ঢাকা    মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ ৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

যাত্রীদের ফেরাতে ইসরায়েলের সামরিক বিমান পাঠানোর অনুরোধ প্রত্যাখ্যান করল সৌদি আরব

ছবি : সংগৃহীত
ফলো করুন

সৌদি আরবে জরুরি অবতরণ করা ফ্লাইদুবাইয়ের একটি বিমানে থাকা ইসরায়েলি যাত্রীদের দেশে ফিরিয়ে নিতে ইসরায়েলি সামরিক বিমানকে সৌদি আরবে প্রবেশের অনুমতি দেওয়ার অনুরোধ জানিয়েছিল তেল আবিব। তবে রিয়াদ সেই অনুরোধ প্রত্যাখ্যান করেছে। স্থানীয় সময় বুধবার দুইজন নিরাপত্তা কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

নিরাপত্তা সূত্রগুলো জানিয়েছে, ইসরায়েল চেয়েছিল তাদের সামরিক বিমান সৌদি আরবে গিয়ে সেখান থেকে ইসরায়েলি যাত্রীদের দেশে ফিরিয়ে নিয়ে আসুক। তবে সৌদি আরবের সঙ্গে ইসরায়েলের কোনো কূটনৈতিক সম্পর্ক নেই। এ বিষয়ে সৌদি সরকারের জনসংযোগ কার্যালয়ের কাছে মন্তব্য চাওয়া হলেও তাৎক্ষণিক কোনো জবাব পাওয়া যায়নি।

নাম প্রকাশে অনিচ্ছুক এক নিরাপত্তা সূত্র জানিয়েছে, ইসরায়েলি বিমানবাহিনী তাদের নাগরিকদের ফিরিয়ে আনতে একটি সুপার হারকিউলিস সামরিক বিমান পাঠানোর প্রস্তুতি নিচ্ছিল। তবে শেষ পর্যন্ত যাত্রীদের ফ্লাইদুবাইয়ের ওই বিমানেই তাদের গন্তব্যে যাওয়ার কথা ছিল। ফ্লাইদুবাইও জানিয়েছে, যাত্রীরা ওই বিমানেই যাত্রা চালিয়ে যাওয়ার কথা।

ঘটনার শুরুতে ফ্লাইদুবাইয়ের একটি বিমান দুবাই থেকে তেল আবিবের উদ্দেশে যাচ্ছিল। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বুধবার দাবি করেন, বিমানের সহকারী পাইলট বা কো-পাইলট প্রথমে পাইলটকে ছুরিকাঘাত করেন। এরপর তিনি বিমানটি ইচ্ছাকৃতভাবে বিধ্বস্ত করার চেষ্টা করেন বলে দাবি করেন নেতানিয়াহু।

তবে বিমানে থাকা যাত্রীরা ওই কো-পাইলটকে ধরে ফেলেন এবং নিয়ন্ত্রণে রাখেন। এরপর বিমানে থাকা যাত্রীবেশী অন্য পাইলটরা বিমানের নিয়ন্ত্রণ নেন এবং সেটিকে নিরাপদে সৌদি আরবে অবতরণ করান বলে ইসরায়েলি পক্ষের বর্ণনায় বলা হয়েছে।

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবকে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া আব্রাহাম অ্যাকর্ডসে যোগ দেওয়ার জন্য দীর্ঘদিন ধরে চাপ দিয়ে আসছেন। এই চুক্তির আওতায় কয়েকটি আরব দেশ ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে।

তবে সৌদি আরব দীর্ঘদিন ধরে বলে আসছে, ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার দিকে বাস্তব ও স্পষ্ট কোনো পথ তৈরি না হলে তারা আব্রাহাম অ্যাকর্ডসে যোগ দেবে না।

এদিকে বুধবার সৌদি আরবের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা ইসরায়েলি ও সৌদি কর্মকর্তাদের মধ্যে কোনো বৈঠক হওয়ার খবর অস্বীকার করেছেন। এর আগে ইসরায়েলি গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছিল, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সম্প্রতি সংযুক্ত আরব আমিরাত সফরের সময় মধ্যপ্রাচ্যের কয়েকজন কর্মকর্তার সঙ্গে বৈঠক করেছেন। ওই কর্মকর্তাদের মধ্যে একজন সৌদি কর্মকর্তা ছিলেন বলেও ইসরায়েলি গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছিল।

তবে সৌদি ওই কর্মকর্তার বক্তব্য অনুযায়ী, এমন কোনো বৈঠক হয়নি।

সেই ফ্লাইটে যা ঘটেছিল

দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইসরায়েলের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে প্রায় ১৮০ যাত্রী নিয়ে উড্ডয়ন করেছিল ফ্লাইদুবাইয়ের বোয়িং ৭৩৭ ম্যাক্স মডেলের এফজেড১০৭৩ ফ্লাইট। উড্ডয়নের প্রায় আড়াই ঘণ্টা পর মাঝআকাশে ককপিটে দুই পাইলটের মধ্যে হাতাহাতি শুরু হলে বিমানটি ছিনতাই বা বিধ্বস্ত হওয়ার ঝুঁকিতে পড়ে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

যাত্রীরা ইসরায়েলের চ্যানেল–১২, চ্যানেল–১৫ এবং টাইমস অব ইসরায়েলকে দেওয়া সাক্ষাৎকারে জানান, বিমানের সামনের দিক থেকে হঠাৎ চিৎকার-চেঁচামেচি শুনতে পান তারা। ককপিটের দরজা খুললে সেখানে রক্ত দেখতে পান।

মিয়াম নামের এক ইসরায়েলি যাত্রী জানান, এক পাইলট ফোল্ডিং ছুরি দিয়ে অন্য পাইলটকে আঘাত করেন। এ সময় হামলাকারী পাইলট বিমানটি বিধ্বস্ত করার চেষ্টা করছিলেন বলেও কথা ছড়িয়ে পড়ে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে বিমান ক্রু এবং কয়েকজন ইসরায়েলি যাত্রী ককপিটে ঢুকে ওই পাইলটকে কাবু করেন। যাত্রীরা জানান, ওই সময় তাদের মনে হয়েছিল তারা হয়তো আর জীবিত ফিরতে পারবেন না।

ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুযায়ী, জর্ডান-সৌদি আরব সীমান্তের কাছে পৌঁছানোর সময় বিমানটি মাত্র এক মিনিটের মধ্যে ৩৩ হাজার ফুট উচ্চতা থেকে ১৭ হাজার ফুটে নেমে যায়।

সংঘর্ষের সময় পাইলটরা প্রথমে আন্তর্জাতিক জরুরি সংকেত ‘স্কোয়াক কোড ৭৭০০’ এবং পরে সম্ভাব্য বিমান ছিনতাইয়ের সংকেত ‘কোড ৭৫০০’ সক্রিয় করেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

পরিস্থিতি পরে ক্রু ও যাত্রীরা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলে বিমানটি সৌদি আরবের তাবুকের বেসামরিক ও সামরিক বিমানঘাঁটিতে জরুরি অবতরণ করে। এতে বড় ধরনের বিপর্যয় এড়ানো সম্ভব হয় বলে সংশ্লিষ্ট প্রতিবেদনে বলা হয়েছে।

ঘটনার পর ইসরায়েল দ্রুত তার নাগরিকদের নিরাপত্তার জন্য একটি যুদ্ধবিমান মোতায়েন করে। তবে সেটি সৌদি আকাশসীমায় প্রবেশ করেনি। ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় জানায়, পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে এবং তাবুকে আটকে থাকা যাত্রীদের দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হচ্ছে।

ট্যাগ : ইসরায়েল বিশ্ব

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

আন্তর্জাতিক

কথা

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
মঙ্গলবার১৭
  • ১৭ নভেম্বর ২০২৬
  • ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৬ ভোর
  • সূর্যোদয়৬:১৪ সকাল
  • যোহর১১:৪৫ সকাল
  • আসর৩:৩৮ বিকাল
  • মাগরিব৫:১৪ বিকাল
  • এশা৬:৩২ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৩ ভোরইফতার ৫:১৪ বিকাল

বাংলা ভিউজ

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

যাত্রীদের ফেরাতে ইসরায়েলের সামরিক বিমান পাঠানোর অনুরোধ প্রত্যাখ্যান করল সৌদি আরব

প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২৬

featured Image

সৌদি আরবে জরুরি অবতরণ করা ফ্লাইদুবাইয়ের একটি বিমানে থাকা ইসরায়েলি যাত্রীদের দেশে ফিরিয়ে নিতে ইসরায়েলি সামরিক বিমানকে সৌদি আরবে প্রবেশের অনুমতি দেওয়ার অনুরোধ জানিয়েছিল তেল আবিব। তবে রিয়াদ সেই অনুরোধ প্রত্যাখ্যান করেছে। স্থানীয় সময় বুধবার দুইজন নিরাপত্তা কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

নিরাপত্তা সূত্রগুলো জানিয়েছে, ইসরায়েল চেয়েছিল তাদের সামরিক বিমান সৌদি আরবে গিয়ে সেখান থেকে ইসরায়েলি যাত্রীদের দেশে ফিরিয়ে নিয়ে আসুক। তবে সৌদি আরবের সঙ্গে ইসরায়েলের কোনো কূটনৈতিক সম্পর্ক নেই। এ বিষয়ে সৌদি সরকারের জনসংযোগ কার্যালয়ের কাছে মন্তব্য চাওয়া হলেও তাৎক্ষণিক কোনো জবাব পাওয়া যায়নি।

নাম প্রকাশে অনিচ্ছুক এক নিরাপত্তা সূত্র জানিয়েছে, ইসরায়েলি বিমানবাহিনী তাদের নাগরিকদের ফিরিয়ে আনতে একটি সুপার হারকিউলিস সামরিক বিমান পাঠানোর প্রস্তুতি নিচ্ছিল। তবে শেষ পর্যন্ত যাত্রীদের ফ্লাইদুবাইয়ের ওই বিমানেই তাদের গন্তব্যে যাওয়ার কথা ছিল। ফ্লাইদুবাইও জানিয়েছে, যাত্রীরা ওই বিমানেই যাত্রা চালিয়ে যাওয়ার কথা।

ঘটনার শুরুতে ফ্লাইদুবাইয়ের একটি বিমান দুবাই থেকে তেল আবিবের উদ্দেশে যাচ্ছিল। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বুধবার দাবি করেন, বিমানের সহকারী পাইলট বা কো-পাইলট প্রথমে পাইলটকে ছুরিকাঘাত করেন। এরপর তিনি বিমানটি ইচ্ছাকৃতভাবে বিধ্বস্ত করার চেষ্টা করেন বলে দাবি করেন নেতানিয়াহু।

তবে বিমানে থাকা যাত্রীরা ওই কো-পাইলটকে ধরে ফেলেন এবং নিয়ন্ত্রণে রাখেন। এরপর বিমানে থাকা যাত্রীবেশী অন্য পাইলটরা বিমানের নিয়ন্ত্রণ নেন এবং সেটিকে নিরাপদে সৌদি আরবে অবতরণ করান বলে ইসরায়েলি পক্ষের বর্ণনায় বলা হয়েছে।

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবকে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া আব্রাহাম অ্যাকর্ডসে যোগ দেওয়ার জন্য দীর্ঘদিন ধরে চাপ দিয়ে আসছেন। এই চুক্তির আওতায় কয়েকটি আরব দেশ ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে।

তবে সৌদি আরব দীর্ঘদিন ধরে বলে আসছে, ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার দিকে বাস্তব ও স্পষ্ট কোনো পথ তৈরি না হলে তারা আব্রাহাম অ্যাকর্ডসে যোগ দেবে না।

এদিকে বুধবার সৌদি আরবের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা ইসরায়েলি ও সৌদি কর্মকর্তাদের মধ্যে কোনো বৈঠক হওয়ার খবর অস্বীকার করেছেন। এর আগে ইসরায়েলি গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছিল, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সম্প্রতি সংযুক্ত আরব আমিরাত সফরের সময় মধ্যপ্রাচ্যের কয়েকজন কর্মকর্তার সঙ্গে বৈঠক করেছেন। ওই কর্মকর্তাদের মধ্যে একজন সৌদি কর্মকর্তা ছিলেন বলেও ইসরায়েলি গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছিল।

তবে সৌদি ওই কর্মকর্তার বক্তব্য অনুযায়ী, এমন কোনো বৈঠক হয়নি।

সেই ফ্লাইটে যা ঘটেছিল

দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইসরায়েলের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে প্রায় ১৮০ যাত্রী নিয়ে উড্ডয়ন করেছিল ফ্লাইদুবাইয়ের বোয়িং ৭৩৭ ম্যাক্স মডেলের এফজেড১০৭৩ ফ্লাইট। উড্ডয়নের প্রায় আড়াই ঘণ্টা পর মাঝআকাশে ককপিটে দুই পাইলটের মধ্যে হাতাহাতি শুরু হলে বিমানটি ছিনতাই বা বিধ্বস্ত হওয়ার ঝুঁকিতে পড়ে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

যাত্রীরা ইসরায়েলের চ্যানেল–১২, চ্যানেল–১৫ এবং টাইমস অব ইসরায়েলকে দেওয়া সাক্ষাৎকারে জানান, বিমানের সামনের দিক থেকে হঠাৎ চিৎকার-চেঁচামেচি শুনতে পান তারা। ককপিটের দরজা খুললে সেখানে রক্ত দেখতে পান।

মিয়াম নামের এক ইসরায়েলি যাত্রী জানান, এক পাইলট ফোল্ডিং ছুরি দিয়ে অন্য পাইলটকে আঘাত করেন। এ সময় হামলাকারী পাইলট বিমানটি বিধ্বস্ত করার চেষ্টা করছিলেন বলেও কথা ছড়িয়ে পড়ে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে বিমান ক্রু এবং কয়েকজন ইসরায়েলি যাত্রী ককপিটে ঢুকে ওই পাইলটকে কাবু করেন। যাত্রীরা জানান, ওই সময় তাদের মনে হয়েছিল তারা হয়তো আর জীবিত ফিরতে পারবেন না।

ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুযায়ী, জর্ডান-সৌদি আরব সীমান্তের কাছে পৌঁছানোর সময় বিমানটি মাত্র এক মিনিটের মধ্যে ৩৩ হাজার ফুট উচ্চতা থেকে ১৭ হাজার ফুটে নেমে যায়।

সংঘর্ষের সময় পাইলটরা প্রথমে আন্তর্জাতিক জরুরি সংকেত ‘স্কোয়াক কোড ৭৭০০’ এবং পরে সম্ভাব্য বিমান ছিনতাইয়ের সংকেত ‘কোড ৭৫০০’ সক্রিয় করেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

পরিস্থিতি পরে ক্রু ও যাত্রীরা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলে বিমানটি সৌদি আরবের তাবুকের বেসামরিক ও সামরিক বিমানঘাঁটিতে জরুরি অবতরণ করে। এতে বড় ধরনের বিপর্যয় এড়ানো সম্ভব হয় বলে সংশ্লিষ্ট প্রতিবেদনে বলা হয়েছে।

ঘটনার পর ইসরায়েল দ্রুত তার নাগরিকদের নিরাপত্তার জন্য একটি যুদ্ধবিমান মোতায়েন করে। তবে সেটি সৌদি আকাশসীমায় প্রবেশ করেনি। ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় জানায়, পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে এবং তাবুকে আটকে থাকা যাত্রীদের দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হচ্ছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ