ঢাকা    মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ ৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

জুমার দিন কোন সময় গোসল করা সুন্নত, জানুন

জুমার দিন কোন সময় গোসল করা সুন্নত, জানুন
ছবি : সংগৃহীত
ফলো করুন

জুমার দিনকে আল্লাহতাআলা বিশেষ মর্যাদা দিয়েছেন। পৃথিবীতে সূর্য উদিত হওয়া দিনগুলোর মধ্যে জুমাবারকে অন্যতম বরকতময় দিন হিসেবে বর্ণনা করা হয়েছে হাদিসে। এ দিনে মুসলিমদের জন্য রয়েছে বিশেষ কিছু আমল, যা পালন করলে সওয়াব লাভের কথা হাদিসে উল্লেখ করা হয়েছে।

জুমার দিনের গুরুত্বপূর্ণ আমলগুলোর একটি হলো আজানের পর দ্রুত মসজিদের দিকে যাওয়া। এ বিষয়ে পবিত্র কোরআনে আল্লাহতাআলা বলেন, ‘হে ইমানদারগণ, জুমার দিনে যখন নামাজের জন্য আহ্বান জানানো হয়, তখন তোমরা আল্লাহর স্মরণে দ্রুত ছুটে চলো এবং ব্যবসা-বাণিজ্য ত্যাগ করো। এটা তোমাদের জন্য উত্তম—যদি তোমরা বুঝতে পারো।’ (সুরা জুমআ: ৯)

জুমার নামাজের প্রস্তুতির অংশ হিসেবে পরিষ্কার-পরিচ্ছন্ন হওয়া এবং গোসল করাও গুরুত্বপূর্ণ সুন্নত আমল হিসেবে হাদিসে উল্লেখ করা হয়েছে। রাসুলুল্লাহ (সা.) জুমার দিনের গোসলের প্রতি গুরুত্ব দিয়েছেন।

সহিহ বুখারির একটি হাদিসে রাসুলুল্লাহ (সা.) বলেছেন, যে ব্যক্তি জুমার দিন গোসল করে উত্তমরূপে পবিত্রতা অর্জন করেন, তেল মেখে নেন অথবা সুগন্ধি ব্যবহার করেন, এরপর মসজিদে যান, মানুষের ঘাড় ডিঙিয়ে সামনে যাওয়ার চেষ্টা করেন না, তার ভাগ্যে নির্ধারিত পরিমাণ নামাজ আদায় করেন এবং ইমাম খুতবার জন্য বের হলে চুপ থাকেন—তার এ জুমা থেকে পরবর্তী জুমার মধ্যবর্তী সময়ের গুনাহ মাফ করে দেওয়া হয়। (বোখারি: ৯১০)

আরেক হাদিসে জুমার দিনকে মুসলমানদের জন্য ঈদের দিন হিসেবে উল্লেখ করা হয়েছে। ইবনে মাজাহর বর্ণনায় এসেছে, আল্লাহ এই দিনটিকে মুসলমানদের জন্য ঈদের দিন হিসেবে নির্ধারণ করেছেন। তাই যে ব্যক্তি জুমার নামাজ আদায় করতে আসবে, সে যেন গোসল করে এবং সুগন্ধি থাকলে তা ব্যবহার করে। মিসওয়াক করার কথাও এতে উল্লেখ করা হয়েছে। (ইবনে মাজা: ৮৩)

এ কারণে জুমার দিনের গোসলের সময় নিয়ে অনেকের মধ্যে প্রশ্ন দেখা যায়। বিশেষ করে, জুমার নামাজের কত আগে গোসল করলে এই সুন্নত আদায় হবে—এ বিষয়ে ফুকাহায়ে কেরামের ব্যাখ্যা রয়েছে।

ফুকাহায়ে কেরামের মতে, জুমার প্রস্তুতি হিসেবে এমন সময়ে গোসল করা উত্তম, যাতে ওই গোসল ও অজু দিয়েই জুমার নামাজ আদায় করা সম্ভব হয়। অর্থাৎ জুমার নামাজে যাওয়ার আগে মসজিদে যাওয়ার প্রস্তুতি নেওয়ার সময় গোসল করাকে উত্তম সময় হিসেবে বিবেচনা করা হয়েছে।

তবে বিশুদ্ধ মত অনুযায়ী, দিনের প্রথম ভাগে জুমার নিয়তে গোসল করলেও এই সুন্নত আদায় হয়ে যাবে। সে ক্ষেত্রে পরে আবার জুমার জন্য গোসল করার প্রয়োজন নেই। এ বিষয়ে বোখারি শরিফের ৮৭৭ নম্বর হাদিস, মুসান্নাফে ইবনে আবী শাইবার ৫০৪৪, ৫০৮০ ও ৫০৮৭ নম্বর বর্ণনা এবং আলবাহরুর রায়েক ও রদ্দুল মুহতারের বর্ণনা উল্লেখ করা হয়েছে।

জুমার দিনের আমলের মধ্যে তাই গোসল, পরিষ্কার-পরিচ্ছন্ন হওয়া, সুগন্ধি ব্যবহার, মিসওয়াক করা, দ্রুত মসজিদে যাওয়া এবং খুতবার সময় নীরব থাকা—এসবের প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

ট্যাগ : ইসলাম জুমার দিন জুমার গোসল

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

কথা

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
মঙ্গলবার১৭
  • ১৭ নভেম্বর ২০২৬
  • ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৬ ভোর
  • সূর্যোদয়৬:১৪ সকাল
  • যোহর১১:৪৫ সকাল
  • আসর৩:৩৮ বিকাল
  • মাগরিব৫:১৪ বিকাল
  • এশা৬:৩২ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৩ ভোরইফতার ৫:১৪ বিকাল

বাংলা ভিউজ

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬


জুমার দিন কোন সময় গোসল করা সুন্নত, জানুন

প্রকাশের তারিখ : ০২ অক্টোবর ২০২৬

featured Image

জুমার দিনকে আল্লাহতাআলা বিশেষ মর্যাদা দিয়েছেন। পৃথিবীতে সূর্য উদিত হওয়া দিনগুলোর মধ্যে জুমাবারকে অন্যতম বরকতময় দিন হিসেবে বর্ণনা করা হয়েছে হাদিসে। এ দিনে মুসলিমদের জন্য রয়েছে বিশেষ কিছু আমল, যা পালন করলে সওয়াব লাভের কথা হাদিসে উল্লেখ করা হয়েছে।

জুমার দিনের গুরুত্বপূর্ণ আমলগুলোর একটি হলো আজানের পর দ্রুত মসজিদের দিকে যাওয়া। এ বিষয়ে পবিত্র কোরআনে আল্লাহতাআলা বলেন, ‘হে ইমানদারগণ, জুমার দিনে যখন নামাজের জন্য আহ্বান জানানো হয়, তখন তোমরা আল্লাহর স্মরণে দ্রুত ছুটে চলো এবং ব্যবসা-বাণিজ্য ত্যাগ করো। এটা তোমাদের জন্য উত্তম—যদি তোমরা বুঝতে পারো।’ (সুরা জুমআ: ৯)

জুমার নামাজের প্রস্তুতির অংশ হিসেবে পরিষ্কার-পরিচ্ছন্ন হওয়া এবং গোসল করাও গুরুত্বপূর্ণ সুন্নত আমল হিসেবে হাদিসে উল্লেখ করা হয়েছে। রাসুলুল্লাহ (সা.) জুমার দিনের গোসলের প্রতি গুরুত্ব দিয়েছেন।

সহিহ বুখারির একটি হাদিসে রাসুলুল্লাহ (সা.) বলেছেন, যে ব্যক্তি জুমার দিন গোসল করে উত্তমরূপে পবিত্রতা অর্জন করেন, তেল মেখে নেন অথবা সুগন্ধি ব্যবহার করেন, এরপর মসজিদে যান, মানুষের ঘাড় ডিঙিয়ে সামনে যাওয়ার চেষ্টা করেন না, তার ভাগ্যে নির্ধারিত পরিমাণ নামাজ আদায় করেন এবং ইমাম খুতবার জন্য বের হলে চুপ থাকেন—তার এ জুমা থেকে পরবর্তী জুমার মধ্যবর্তী সময়ের গুনাহ মাফ করে দেওয়া হয়। (বোখারি: ৯১০)

আরেক হাদিসে জুমার দিনকে মুসলমানদের জন্য ঈদের দিন হিসেবে উল্লেখ করা হয়েছে। ইবনে মাজাহর বর্ণনায় এসেছে, আল্লাহ এই দিনটিকে মুসলমানদের জন্য ঈদের দিন হিসেবে নির্ধারণ করেছেন। তাই যে ব্যক্তি জুমার নামাজ আদায় করতে আসবে, সে যেন গোসল করে এবং সুগন্ধি থাকলে তা ব্যবহার করে। মিসওয়াক করার কথাও এতে উল্লেখ করা হয়েছে। (ইবনে মাজা: ৮৩)

এ কারণে জুমার দিনের গোসলের সময় নিয়ে অনেকের মধ্যে প্রশ্ন দেখা যায়। বিশেষ করে, জুমার নামাজের কত আগে গোসল করলে এই সুন্নত আদায় হবে—এ বিষয়ে ফুকাহায়ে কেরামের ব্যাখ্যা রয়েছে।

ফুকাহায়ে কেরামের মতে, জুমার প্রস্তুতি হিসেবে এমন সময়ে গোসল করা উত্তম, যাতে ওই গোসল ও অজু দিয়েই জুমার নামাজ আদায় করা সম্ভব হয়। অর্থাৎ জুমার নামাজে যাওয়ার আগে মসজিদে যাওয়ার প্রস্তুতি নেওয়ার সময় গোসল করাকে উত্তম সময় হিসেবে বিবেচনা করা হয়েছে।

তবে বিশুদ্ধ মত অনুযায়ী, দিনের প্রথম ভাগে জুমার নিয়তে গোসল করলেও এই সুন্নত আদায় হয়ে যাবে। সে ক্ষেত্রে পরে আবার জুমার জন্য গোসল করার প্রয়োজন নেই। এ বিষয়ে বোখারি শরিফের ৮৭৭ নম্বর হাদিস, মুসান্নাফে ইবনে আবী শাইবার ৫০৪৪, ৫০৮০ ও ৫০৮৭ নম্বর বর্ণনা এবং আলবাহরুর রায়েক ও রদ্দুল মুহতারের বর্ণনা উল্লেখ করা হয়েছে।

জুমার দিনের আমলের মধ্যে তাই গোসল, পরিষ্কার-পরিচ্ছন্ন হওয়া, সুগন্ধি ব্যবহার, মিসওয়াক করা, দ্রুত মসজিদে যাওয়া এবং খুতবার সময় নীরব থাকা—এসবের প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ