মনছুর আলী। এর আগে ১ নভেম্বর গ্রেপ্তার হওয়া আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের অপর ১১ নেতাকর্মীকে তিন দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। তাদের সবার ডিজিটাল ডিভাইস ও আর্থিক লেনদেনের নেটওয়ার্কে শীর্ষ নেতাদের সংশ্লিষ্টতা প্রমাণিত হয়েছে।

ট্যাগ : আইজিপি আ.লীগ নেতা

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

জাতীয়

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
শুক্রবার৬
  • ০৬ নভেম্বর ২০২৬
  • ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫০ ভোর
  • সূর্যোদয়৬:০৭ সকাল
  • যোহর১১:৪৪ সকাল
  • আসর৩:৪২ বিকাল
  • মাগরিব৫:১৯ বিকাল
  • এশা৬:৩৫ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৪৭ ভোরইফতার ৫:১৯ বিকাল

বাংলা ভিউজ

শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬

সাবেক ২ অতিরিক্ত আইজিপি ও আ.লীগ নেতার ভয়ংকর চক্রান্ত ফাঁস

প্রকাশের তারিখ : ০৬ নভেম্বর ২০২৬

featured Image

রাজধানীর মিরপুরে তৈরি পোশাক শ্রমিকদের ন্যায্য আন্দোলনের সুযোগ নিয়ে পুরো পোশাক খাতকে অস্থিতিশীল ও ধ্বংস করার এক গভীর ষড়যন্ত্রের রূপরেখা উন্মোচন করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ডিবির দাবি, এই নৈরাজ্য কোনো সাধারণ শ্রমিক বিক্ষোভ ছিল না; এর নেপথ্যে বিজিএমইএ’র সাবেক সভাপতি ও আওয়ামী লীগ নেতা এস এম মান্নান কচি, সাবেক সংসদ সদস্য ইলিয়াস মোল্লা এবং পুলিশের সাবেক দুই অতিরিক্ত আইজিপিসহ একটি প্রভাবশালী রাজনৈতিক চক্রের প্রত্যক্ষ ইন্ধন, পরিকল্পনা ও বিপুল অর্থায়ন ছিল।

গত ৩ নভেম্বর মিরপুরের কালশী-পূরবী মোড়ে ‘শিহা ডিজাইন বাংলাদেশ লিমিটেড’ কারখানার সামনে ডিএমপির কনস্টেবল সালমানের ওপর নৃশংস হামলা এবং ব্যাপক ভাঙচুর-সহিংসতায় জড়িত অভিযোগে গ্রেপ্তার হওয়া মোট ১৯ আসামির স্বীকারোক্তি ও তথ্যের ভিত্তিতে এই ষড়যন্ত্রের বিস্তারিত বের হয়ে আসে। পুলিশ ও গোয়েন্দা সূত্রে জানা যায়, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং গ্রেপ্তার ব্যক্তিদের ব্যবহৃত ১৬টি গোপন এনক্রিপ্টেড হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জার গ্রুপের অডিও বার্তা ফরেনসিক পরীক্ষার মাধ্যমে এই অশুভ আঁতাতের প্রমাণ নিশ্চিত হওয়া গেছে।

ডিবির তদন্তে উঠে আসে, কালশীর ‘শিহা ডিজাইন বাংলাদেশ লিমিটেড’ কারখানাটি ২০২৪ সালের ৫ আগস্টের পটপরিবর্তনের পূর্বে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মান্নান কচির প্রত্যক্ষ মালিকানায় পরিচালিত হতো। পরে তিনি কাগজে-কলমে মালিকানা পরিবর্তন করলেও কারখানাটির নিয়ন্ত্রণ ধরে রাখে পাঁচ সদস্যের একটি গোপন সিন্ডিকেট। এই সিন্ডিকেটের মধ্যে রয়েছেন বাংলাদেশ পুলিশের সাবেক দুই অতিরিক্ত আইজিপি আতিকুল ইসলাম ও আবু হাসান মুহম্মদ তারিক। এছাড়াও রয়েছেন আতিকুল ইসলামের শ্যালক নুরুল ইসলাম, শফিকুল ইসলাম ও মুশতাক আহমেদ।

ডিএমপির অতিরিক্ত কমিশনার ও ডিবিপ্রধান শফিকুল ইসলাম যুগান্তরকে জানান, আওয়ামী লীগ নেতা কচি, সাবেক সংসদ সদস্য ইলিয়াস মোল্লা, তাঁর ভাগিনা আলিফ মোল্লা ও জুয়েল মোল্লা, সাবেক দুই অতিরিক্ত আইজিপি, মহানগর উত্তর আওয়ামী লীগের ১০ নম্বর ওয়ার্ডের প্রচার সম্পাদক আক্তার রনি এবং সাবেক এক ওয়ার্ড কাউন্সিলর পোশাক আন্দোলনের আড়ালে অর্থ সরবরাহ ও কর্মীদের দিকনির্দেশনা দিয়ে আসছিলেন। দেশের রপ্তানিমুখী পোশাক খাতকে ধ্বংসের মুখে ঠেলে দিতে সাধারণ শ্রমিকদের মূলত ঢাল হিসেবে ব্যবহার করা হয়েছিল। তিনি নিশ্চিত করেন, মাঠপর্যায়ের নাশকতাকারীদের জবানবন্দির ভিত্তিতে পর্দার আড়ালে থাকা শীর্ষ পরিকল্পনাকারী ও অর্থদাতাদের আইনের আওতায় আনতে সাঁড়াশি অভিযান চলছে।

তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, আসামিদের মোবাইল জব্দ করে ‘চেতনা মুক্তিযুদ্ধ’, ‘শেখ হাসিনা রিজার্ভ ফোর্স’, ‘ঢাকা জেলা গেরিলা ৭১’, ‘হাসু আপার বাংলা’, ‘শেখ হাসিনার প্রত্যাবর্তন’ ও ‘বঙ্গবন্ধুর আদর্শ গেরিলা’ নামের অন্তত ১৬টি গোপন চ্যাট গ্রুপের সন্ধান পাওয়া গেছে। আলামত মুছতে অনেক বার্তা মুছে ফেলা হলেও ডিবির ফরেনসিক ল্যাব বিপুল পরিমাণ অডিও নির্দেশ ও নাশকতার ছবি পুনরুদ্ধার করেছে। এসব গ্রুপে নির্দেশ দেওয়া হতো—আন্দোলনের ছবি ও গাড়িতে আগুন দেওয়ার ভিডিও ধারণ করে পাঠাতে হবে। ১ নভেম্বর পল্লবীতে পুলিশের গাড়িতে আগুন দিয়ে সেই ভিডিও নেতাদের কাছে পাঠান কক্সবাজারের যুবলীগ নেতা মুয়াজ্জেম শাহরিয়ার নেওয়াজ। প্রমাণ মিললেই ইলিয়াস মোল্লার ভাগিনা আলিফ মোল্লা ও জুয়েল মোল্লা ডিজিটাল মাধ্যমে অর্থ পাঠাতেন।

তদন্তে আরও উঠে আসে, রাজধানী ও গাজীপুরের পোশাকশিল্পে অস্থিরতা তৈরি করতে পঞ্চগড়, কক্সবাজার ও নোয়াখালীসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে রাজনৈতিক ক্যাডার এনে ঢাকায় জড়ো করা হয়েছিল। যেমন পঞ্চগড় কলেজ ছাত্রলীগের নেতা নাহিদ হাসান সরাসরি মাঠে সক্রিয় ছিলেন। অন্যদিকে, আওয়ামী লীগ নেতা আক্তার রনি সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া গুজব ছড়ান যে ‘গাজীপুরে দুজন পোশাক শ্রমিকের লাশ পাওয়া গেছে’। এই বানোয়াট তথ্যের জেরেই হাজার হাজার নিরীহ শ্রমিক ক্ষোভে ফেটে পড়ে রাস্তায় নেমেছিলেন।

গত ৩ নভেম্বর কালশী মোড়ে ডিএমপি কনস্টেবল সালমানকে ঘিরে ধরে নৃশংসভাবে পেটানোর ঘটনায় ৪-৫টি ভিন্ন অ্যাঙ্গেলের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে সরাসরি হামলায় জড়িত ৮ জনকে গ্রেপ্তার করে ডিবি। তাঁরা হলেন—আশিক জুলহাস, আরাফাত ইসলাম জিসান, মো. রশিদ আলী, সোহেল রানা, মিলন বাবু, আনারুল ইসলাম, মো. রানা ও মনছুর আলী। এর আগে ১ নভেম্বর গ্রেপ্তার হওয়া আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের অপর ১১ নেতাকর্মীকে তিন দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। তাদের সবার ডিজিটাল ডিভাইস ও আর্থিক লেনদেনের নেটওয়ার্কে শীর্ষ নেতাদের সংশ্লিষ্টতা প্রমাণিত হয়েছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ