ঢাকা    বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ ১৭ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

যৌথ বাহিনীর অভিযানের নির্দেশ পেলেই ব্যবস্থা, প্রস্তুত পুলিশ

ছবি : সংগৃহীত
ফলো করুন

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে যেকোনো অভিযানের জন্য পুলিশ সব সময় প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর। যৌথ বাহিনীর অভিযানের নির্দেশনা পাওয়া মাত্রই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) পুলিশ সদর দপ্তরের বাহিনীর মুখপাত্র এইচ এম শাহাদাত হোসাইন এ কথা বলেন।

তিনি জানান, মার্চ মাস থেকে অবৈধ অস্ত্র ও চাঁদাবাজির বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

এইচ এম শাহাদাত হোসাইন বলেন, যৌথ বাহিনীর অভিযানের জন্যও পুলিশ প্রস্তুত রয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে নির্দেশনা পাওয়ার সঙ্গে সঙ্গেই আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ সদর দপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজন অনুযায়ী যেকোনো অভিযান পরিচালনার ক্ষেত্রে পুলিশ প্রস্তুত রয়েছে।

ট্যাগ : আইনশৃঙ্খলা যৌথ বাহিনী পুলিশ সদর দপ্তর

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

বাংলা ভিউজ

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

যৌথ বাহিনীর অভিযানের নির্দেশ পেলেই ব্যবস্থা, প্রস্তুত পুলিশ

প্রকাশের তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে যেকোনো অভিযানের জন্য পুলিশ সব সময় প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর। যৌথ বাহিনীর অভিযানের নির্দেশনা পাওয়া মাত্রই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) পুলিশ সদর দপ্তরের বাহিনীর মুখপাত্র এইচ এম শাহাদাত হোসাইন এ কথা বলেন।

তিনি জানান, মার্চ মাস থেকে অবৈধ অস্ত্র ও চাঁদাবাজির বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

এইচ এম শাহাদাত হোসাইন বলেন, যৌথ বাহিনীর অভিযানের জন্যও পুলিশ প্রস্তুত রয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে নির্দেশনা পাওয়ার সঙ্গে সঙ্গেই আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ সদর দপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজন অনুযায়ী যেকোনো অভিযান পরিচালনার ক্ষেত্রে পুলিশ প্রস্তুত রয়েছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ