ঢাকা    রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ ১৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

রামপুরায় কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলির মামলার রায় আজ

ছবি : সংগৃহীত
ফলো করুন

জুলাই গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরায় নির্মাণাধীন ভবনের কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি এবং আরও দুজনকে হত্যার অভিযোগে করা মানবতাবিরোধী অপরাধের মামলার রায় আজ রবিবার ঘোষণা করা হবে।

গত ১৫ জুন বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ রায়ের জন্য দিন ধার্য করেন। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি শফিউল আলম ও বিচারপতি মোহিতুল হক এনাম চৌধুরী।

শনিবার প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম সাংবাদিকদের জানান, ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে রায় ঘোষণা বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হবে।

এ মামলায় মোট পাঁচজনকে আসামি করা হয়েছে। তাদের মধ্যে চারজন পলাতক রয়েছেন। পলাতক আসামিরা হলেন ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার হাবিবুর রহমান, খিলগাঁও অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার মো. রাশেদুল ইসলাম, রামপুরা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা মশিউর রহমান এবং সাবেক উপপরিদর্শক তারিকুল ইসলাম ভূঁইয়া।

অন্য আসামি পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক চঞ্চল চন্দ্র সরকারকে গ্রেপ্তারের পর কারাগারে রাখা হয়েছে। গত ১৫ জুন তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। ওই দিন মামলায় দ্বিতীয় দফায় যুক্তিতর্ক উপস্থাপন করে প্রসিকিউশন ও আসামিপক্ষ। এরপর রায় ঘোষণার দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।

আসামি চঞ্চল চন্দ্র সরকারের পক্ষে যুক্তি উপস্থাপন করেন আইনজীবী সারওয়ার জাহান নিপ্পন। তিনি দাবি করেন, তার মক্কেলের বিরুদ্ধে আনা অভিযোগে সম্পৃক্ততার প্রমাণ নেই। তাই অভিযোগ থেকে অব্যাহতির আবেদন জানান তিনি। অন্যদিকে চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম পাঁচ আসামির সর্বোচ্চ শাস্তি দাবি করেন।

এর আগে গত ১০ জুন পুনরায় সাফাই সাক্ষ্য দেন চঞ্চল চন্দ্র সরকার। পুনর্সাক্ষ্যে তিনি এক প্রসিকিউটরের বিরুদ্ধে ভয়ভীতি দেখানো ও চাপ প্রয়োগের অভিযোগ করেন। চলতি বছরের ১৩ জানুয়ারি তিনি প্রথম সাক্ষ্য দিয়েছিলেন।

আসামিদের বিরুদ্ধে অভিযোগ, ২০২৪ সালের ১৯ জুলাই গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরায় কার্নিশে ঝুলে থাকা যুবক আমির হোসেনকে গুলি করা হয়। একই ঘটনায় শিশু বাসিত খান মুসার মাথা ভেদ করে গুলি তার দাদি মায়া ইসলামের শরীরে লাগে এবং তিনি মারা যান। এছাড়া মো. নাদিম নামের আরও একজনকে হত্যার অভিযোগও আনা হয়েছে।

এর আগে গত ৪ মার্চ এ মামলার রায় ঘোষণার দিন ধার্য করা হয়েছিল। তবে প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে সেদিন রায় ঘোষণা করা হয়নি।

ট্যাগ : মানবতাবিরোধী অপরাধ রামপুরা

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

বাংলা ভিউজ

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

রামপুরায় কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলির মামলার রায় আজ

প্রকাশের তারিখ : ২৮ জুন ২০২৬

featured Image

জুলাই গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরায় নির্মাণাধীন ভবনের কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি এবং আরও দুজনকে হত্যার অভিযোগে করা মানবতাবিরোধী অপরাধের মামলার রায় আজ রবিবার ঘোষণা করা হবে।

গত ১৫ জুন বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ রায়ের জন্য দিন ধার্য করেন। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি শফিউল আলম ও বিচারপতি মোহিতুল হক এনাম চৌধুরী।

শনিবার প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম সাংবাদিকদের জানান, ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে রায় ঘোষণা বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হবে।

এ মামলায় মোট পাঁচজনকে আসামি করা হয়েছে। তাদের মধ্যে চারজন পলাতক রয়েছেন। পলাতক আসামিরা হলেন ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার হাবিবুর রহমান, খিলগাঁও অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার মো. রাশেদুল ইসলাম, রামপুরা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা মশিউর রহমান এবং সাবেক উপপরিদর্শক তারিকুল ইসলাম ভূঁইয়া।

অন্য আসামি পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক চঞ্চল চন্দ্র সরকারকে গ্রেপ্তারের পর কারাগারে রাখা হয়েছে। গত ১৫ জুন তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। ওই দিন মামলায় দ্বিতীয় দফায় যুক্তিতর্ক উপস্থাপন করে প্রসিকিউশন ও আসামিপক্ষ। এরপর রায় ঘোষণার দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।

আসামি চঞ্চল চন্দ্র সরকারের পক্ষে যুক্তি উপস্থাপন করেন আইনজীবী সারওয়ার জাহান নিপ্পন। তিনি দাবি করেন, তার মক্কেলের বিরুদ্ধে আনা অভিযোগে সম্পৃক্ততার প্রমাণ নেই। তাই অভিযোগ থেকে অব্যাহতির আবেদন জানান তিনি। অন্যদিকে চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম পাঁচ আসামির সর্বোচ্চ শাস্তি দাবি করেন।

এর আগে গত ১০ জুন পুনরায় সাফাই সাক্ষ্য দেন চঞ্চল চন্দ্র সরকার। পুনর্সাক্ষ্যে তিনি এক প্রসিকিউটরের বিরুদ্ধে ভয়ভীতি দেখানো ও চাপ প্রয়োগের অভিযোগ করেন। চলতি বছরের ১৩ জানুয়ারি তিনি প্রথম সাক্ষ্য দিয়েছিলেন।

আসামিদের বিরুদ্ধে অভিযোগ, ২০২৪ সালের ১৯ জুলাই গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরায় কার্নিশে ঝুলে থাকা যুবক আমির হোসেনকে গুলি করা হয়। একই ঘটনায় শিশু বাসিত খান মুসার মাথা ভেদ করে গুলি তার দাদি মায়া ইসলামের শরীরে লাগে এবং তিনি মারা যান। এছাড়া মো. নাদিম নামের আরও একজনকে হত্যার অভিযোগও আনা হয়েছে।

এর আগে গত ৪ মার্চ এ মামলার রায় ঘোষণার দিন ধার্য করা হয়েছিল। তবে প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে সেদিন রায় ঘোষণা করা হয়নি।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ