ঢাকা    রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ ১৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

১৫ মাসের নাতনির মোদি-ভক্তি নিয়ে সুনীলের মন্তব্য

বলিউড অভিনেতা সুনীল শেঠি তাঁর ১৫ মাস বয়সী নাতনি ইভারাকে নিয়ে এক মজার তথ্য জানিয়েছেন। তাঁর দাবি, নাতনি ইভারা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভক্ত। প্রতিদিন সকালে সে মোদির ছবি দেখে তাঁর সামনে মিষ্টি উৎসর্গ করে।চলচ্চিত্র ‘ওয়েলকাম টু জঙ্গল’-এর মুক্তির আগে দেওয়া এক সাক্ষাৎকারে সুনীল শেঠি নাতনির এই কাণ্ডের কথা তুলে ধরেন। তিনি জানান, পরিবারের কেউ ইভারাকে এমন কিছু শেখায়নি। এর পেছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্যও নেই।সুনীল শেঠির ভাষ্য অনুযায়ী, একবার বিমানবন্দরে ইভারার আয়া তাকে নরেন্দ্র মোদি সম্পর্কে বলেছিলেন। এরপর থেকেই শিশুটির মনে বিষয়টি গেঁথে যায়। এখন প্রতিদিন সকালে ইভারা সাঁই বাবার একটি বই খোলে, যেখানে মোদির ছবি রয়েছে। ছবিটি দেখেই সে বলে ওঠে, ‘মোদিজি’।অভিনেতা আরও জানান, বাড়ির গণপতি মূর্তির সামনে রাখা মিষ্টির নৈবেদ্য থেকে ইভারা মিষ্টি নিয়ে আসে এবং মোদির ছবির সামনে রাখে। সুনীল শেঠি বলেন, তিনি, তাঁর মেয়ে আথিয়া শেট্টি কিংবা জামাতা কেএল রাহুল কেউই শিশুটিকে এমন কিছু করতে বলেননি। তবুও ইভারা প্রতিদিন নিজের মতো করে মোদির ছবির সামনে মিষ্টি দেয়।সাক্ষাৎকারে সুনীল শেঠি বলেন, নরেন্দ্র মোদির প্রতি তাঁর মুগ্ধতা কোনো রাজনৈতিক পক্ষপাতিত্বের বিষয় নয়। তিনি একজন রাষ্ট্রনায়ক হিসেবে মোদিকে শ্রদ্ধা করেন। তাঁর মতে, মোদির ব্যক্তিত্ব অত্যন্ত আকর্ষণীয় এবং অনুপ্রেরণাদায়ক।২০২৫ সালের মার্চে কন্যাসন্তানের মা-বাবা হন বলিউড অভিনেত্রী আথিয়া শেট্টি ও ভারতীয় ক্রিকেটার কেএল রাহুল। নাতনি ইভারার জন্মের পর থেকে সুনীল শেঠির অবসর সময়ের বড় অংশ কাটে তার সঙ্গে।নাতনির প্রতি ভালোবাসার কথা জানিয়ে সুনীল শেঠি বলেন, ইভারা দেখতে অনেকটা আথিয়ার মতো হয়েছে। তিনি তাকে আথিয়ার ‘২.০ সংস্করণ’ বলেও উল্লেখ করেন। কাজ শেষে বাড়ি ফিরেই তিনি সবার আগে নাতনিকে খোঁজেন এবং তার সঙ্গে সময় কাটান।সুনীল শেঠির এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। সূত্র: ভারতীয় গণমাধ্যম

১৫ মাসের নাতনির মোদি-ভক্তি নিয়ে সুনীলের মন্তব্য