ঢাকা    রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ ১৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

মহাখালীতে পাওনা টাকা নিয়ে সংঘর্ষ, ছুরিকাঘাতে আহত ৩

সংগৃহীত ছবি
ফলো করুন

রাজধানীর বনানীতে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে একই পরিবারের তিনজন গুরুতর আহত হয়েছেন। শনিবার (২৭ জুন) ভোর সাড়ে ৪টার দিকে মহাখালী ওয়্যারলেস শিশুমেলা স্কুলের সামনে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন সুমন মিয়া (৪৫), তার স্ত্রী সোনিয়া (৩৮) এবং সোনিয়ার ভাই রাসেল (৪০)। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ ও আহতদের স্বজনরা জানান, মহাখালী টিঅ্যান্ডটি কলোনির বাসিন্দা সুমন মিয়ার সঙ্গে আরিফ নামে এক ব্যক্তির পাওনা টাকা পরিশোধ নিয়ে সাক্ষাতের কথা ছিল। পূর্বনির্ধারিত সময় অনুযায়ী সুমন তার স্ত্রী ও শ্যালককে নিয়ে ঘটনাস্থলে যান। অন্যদিকে আরিফ সাত থেকে আটজন সহযোগী নিয়ে সেখানে উপস্থিত হন।

একপর্যায়ে পাওনা টাকা নিয়ে উভয়পক্ষের মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। পরে আরিফ ও তার সহযোগীরা সুমন, সোনিয়া ও রাসেলের ওপর হামলা চালিয়ে মারধরের পাশাপাশি ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে।

তাদের চিৎকার শুনে স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে তিনজনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন। পরে তাদের হাসপাতালে নেওয়া হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বনানী থানার উপপরিদর্শক (এসআই) মো. জানে আলম বলেন, টাকা-পয়সার দেনা-পাওনাকে কেন্দ্র করেই এ হামলার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। হামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ট্যাগ : আহত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

বাংলা ভিউজ

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

মহাখালীতে পাওনা টাকা নিয়ে সংঘর্ষ, ছুরিকাঘাতে আহত ৩

প্রকাশের তারিখ : ২৭ জুন ২০২৬

featured Image

রাজধানীর বনানীতে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে একই পরিবারের তিনজন গুরুতর আহত হয়েছেন। শনিবার (২৭ জুন) ভোর সাড়ে ৪টার দিকে মহাখালী ওয়্যারলেস শিশুমেলা স্কুলের সামনে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন সুমন মিয়া (৪৫), তার স্ত্রী সোনিয়া (৩৮) এবং সোনিয়ার ভাই রাসেল (৪০)। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ ও আহতদের স্বজনরা জানান, মহাখালী টিঅ্যান্ডটি কলোনির বাসিন্দা সুমন মিয়ার সঙ্গে আরিফ নামে এক ব্যক্তির পাওনা টাকা পরিশোধ নিয়ে সাক্ষাতের কথা ছিল। পূর্বনির্ধারিত সময় অনুযায়ী সুমন তার স্ত্রী ও শ্যালককে নিয়ে ঘটনাস্থলে যান। অন্যদিকে আরিফ সাত থেকে আটজন সহযোগী নিয়ে সেখানে উপস্থিত হন।

একপর্যায়ে পাওনা টাকা নিয়ে উভয়পক্ষের মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। পরে আরিফ ও তার সহযোগীরা সুমন, সোনিয়া ও রাসেলের ওপর হামলা চালিয়ে মারধরের পাশাপাশি ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে।

তাদের চিৎকার শুনে স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে তিনজনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন। পরে তাদের হাসপাতালে নেওয়া হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বনানী থানার উপপরিদর্শক (এসআই) মো. জানে আলম বলেন, টাকা-পয়সার দেনা-পাওনাকে কেন্দ্র করেই এ হামলার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। হামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ