ঢাকা    মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

গোয়েন্দা সংস্থার ভূমিকা নিয়ে জাতীয় সংসদে ডা. শফিকুরের প্রশ্ন

গোয়েন্দা সংস্থার ভূমিকা নিয়ে জাতীয় সংসদে ডা. শফিকুরের প্রশ্ন
ছবি : সংগৃহীত
ফলো করুন

দেশের নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থাগুলোর পেশাদারিত্ব ও সাম্প্রতিক কার্যক্রম নিয়ে জাতীয় সংসদে তীব্র ক্ষোভ ও প্রশ্ন তুলেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি অভিযোগ করেছেন, খোদ গোয়েন্দা সংস্থার প্রধান কার্যালয়ের সামনেই প্রকাশ্য দিবালোকে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে, অথচ তারা আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের মূল দায়িত্ব বাদ দিয়ে বিরোধী দলের সংসদ সদস্যদের নানাভাবে হয়রানি ও রাজনৈতিকভাবে নাজেহাল করতে ব্যস্ত রয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) জাতীয় সংসদের চলমান অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কড়া মন্তব্য করেন।

গোয়েন্দা দপ্তরের নিজস্ব নিরাপত্তা ব্যবস্থার চরম দুর্বলতা তুলে ধরে ডা. শফিকুর রহমান বলেন, “গোয়েন্দা সংস্থার অফিসের সামনে গিয়ে দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটাচ্ছে। যেখানে তাদের নিজেদের কার্যালয়ই নিরাপদ নয়, সেখানে সেই গোয়েন্দারা প্রকৃতপক্ষে কী দায়িত্ব পালন করছেন?” মাঠপর্যায়ে বিভিন্ন নিরাপত্তা সংস্থার দেওয়া তথ্যের বিশ্বাসযোগ্যতা নিয়েও গভীর সংশয় প্রকাশ করে তিনি মন্তব্য করেন, তথাকথিত ‘সফল গোয়েন্দা প্রতিবেদনের’ নামে অনেক সময় এমন মনগড়া তথ্য সরবরাহ করা হয়, যা মাঠের বাস্তবতার সঙ্গে শতভাগ অসঙ্গতিপূর্ণ ও সম্পূর্ণ ভুয়া।

বক্তব্যে বিরোধীদলীয় নেতা সংসদ সদস্যদের দলত্যাগের জন্য গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে অনৈতিক চাপ প্রয়োগের এক গুরুতর অভিযোগ সামনে আনেন। নিজের এক সহকর্মী সংসদ সদস্যের সাম্প্রতিক অভিজ্ঞতা তুলে ধরে তিনি জানান, কিছুক্ষণ আগেই এক সংসদ সদস্য তাঁকে জানিয়েছেন যে একটি গোয়েন্দা সংস্থার দপ্তর থেকে ফোন করে তাঁকে সরাসরি বলা হয়েছে—‘আপনি জামায়াত ছেড়ে দিন এবং এই নির্দিষ্ট কাজটি করুন।’ এ বিষয়ে সংশ্লিষ্ট আইনপ্রণেতাকে ফোন নম্বরটি সংরক্ষণ করার পরামর্শ দিয়েছেন জানিয়ে জামায়াত আমির বলেন, “আমি তাঁকে বলেছি বিষয়টি সত্য নাকি কোনো প্রতারণা, তা খতিয়ে দেখতে নম্বরটির কল রেকর্ডসহ আমরা সরাসরি স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে তুলে দেব, যাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় চিহ্নিত করতে পারে এর পেছনে কারা রয়েছে।”

কোনো নির্বাচিত সংসদ সদস্যকে রাজনৈতিক দলত্যাগের নির্দেশ দেওয়ার এখতিয়ার গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের রয়েছে কি না—সংসদে সেই আইনি ও সাংবিধানিক প্রশ্ন তোলেন ডা. শফিকুর রহমান। এ ধরনের অযাচিত হস্তক্ষেপকে চরম ঔদ্ধত্যপূর্ণ আখ্যা দিয়ে তিনি বলেন, “এটা একটা স্পষ্ট অডাসিটি। আমরা কি আবার সেই বিগত সাড়ে ১৫ বছরের অন্ধকার যুগে ফিরে যাচ্ছি? আমরা সেই ভীতিকর ও দমনমূলক যুগ আর কোনোভাবেই ফিরে আসতে দেখতে চাই না।” তিনি গোয়েন্দা সংস্থাসহ সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় প্রভাবমুক্ত হয়ে নিরপেক্ষ ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের জোর দাবি জানান।

ট্যাগ : শফিকুর রহমান

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

রাজনীতি

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
মঙ্গলবার১০
  • ১০ নভেম্বর ২০২৬
  • ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫২ ভোর
  • সূর্যোদয়৬:০৯ সকাল
  • যোহর১১:৪৪ সকাল
  • আসর৩:৪০ বিকাল
  • মাগরিব৫:১৭ বিকাল
  • এশা৬:৩৪ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৪৯ ভোরইফতার ৫:১৭ বিকাল

বাংলা ভিউজ

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬


গোয়েন্দা সংস্থার ভূমিকা নিয়ে জাতীয় সংসদে ডা. শফিকুরের প্রশ্ন

প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬

featured Image

দেশের নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থাগুলোর পেশাদারিত্ব ও সাম্প্রতিক কার্যক্রম নিয়ে জাতীয় সংসদে তীব্র ক্ষোভ ও প্রশ্ন তুলেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি অভিযোগ করেছেন, খোদ গোয়েন্দা সংস্থার প্রধান কার্যালয়ের সামনেই প্রকাশ্য দিবালোকে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে, অথচ তারা আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের মূল দায়িত্ব বাদ দিয়ে বিরোধী দলের সংসদ সদস্যদের নানাভাবে হয়রানি ও রাজনৈতিকভাবে নাজেহাল করতে ব্যস্ত রয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) জাতীয় সংসদের চলমান অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কড়া মন্তব্য করেন।

গোয়েন্দা দপ্তরের নিজস্ব নিরাপত্তা ব্যবস্থার চরম দুর্বলতা তুলে ধরে ডা. শফিকুর রহমান বলেন, “গোয়েন্দা সংস্থার অফিসের সামনে গিয়ে দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটাচ্ছে। যেখানে তাদের নিজেদের কার্যালয়ই নিরাপদ নয়, সেখানে সেই গোয়েন্দারা প্রকৃতপক্ষে কী দায়িত্ব পালন করছেন?” মাঠপর্যায়ে বিভিন্ন নিরাপত্তা সংস্থার দেওয়া তথ্যের বিশ্বাসযোগ্যতা নিয়েও গভীর সংশয় প্রকাশ করে তিনি মন্তব্য করেন, তথাকথিত ‘সফল গোয়েন্দা প্রতিবেদনের’ নামে অনেক সময় এমন মনগড়া তথ্য সরবরাহ করা হয়, যা মাঠের বাস্তবতার সঙ্গে শতভাগ অসঙ্গতিপূর্ণ ও সম্পূর্ণ ভুয়া।

বক্তব্যে বিরোধীদলীয় নেতা সংসদ সদস্যদের দলত্যাগের জন্য গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে অনৈতিক চাপ প্রয়োগের এক গুরুতর অভিযোগ সামনে আনেন। নিজের এক সহকর্মী সংসদ সদস্যের সাম্প্রতিক অভিজ্ঞতা তুলে ধরে তিনি জানান, কিছুক্ষণ আগেই এক সংসদ সদস্য তাঁকে জানিয়েছেন যে একটি গোয়েন্দা সংস্থার দপ্তর থেকে ফোন করে তাঁকে সরাসরি বলা হয়েছে—‘আপনি জামায়াত ছেড়ে দিন এবং এই নির্দিষ্ট কাজটি করুন।’ এ বিষয়ে সংশ্লিষ্ট আইনপ্রণেতাকে ফোন নম্বরটি সংরক্ষণ করার পরামর্শ দিয়েছেন জানিয়ে জামায়াত আমির বলেন, “আমি তাঁকে বলেছি বিষয়টি সত্য নাকি কোনো প্রতারণা, তা খতিয়ে দেখতে নম্বরটির কল রেকর্ডসহ আমরা সরাসরি স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে তুলে দেব, যাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় চিহ্নিত করতে পারে এর পেছনে কারা রয়েছে।”

কোনো নির্বাচিত সংসদ সদস্যকে রাজনৈতিক দলত্যাগের নির্দেশ দেওয়ার এখতিয়ার গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের রয়েছে কি না—সংসদে সেই আইনি ও সাংবিধানিক প্রশ্ন তোলেন ডা. শফিকুর রহমান। এ ধরনের অযাচিত হস্তক্ষেপকে চরম ঔদ্ধত্যপূর্ণ আখ্যা দিয়ে তিনি বলেন, “এটা একটা স্পষ্ট অডাসিটি। আমরা কি আবার সেই বিগত সাড়ে ১৫ বছরের অন্ধকার যুগে ফিরে যাচ্ছি? আমরা সেই ভীতিকর ও দমনমূলক যুগ আর কোনোভাবেই ফিরে আসতে দেখতে চাই না।” তিনি গোয়েন্দা সংস্থাসহ সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় প্রভাবমুক্ত হয়ে নিরপেক্ষ ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের জোর দাবি জানান।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ