ঢাকা    মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ ৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

সিইসির পদত্যাগ দাবিতে দিল্লিতে বিক্ষোভ, আটক ৭০০-এর বেশি

ছবি : সংগৃহীত
ফলো করুন

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর-মন্তরে বিক্ষোভ করেছেন বিরোধী দল ও বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা। শুক্রবার (২ অক্টোবর) ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়ায় অনিয়ম এবং বিপুলসংখ্যক ভোটারের নাম বাদ দেওয়ার অভিযোগ তুলে এ বিক্ষোভের আয়োজন করা হয়। বিক্ষোভ থেকে দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী অতিশী, আম আদমি পার্টির (এএপি) দিল্লি প্রধান সৌরভ ভরদ্বাজ, সমাজকর্মী যোগেন্দ্র যাদব এবং অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (এআইএসএ) সভাপতি নেহা বোরাসহ ৭০০ জনের বেশি বিক্ষোভকারীকে আটক করেছে দিল্লি পুলিশ।

বিক্ষোভকারীরা সিইসি জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করেন। তবে পুলিশ জানায়, বিক্ষোভের অনুমতি দেওয়া হয়নি। কর্মসূচিকে কেন্দ্র করে আগেই যন্তর-মন্তর ও মধ্য দিল্লির বিভিন্ন এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়।

নিউ দিল্লি জেলায় ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার (বিএনএসএস) ১৬৩ ধারা জারি করা হয়। এর ফলে নির্দিষ্ট সংখ্যার বেশি মানুষের জমায়েতের ওপর নিষেধাজ্ঞা ছিল।

বিক্ষোভের আগে এক ভিডিও বার্তায় এএপির দিল্লি প্রধান সৌরভ ভরদ্বাজ বলেন, শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করা তাদের গণতান্ত্রিক অধিকার। তার দাবি, এএপি ছয় দিন আগেই শান্তিপূর্ণ সমাবেশের জন্য আনুষ্ঠানিকভাবে আবেদন করেছিল। তবে পুলিশ জানিয়েছে, এই বিক্ষোভের অনুমতি দেওয়া হয়নি।

এদিকে ইন্ডিয়ান ইয়ুথ কংগ্রেসও বিক্ষোভে অংশ নেয়। সংগঠনটির নেতাকর্মীরা রাইসিনা রোডে নিজেদের কার্যালয় থেকে যন্তর-মন্তরের দিকে মিছিল নিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের আটকে দেয়। সংগঠনটির সভাপতি উদয় ভানু চিবের নেতৃত্বে এ কর্মসূচি হয়। তারা নির্বাচন কমিশনের কার্যালয় ঘেরাওয়েরও ঘোষণা দিয়েছিল।

উদয় ভানু চিব বলেন, নির্বাচন কমিশনের দায়িত্ব প্রতিটি ভোটের মর্যাদা রক্ষা করা। ভোটার তালিকা নিয়ে কমিশনের ভেতরেই যখন প্রশ্ন উঠছে, তখন দেশের মানুষের কাছে এর জবাব ও জবাবদিহি প্রয়োজন। নির্বাচনী প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠলে তরুণরা নীরব থাকতে পারে না বলেও মন্তব্য করেন তিনি।

বিক্ষোভ চলাকালে ১০ জন বা তার বেশি মানুষ একসঙ্গে জড়ো হলে পুলিশ তাদের সরিয়ে দেয় এবং বাসে করে বিভিন্ন থানায় নিয়ে যায়। প্রতিবেদনে বলা হয়েছে, আটক ব্যক্তিদের বাদরপুর ও দিল্লির উত্তরাঞ্চলের বিভিন্ন থানায় নেওয়া হয়।

পরে জনপথ এলাকাও বিক্ষোভের অন্যতম কেন্দ্রে পরিণত হয়। সেখানে কয়েক ডজন মানুষ অবস্থান নিয়ে বিক্ষোভ চালিয়ে যান। পুলিশ তাদের পার্লামেন্ট স্ট্রিট ও যন্তর-মন্তরের দিকে যেতে বাধা দেয়।

বিক্ষোভকে কেন্দ্র করে দিল্লি মেট্রোর বেশ কয়েকটি স্টেশনের প্রবেশ ও বহির্গমন পথ সাময়িকভাবে বন্ধ রাখা হয়। যন্তর-মন্তর, রাজীব চৌক ও সেন্ট্রাল সেক্রেটারিয়েটসহ কেন্দ্রীয় দিল্লির গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়। বিক্ষোভস্থল ও আশপাশের এলাকায় ইন্টারনেট সেবাও সাময়িকভাবে বন্ধ রাখা হয় বলে প্রতিবেদনে জানানো হয়েছে।

একই ইস্যুতে মুম্বাইয়ের শিবাজি পার্কে ‘জেল ভরো আন্দোলন’ কর্মসূচির ঘোষণা করেছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। দলটি এসআইআর প্রক্রিয়ায় কথিত অনিয়ম এবং ভোটার তালিকা থেকে বিপুলসংখ্যক নাম বাদ দেওয়ার অভিযোগ তুলে সিইসি জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করছে।

ট্যাগ : নির্বাচন কমিশন দিল্লি জ্ঞানেশ কুমার

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

আন্তর্জাতিক

কথা

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
মঙ্গলবার১৭
  • ১৭ নভেম্বর ২০২৬
  • ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৬ ভোর
  • সূর্যোদয়৬:১৪ সকাল
  • যোহর১১:৪৫ সকাল
  • আসর৩:৩৮ বিকাল
  • মাগরিব৫:১৪ বিকাল
  • এশা৬:৩২ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৩ ভোরইফতার ৫:১৪ বিকাল

বাংলা ভিউজ

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

সিইসির পদত্যাগ দাবিতে দিল্লিতে বিক্ষোভ, আটক ৭০০-এর বেশি

প্রকাশের তারিখ : ০২ অক্টোবর ২০২৬

featured Image

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর-মন্তরে বিক্ষোভ করেছেন বিরোধী দল ও বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা। শুক্রবার (২ অক্টোবর) ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়ায় অনিয়ম এবং বিপুলসংখ্যক ভোটারের নাম বাদ দেওয়ার অভিযোগ তুলে এ বিক্ষোভের আয়োজন করা হয়। বিক্ষোভ থেকে দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী অতিশী, আম আদমি পার্টির (এএপি) দিল্লি প্রধান সৌরভ ভরদ্বাজ, সমাজকর্মী যোগেন্দ্র যাদব এবং অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (এআইএসএ) সভাপতি নেহা বোরাসহ ৭০০ জনের বেশি বিক্ষোভকারীকে আটক করেছে দিল্লি পুলিশ।

বিক্ষোভকারীরা সিইসি জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করেন। তবে পুলিশ জানায়, বিক্ষোভের অনুমতি দেওয়া হয়নি। কর্মসূচিকে কেন্দ্র করে আগেই যন্তর-মন্তর ও মধ্য দিল্লির বিভিন্ন এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়।

নিউ দিল্লি জেলায় ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার (বিএনএসএস) ১৬৩ ধারা জারি করা হয়। এর ফলে নির্দিষ্ট সংখ্যার বেশি মানুষের জমায়েতের ওপর নিষেধাজ্ঞা ছিল।

বিক্ষোভের আগে এক ভিডিও বার্তায় এএপির দিল্লি প্রধান সৌরভ ভরদ্বাজ বলেন, শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করা তাদের গণতান্ত্রিক অধিকার। তার দাবি, এএপি ছয় দিন আগেই শান্তিপূর্ণ সমাবেশের জন্য আনুষ্ঠানিকভাবে আবেদন করেছিল। তবে পুলিশ জানিয়েছে, এই বিক্ষোভের অনুমতি দেওয়া হয়নি।

এদিকে ইন্ডিয়ান ইয়ুথ কংগ্রেসও বিক্ষোভে অংশ নেয়। সংগঠনটির নেতাকর্মীরা রাইসিনা রোডে নিজেদের কার্যালয় থেকে যন্তর-মন্তরের দিকে মিছিল নিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের আটকে দেয়। সংগঠনটির সভাপতি উদয় ভানু চিবের নেতৃত্বে এ কর্মসূচি হয়। তারা নির্বাচন কমিশনের কার্যালয় ঘেরাওয়েরও ঘোষণা দিয়েছিল।

উদয় ভানু চিব বলেন, নির্বাচন কমিশনের দায়িত্ব প্রতিটি ভোটের মর্যাদা রক্ষা করা। ভোটার তালিকা নিয়ে কমিশনের ভেতরেই যখন প্রশ্ন উঠছে, তখন দেশের মানুষের কাছে এর জবাব ও জবাবদিহি প্রয়োজন। নির্বাচনী প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠলে তরুণরা নীরব থাকতে পারে না বলেও মন্তব্য করেন তিনি।

বিক্ষোভ চলাকালে ১০ জন বা তার বেশি মানুষ একসঙ্গে জড়ো হলে পুলিশ তাদের সরিয়ে দেয় এবং বাসে করে বিভিন্ন থানায় নিয়ে যায়। প্রতিবেদনে বলা হয়েছে, আটক ব্যক্তিদের বাদরপুর ও দিল্লির উত্তরাঞ্চলের বিভিন্ন থানায় নেওয়া হয়।

পরে জনপথ এলাকাও বিক্ষোভের অন্যতম কেন্দ্রে পরিণত হয়। সেখানে কয়েক ডজন মানুষ অবস্থান নিয়ে বিক্ষোভ চালিয়ে যান। পুলিশ তাদের পার্লামেন্ট স্ট্রিট ও যন্তর-মন্তরের দিকে যেতে বাধা দেয়।

বিক্ষোভকে কেন্দ্র করে দিল্লি মেট্রোর বেশ কয়েকটি স্টেশনের প্রবেশ ও বহির্গমন পথ সাময়িকভাবে বন্ধ রাখা হয়। যন্তর-মন্তর, রাজীব চৌক ও সেন্ট্রাল সেক্রেটারিয়েটসহ কেন্দ্রীয় দিল্লির গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়। বিক্ষোভস্থল ও আশপাশের এলাকায় ইন্টারনেট সেবাও সাময়িকভাবে বন্ধ রাখা হয় বলে প্রতিবেদনে জানানো হয়েছে।

একই ইস্যুতে মুম্বাইয়ের শিবাজি পার্কে ‘জেল ভরো আন্দোলন’ কর্মসূচির ঘোষণা করেছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। দলটি এসআইআর প্রক্রিয়ায় কথিত অনিয়ম এবং ভোটার তালিকা থেকে বিপুলসংখ্যক নাম বাদ দেওয়ার অভিযোগ তুলে সিইসি জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ