ঢাকা    বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

১৫ মাসের নাতনির মোদি-ভক্তি নিয়ে সুনীলের মন্তব্য

১৫ মাসের নাতনির মোদি-ভক্তি নিয়ে সুনীলের মন্তব্য
নরেন্দ্র মোদি ও সুনীল শেঠি। ছবি: সংগৃহীত
ফলো করুন

বলিউড অভিনেতা সুনীল শেঠি তাঁর ১৫ মাস বয়সী নাতনি ইভারাকে নিয়ে এক মজার তথ্য জানিয়েছেন। তাঁর দাবি, নাতনি ইভারা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভক্ত। প্রতিদিন সকালে সে মোদির ছবি দেখে তাঁর সামনে মিষ্টি উৎসর্গ করে।

চলচ্চিত্র ‘ওয়েলকাম টু জঙ্গল’-এর মুক্তির আগে দেওয়া এক সাক্ষাৎকারে সুনীল শেঠি নাতনির এই কাণ্ডের কথা তুলে ধরেন। তিনি জানান, পরিবারের কেউ ইভারাকে এমন কিছু শেখায়নি। এর পেছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্যও নেই।

সুনীল শেঠির ভাষ্য অনুযায়ী, একবার বিমানবন্দরে ইভারার আয়া তাকে নরেন্দ্র মোদি সম্পর্কে বলেছিলেন। এরপর থেকেই শিশুটির মনে বিষয়টি গেঁথে যায়। এখন প্রতিদিন সকালে ইভারা সাঁই বাবার একটি বই খোলে, যেখানে মোদির ছবি রয়েছে। ছবিটি দেখেই সে বলে ওঠে, ‘মোদিজি’।

অভিনেতা আরও জানান, বাড়ির গণপতি মূর্তির সামনে রাখা মিষ্টির নৈবেদ্য থেকে ইভারা মিষ্টি নিয়ে আসে এবং মোদির ছবির সামনে রাখে। সুনীল শেঠি বলেন, তিনি, তাঁর মেয়ে আথিয়া শেট্টি কিংবা জামাতা কেএল রাহুল কেউই শিশুটিকে এমন কিছু করতে বলেননি। তবুও ইভারা প্রতিদিন নিজের মতো করে মোদির ছবির সামনে মিষ্টি দেয়।

সাক্ষাৎকারে সুনীল শেঠি বলেন, নরেন্দ্র মোদির প্রতি তাঁর মুগ্ধতা কোনো রাজনৈতিক পক্ষপাতিত্বের বিষয় নয়। তিনি একজন রাষ্ট্রনায়ক হিসেবে মোদিকে শ্রদ্ধা করেন। তাঁর মতে, মোদির ব্যক্তিত্ব অত্যন্ত আকর্ষণীয় এবং অনুপ্রেরণাদায়ক।

২০২৫ সালের মার্চে কন্যাসন্তানের মা-বাবা হন বলিউড অভিনেত্রী আথিয়া শেট্টি ও ভারতীয় ক্রিকেটার কেএল রাহুল। নাতনি ইভারার জন্মের পর থেকে সুনীল শেঠির অবসর সময়ের বড় অংশ কাটে তার সঙ্গে।

নাতনির প্রতি ভালোবাসার কথা জানিয়ে সুনীল শেঠি বলেন, ইভারা দেখতে অনেকটা আথিয়ার মতো হয়েছে। তিনি তাকে আথিয়ার ‘২.০ সংস্করণ’ বলেও উল্লেখ করেন। কাজ শেষে বাড়ি ফিরেই তিনি সবার আগে নাতনিকে খোঁজেন এবং তার সঙ্গে সময় কাটান।

সুনীল শেঠির এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে।

সূত্র: ভারতীয় গণমাধ্যম

ট্যাগ : বিনোদন বলিউড সিনেমা নরেন্দ্র মোদি অভিনেতা সুনীল শেঠি

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

বিনোদন

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
বুধবার১১
  • ১১ নভেম্বর ২০২৬
  • ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫২ ভোর
  • সূর্যোদয়৬:১০ সকাল
  • যোহর১১:৪৪ সকাল
  • আসর৩:৪০ বিকাল
  • মাগরিব৫:১৭ বিকাল
  • এশা৬:৩৩ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৪৯ ভোরইফতার ৫:১৭ বিকাল

বাংলা ভিউজ

বুধবার, ১১ নভেম্বর ২০২৬


১৫ মাসের নাতনির মোদি-ভক্তি নিয়ে সুনীলের মন্তব্য

প্রকাশের তারিখ : ২৮ জুন ২০২৬

featured Image

বলিউড অভিনেতা সুনীল শেঠি তাঁর ১৫ মাস বয়সী নাতনি ইভারাকে নিয়ে এক মজার তথ্য জানিয়েছেন। তাঁর দাবি, নাতনি ইভারা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভক্ত। প্রতিদিন সকালে সে মোদির ছবি দেখে তাঁর সামনে মিষ্টি উৎসর্গ করে।

চলচ্চিত্র ‘ওয়েলকাম টু জঙ্গল’-এর মুক্তির আগে দেওয়া এক সাক্ষাৎকারে সুনীল শেঠি নাতনির এই কাণ্ডের কথা তুলে ধরেন। তিনি জানান, পরিবারের কেউ ইভারাকে এমন কিছু শেখায়নি। এর পেছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্যও নেই।

সুনীল শেঠির ভাষ্য অনুযায়ী, একবার বিমানবন্দরে ইভারার আয়া তাকে নরেন্দ্র মোদি সম্পর্কে বলেছিলেন। এরপর থেকেই শিশুটির মনে বিষয়টি গেঁথে যায়। এখন প্রতিদিন সকালে ইভারা সাঁই বাবার একটি বই খোলে, যেখানে মোদির ছবি রয়েছে। ছবিটি দেখেই সে বলে ওঠে, ‘মোদিজি’।

অভিনেতা আরও জানান, বাড়ির গণপতি মূর্তির সামনে রাখা মিষ্টির নৈবেদ্য থেকে ইভারা মিষ্টি নিয়ে আসে এবং মোদির ছবির সামনে রাখে। সুনীল শেঠি বলেন, তিনি, তাঁর মেয়ে আথিয়া শেট্টি কিংবা জামাতা কেএল রাহুল কেউই শিশুটিকে এমন কিছু করতে বলেননি। তবুও ইভারা প্রতিদিন নিজের মতো করে মোদির ছবির সামনে মিষ্টি দেয়।

সাক্ষাৎকারে সুনীল শেঠি বলেন, নরেন্দ্র মোদির প্রতি তাঁর মুগ্ধতা কোনো রাজনৈতিক পক্ষপাতিত্বের বিষয় নয়। তিনি একজন রাষ্ট্রনায়ক হিসেবে মোদিকে শ্রদ্ধা করেন। তাঁর মতে, মোদির ব্যক্তিত্ব অত্যন্ত আকর্ষণীয় এবং অনুপ্রেরণাদায়ক।

২০২৫ সালের মার্চে কন্যাসন্তানের মা-বাবা হন বলিউড অভিনেত্রী আথিয়া শেট্টি ও ভারতীয় ক্রিকেটার কেএল রাহুল। নাতনি ইভারার জন্মের পর থেকে সুনীল শেঠির অবসর সময়ের বড় অংশ কাটে তার সঙ্গে।

নাতনির প্রতি ভালোবাসার কথা জানিয়ে সুনীল শেঠি বলেন, ইভারা দেখতে অনেকটা আথিয়ার মতো হয়েছে। তিনি তাকে আথিয়ার ‘২.০ সংস্করণ’ বলেও উল্লেখ করেন। কাজ শেষে বাড়ি ফিরেই তিনি সবার আগে নাতনিকে খোঁজেন এবং তার সঙ্গে সময় কাটান।

সুনীল শেঠির এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে।

সূত্র: ভারতীয় গণমাধ্যম


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ