ঢাকা    বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ ১৭ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

বিএনপিকে চাঁদাবাজ বললে বিচার জনগণই করবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ছবি: সংগৃহীত
ফলো করুন

বিএনপিকে উদ্দেশ্য করে কেউ যদি পরিকল্পিতভাবে চাঁদাবাজির অভিযোগ তুলে বক্তব্য দিয়ে থাকেন, সেই বক্তব্যের বিচার জনগণই করবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে দুর্গাপূজার সার্বিক প্রস্তুতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

দায়িত্বে অবহেলা ও সংসদ সদস্যের সংশ্লিষ্টতার অভিযোগ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাড্ডা ক্লিনিকের ঘটনায় একজন পুলিশ কর্মকর্তার দায়িত্বে অবহেলার প্রাথমিক প্রমাণ পাওয়ায় তাকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করা হয়েছে। পাশাপাশি তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়াও শুরু হয়েছে।

তিনি বলেন, কোনো অপরাধীর রাজনৈতিক পরিচয় বিবেচনায় নেওয়া হবে না। কোনো সংসদ সদস্যের সংশ্লিষ্টতার অভিযোগের বিষয়েও তদন্ত চলছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্ট কাউকে ছাড় দেওয়া হবে না।

রাজধানীর মাটিকাটা এলাকায় জমি দখল ও মামলা দায়েরের প্রক্রিয়া নিয়ে প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমেদ বলেন, অপরাধী যে পরিচয়েরই হোক, অপরাধ করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। মাটিকাটা ক্যান্টনমেন্ট থানার জমি দখলের ঘটনায় জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে যায়। পরে কয়েকজনকে গ্রেপ্তার এবং প্রয়োজনীয় আলামত সংগ্রহ করা হয়েছে।

এজাহার গ্রহণ ও মামলা নথিভুক্তের বিষয়ে তিনি বলেন, কোনো অভিযোগ পাওয়ার পর আইন অনুযায়ী প্রাথমিক যাচাই-বাছাই করে মামলা রেজিস্টার করার প্রক্রিয়া অনুসরণ করতে হয়। অন্যথায় ভিত্তিহীন অভিযোগও মামলায় পরিণত হওয়ার আশঙ্কা থাকে।

মিরপুরে হকারদের সঙ্গে সংঘর্ষের ঘটনা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিষয়টি তদন্ত করতে নির্দেশ দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে পাওয়া তথ্যে দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটের সঙ্গে পুলিশের যথাযথ যোগাযোগ না থাকার বিষয়টি উঠে এসেছে। ঘটনাটিকে সমন্বয়ের ঘাটতি হিসেবে দেখা হচ্ছে।

তিনি বলেন, ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্তের ফলাফল পর্যালোচনা করা হবে। সংশ্লিষ্টদের দায়িত্ব পালনে কোনো ধরনের অবহেলা বা সমন্বয়হীনতা থাকলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জননিরাপত্তা নিশ্চিত করা এবং সমাজে শান্তি বজায় রাখতে সরকার ও আইনশৃঙ্খলা বাহিনী নিয়মিতভাবে কাজ করছে। কোনো একটি বা দুটি বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে পুরো দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির মূল্যায়ন করা উচিত নয়।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সব সংস্থার মধ্যে সমন্বয় জোরদার করা হচ্ছে। অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের পরিচয় বা অবস্থান বিবেচনা না করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।

ট্যাগ : বিএনপি স্বরাষ্ট্রমন্ত্রী

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

বাংলা ভিউজ

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

বিএনপিকে চাঁদাবাজ বললে বিচার জনগণই করবে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশের তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

বিএনপিকে উদ্দেশ্য করে কেউ যদি পরিকল্পিতভাবে চাঁদাবাজির অভিযোগ তুলে বক্তব্য দিয়ে থাকেন, সেই বক্তব্যের বিচার জনগণই করবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে দুর্গাপূজার সার্বিক প্রস্তুতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

দায়িত্বে অবহেলা ও সংসদ সদস্যের সংশ্লিষ্টতার অভিযোগ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাড্ডা ক্লিনিকের ঘটনায় একজন পুলিশ কর্মকর্তার দায়িত্বে অবহেলার প্রাথমিক প্রমাণ পাওয়ায় তাকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করা হয়েছে। পাশাপাশি তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়াও শুরু হয়েছে।

তিনি বলেন, কোনো অপরাধীর রাজনৈতিক পরিচয় বিবেচনায় নেওয়া হবে না। কোনো সংসদ সদস্যের সংশ্লিষ্টতার অভিযোগের বিষয়েও তদন্ত চলছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্ট কাউকে ছাড় দেওয়া হবে না।

রাজধানীর মাটিকাটা এলাকায় জমি দখল ও মামলা দায়েরের প্রক্রিয়া নিয়ে প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমেদ বলেন, অপরাধী যে পরিচয়েরই হোক, অপরাধ করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। মাটিকাটা ক্যান্টনমেন্ট থানার জমি দখলের ঘটনায় জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে যায়। পরে কয়েকজনকে গ্রেপ্তার এবং প্রয়োজনীয় আলামত সংগ্রহ করা হয়েছে।

এজাহার গ্রহণ ও মামলা নথিভুক্তের বিষয়ে তিনি বলেন, কোনো অভিযোগ পাওয়ার পর আইন অনুযায়ী প্রাথমিক যাচাই-বাছাই করে মামলা রেজিস্টার করার প্রক্রিয়া অনুসরণ করতে হয়। অন্যথায় ভিত্তিহীন অভিযোগও মামলায় পরিণত হওয়ার আশঙ্কা থাকে।

মিরপুরে হকারদের সঙ্গে সংঘর্ষের ঘটনা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিষয়টি তদন্ত করতে নির্দেশ দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে পাওয়া তথ্যে দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটের সঙ্গে পুলিশের যথাযথ যোগাযোগ না থাকার বিষয়টি উঠে এসেছে। ঘটনাটিকে সমন্বয়ের ঘাটতি হিসেবে দেখা হচ্ছে।

তিনি বলেন, ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্তের ফলাফল পর্যালোচনা করা হবে। সংশ্লিষ্টদের দায়িত্ব পালনে কোনো ধরনের অবহেলা বা সমন্বয়হীনতা থাকলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জননিরাপত্তা নিশ্চিত করা এবং সমাজে শান্তি বজায় রাখতে সরকার ও আইনশৃঙ্খলা বাহিনী নিয়মিতভাবে কাজ করছে। কোনো একটি বা দুটি বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে পুরো দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির মূল্যায়ন করা উচিত নয়।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সব সংস্থার মধ্যে সমন্বয় জোরদার করা হচ্ছে। অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের পরিচয় বা অবস্থান বিবেচনা না করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ