ঢাকা    শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ ১৩ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে প্রতি জনে ১০০০ টাকা ট্যাক্সের প্রস্তাব এমপির

ছবি : সংগৃহীত
ফলো করুন

বিয়েতে সামাজিকতার নামে অতিরিক্ত অর্থ অপচয় করা হয় বলে দাবি করেছেন লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য মো. শাহাদাত হোসেন সেলিম। বিয়ে বা অনুরূপ সামাজিক অনুষ্ঠানে অতিথি সংখ্যা ১০০ জনের বেশি হলে প্রতি অতিরিক্ত অতিথির জন্য ১০০০ টাকা করে বিশেষ ট্যাক্স নির্ধারণ করার প্রস্তাব দিয়েছেন তিনি।

সংসদ সদস্য শাহাদাত হোসেনের এমন প্রস্তাব সম্বলিত বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। জানা গেছে, গতকাল শুক্রবার রাজধানীতে আয়োজিত একটি আলোচনা সভায় অংশ নিয়ে তিনি এই বক্তব্য প্রদান করেন।

ভাইরাল হওয়া ভিডিওতে তাকে বলতে শোনা যায়, বিভিন্ন সামাজিক অনুষ্ঠান ও বিয়ে-শাদিতে যে পরিমাণ অপচয় হয়, তা সাধারণ মানুষের কল্পনার বাইরে।

অনুষ্ঠানগুলোতে অতিরিক্ত জাঁকজমক ও সংস্কৃতির অপব্যবহার হয় উল্লেখ করে এই সংসদ সদস্য বলেন, বিয়ে ও গায়ে হলুদের অনুষ্ঠানে নাচের জন্য দীর্ঘ সময় ধরে মহড়া দেওয়া হয়। এসব আয়োজনে বিপুল পরিমাণ অর্থের অপচয় ঘটে। অনুষ্ঠানে শত শত মানুষ এসে অংশ নেয় এবং যে পরিমাণ খাবার পরিবেশন করা হয়, তার একটি বড় অংশই নষ্ট হয়। দেশের স্বার্থে এই অপচয় অবিলম্বে বন্ধ করা দরকার।

তিনি অতীতে প্রচলিত থাকা অতিথি নিয়ন্ত্রণ আইনের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, আগে একটি নিয়ম ছিল যেখানে নির্দিষ্ট সংখ্যার বেশি অতিথি হলে কর দিতে হতো।

তারই সূত্র ধরে তিনি নতুন প্রস্তাব রেখে বলেন, আমরা চাচ্ছি বিয়ের অনুষ্ঠানে ১০০ জনের বেশি অতিথি থাকলে প্রতি জনের জন্য ১০০০ টাকা করে কর ধার্য করা হোক। এই ধরনের অপচয় যদি সমাজ থেকে দূর করা যায়, তবে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম এক ধাক্কায় অনেকটাই কমে আসবে।

এর আগে গত ২২ জুন জাতীয় সংসদের অধিবেশনেও একই দাবি উত্থাপন করেছিলেন সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম। সংসদে তিনি বিয়ে ও গায়ে হলুদের জাঁকজমকপূর্ণ আয়োজন এবং অতিরিক্ত খরচ বন্ধের লক্ষ্যে পুরোনো অতিথি নিয়ন্ত্রণ আইনটি পুনরায় কার্যকর করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

বাংলা ভিউজ

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে প্রতি জনে ১০০০ টাকা ট্যাক্সের প্রস্তাব এমপির

প্রকাশের তারিখ : ২৭ জুন ২০২৬

featured Image

বিয়েতে সামাজিকতার নামে অতিরিক্ত অর্থ অপচয় করা হয় বলে দাবি করেছেন লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য মো. শাহাদাত হোসেন সেলিম। বিয়ে বা অনুরূপ সামাজিক অনুষ্ঠানে অতিথি সংখ্যা ১০০ জনের বেশি হলে প্রতি অতিরিক্ত অতিথির জন্য ১০০০ টাকা করে বিশেষ ট্যাক্স নির্ধারণ করার প্রস্তাব দিয়েছেন তিনি।

সংসদ সদস্য শাহাদাত হোসেনের এমন প্রস্তাব সম্বলিত বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। জানা গেছে, গতকাল শুক্রবার রাজধানীতে আয়োজিত একটি আলোচনা সভায় অংশ নিয়ে তিনি এই বক্তব্য প্রদান করেন।

ভাইরাল হওয়া ভিডিওতে তাকে বলতে শোনা যায়, বিভিন্ন সামাজিক অনুষ্ঠান ও বিয়ে-শাদিতে যে পরিমাণ অপচয় হয়, তা সাধারণ মানুষের কল্পনার বাইরে।

অনুষ্ঠানগুলোতে অতিরিক্ত জাঁকজমক ও সংস্কৃতির অপব্যবহার হয় উল্লেখ করে এই সংসদ সদস্য বলেন, বিয়ে ও গায়ে হলুদের অনুষ্ঠানে নাচের জন্য দীর্ঘ সময় ধরে মহড়া দেওয়া হয়। এসব আয়োজনে বিপুল পরিমাণ অর্থের অপচয় ঘটে। অনুষ্ঠানে শত শত মানুষ এসে অংশ নেয় এবং যে পরিমাণ খাবার পরিবেশন করা হয়, তার একটি বড় অংশই নষ্ট হয়। দেশের স্বার্থে এই অপচয় অবিলম্বে বন্ধ করা দরকার।

তিনি অতীতে প্রচলিত থাকা অতিথি নিয়ন্ত্রণ আইনের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, আগে একটি নিয়ম ছিল যেখানে নির্দিষ্ট সংখ্যার বেশি অতিথি হলে কর দিতে হতো।

তারই সূত্র ধরে তিনি নতুন প্রস্তাব রেখে বলেন, আমরা চাচ্ছি বিয়ের অনুষ্ঠানে ১০০ জনের বেশি অতিথি থাকলে প্রতি জনের জন্য ১০০০ টাকা করে কর ধার্য করা হোক। এই ধরনের অপচয় যদি সমাজ থেকে দূর করা যায়, তবে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম এক ধাক্কায় অনেকটাই কমে আসবে।

এর আগে গত ২২ জুন জাতীয় সংসদের অধিবেশনেও একই দাবি উত্থাপন করেছিলেন সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম। সংসদে তিনি বিয়ে ও গায়ে হলুদের জাঁকজমকপূর্ণ আয়োজন এবং অতিরিক্ত খরচ বন্ধের লক্ষ্যে পুরোনো অতিথি নিয়ন্ত্রণ আইনটি পুনরায় কার্যকর করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ