ঢাকা    মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ফ্রান্সের পর এবার জার্মানিতে রেকর্ড তাপমাত্রা

ছবি: সংগৃহীত
ফলো করুন

পশ্চিম ইউরোপজুড়ে শুরু হওয়া ভয়াবহ তাপপ্রবাহ এবার পূর্ব ইউরোপের দিকে ছড়িয়ে পড়েছে। জার্মানি ও ইতালিতে তীব্র গরমে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। জার্মানিতে শুক্রবার সর্বোচ্চ ৪১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। অন্যদিকে ইতালির ১৮টি শহরে জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা বা ‘রেড অ্যালার্ট’।

ব্রিটেন, ফ্রান্স, সুইজারল্যান্ড ও জার্মানিতে জুন মাসের ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে। আবহাওয়াবিদরা আশঙ্কা করছেন, তাপপ্রবাহটি জার্মানি পেরিয়ে পোল্যান্ডসহ মধ্য ইউরোপের আরও কয়েকটি দেশে ছড়িয়ে পড়তে পারে।

জার্মানির জাতীয় আবহাওয়া সংস্থা জানিয়েছে, শনিবার দেশটির প্রায় সব অঞ্চলে চরম তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। অধিকাংশ এলাকায় তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে এবং কোথাও কোথাও তা ৪২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে। একই সঙ্গে জনগণকে প্রয়োজন ছাড়া পানি অপচয় না করার আহ্বান জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

আবহাওয়াবিষয়ক প্রতিষ্ঠান ডোনারভেটার ডটডিই-এর আবহাওয়াবিদ কার্স্টেন ব্রান্ট বলেন, সপ্তাহান্তে জার্মানির কিছু এলাকায় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাবে এবং এ সময়ই তাপপ্রবাহ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবে।

ফ্রান্সে তাপপ্রবাহে শিশু ও বয়স্কসহ কয়েক ডজন মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে। ৪০ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রার কারণে দেশটিতে রেল চলাচল, বিদ্যুৎ উৎপাদন এবং বিভিন্ন উন্মুক্ত অনুষ্ঠান ব্যাহত হয়েছে। কিছু এলাকায় স্কুল বন্ধ রাখা হয়েছে এবং অ্যালকোহল বিক্রিতেও বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

ইতালির স্বাস্থ্য মন্ত্রণালয় মিলান, রোম, তুরিন, ভেনিস, জেনোয়া, ফ্লোরেন্স ও বোলোনিয়াসহ ১৮টি শহরে শনিবার ও রোববারের জন্য রেড অ্যালার্ট জারি করেছে। কয়েকটি এলাকায় তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। তীব্র গরমের কারণে জনপ্রিয় সংগীতশিল্পী লোরেদানা বের্তে চিকিৎসকদের পরামর্শে রোববারের নির্ধারিত কনসার্ট বাতিল করেছেন।

অতিরিক্ত তাপে অবকাঠামোর ওপরও চাপ বেড়েছে। সড়ক বাঁকিয়ে যাওয়া, রেললাইন প্রসারিত হওয়া এবং বজ্রঝড় ও দাবানলের কারণে বিদ্যুৎ ও রেল সিগন্যাল ব্যবস্থার ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে জার্মানির রাষ্ট্রীয় রেল অপারেটর ডয়চে বান আগামী সপ্তাহের শুরু পর্যন্ত দূরপাল্লার ট্রেনের টিকিট বিনা খরচে বাতিল বা পরিবর্তনের সুযোগ দিয়েছে। এছাড়া ন্যাশনাল এক্সপ্রেস নিরাপত্তার স্বার্থে নর্থ রাইন-ওয়েস্টফালিয়া অঙ্গরাজ্যের রাইন-রুর-এক্সপ্রেস লাইনের ট্রেন চলাচল সাময়িকভাবে স্থগিত করেছে।

তাপপ্রবাহের কারণে রোববার ফ্রাঙ্কফুর্টে অনুষ্ঠিতব্য আয়রনম্যান ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের সাইক্লিং ও দৌড়ের পথও সংক্ষিপ্ত করা হয়েছে। ইউরোপজুড়ে বিভিন্ন ঐতিহাসিক স্থাপনা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। কৃষি উৎপাদন ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং অতিরিক্ত রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছে হাসপাতালগুলো।

রয়টার্স ক্লাইমেট মনিটরের তথ্য অনুযায়ী, চলমান তাপপ্রবাহে অনেক এলাকায় স্বাভাবিকের তুলনায় তাপমাত্রা প্রায় ১৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেশি। আবহাওয়াবিদরা জানিয়েছেন, ‘ওমেগা ব্লক’ নামে পরিচিত বিশেষ আবহাওয়া পরিস্থিতির কারণে উষ্ণ বায়ুর একটি বিশাল স্তর দীর্ঘ সময় ধরে একই অঞ্চলের ওপর আটকে থাকায় এই অস্বাভাবিক তাপপ্রবাহ সৃষ্টি হয়েছে।

বিশ্ব আবহাওয়া সংস্থা (ডব্লিউএমও) জানিয়েছে, মাসের শেষ দিকে তাপপ্রবাহটি ধীরে ধীরে মধ্য ইউরোপ ও বলকান অঞ্চলের দিকে সরে যাবে। রোববার থেকে বজ্রঝড়ের কারণে কিছু এলাকায় তাপমাত্রা কিছুটা কমতে পারে। তবে বিজ্ঞানীদের মতে, মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনের প্রভাবেই এ ধরনের তীব্র তাপপ্রবাহের ঘটনা ক্রমেই বাড়ছে। তাদের ভাষ্য, জলবায়ু পরিবর্তনের কারণে চলতি সপ্তাহের মতো অস্বাভাবিক উষ্ণ রাতের সম্ভাবনা দুই দশক আগের তুলনায় প্রায় ১০০ গুণ বেড়ে গেছে।

সূত্র: রয়টার্স।

ট্যাগ : ইউরোপ জার্মানি ইতালি তাপপ্রবাহ

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

আন্তর্জাতিক

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
মঙ্গলবার১০
  • ১০ নভেম্বর ২০২৬
  • ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫২ ভোর
  • সূর্যোদয়৬:০৯ সকাল
  • যোহর১১:৪৪ সকাল
  • আসর৩:৪০ বিকাল
  • মাগরিব৫:১৭ বিকাল
  • এশা৬:৩৪ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৪৯ ভোরইফতার ৫:১৭ বিকাল

বাংলা ভিউজ

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

ফ্রান্সের পর এবার জার্মানিতে রেকর্ড তাপমাত্রা

প্রকাশের তারিখ : ২৭ জুন ২০২৬

featured Image

পশ্চিম ইউরোপজুড়ে শুরু হওয়া ভয়াবহ তাপপ্রবাহ এবার পূর্ব ইউরোপের দিকে ছড়িয়ে পড়েছে। জার্মানি ও ইতালিতে তীব্র গরমে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। জার্মানিতে শুক্রবার সর্বোচ্চ ৪১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। অন্যদিকে ইতালির ১৮টি শহরে জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা বা ‘রেড অ্যালার্ট’।

ব্রিটেন, ফ্রান্স, সুইজারল্যান্ড ও জার্মানিতে জুন মাসের ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে। আবহাওয়াবিদরা আশঙ্কা করছেন, তাপপ্রবাহটি জার্মানি পেরিয়ে পোল্যান্ডসহ মধ্য ইউরোপের আরও কয়েকটি দেশে ছড়িয়ে পড়তে পারে।

জার্মানির জাতীয় আবহাওয়া সংস্থা জানিয়েছে, শনিবার দেশটির প্রায় সব অঞ্চলে চরম তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। অধিকাংশ এলাকায় তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে এবং কোথাও কোথাও তা ৪২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে। একই সঙ্গে জনগণকে প্রয়োজন ছাড়া পানি অপচয় না করার আহ্বান জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

আবহাওয়াবিষয়ক প্রতিষ্ঠান ডোনারভেটার ডটডিই-এর আবহাওয়াবিদ কার্স্টেন ব্রান্ট বলেন, সপ্তাহান্তে জার্মানির কিছু এলাকায় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাবে এবং এ সময়ই তাপপ্রবাহ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবে।

ফ্রান্সে তাপপ্রবাহে শিশু ও বয়স্কসহ কয়েক ডজন মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে। ৪০ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রার কারণে দেশটিতে রেল চলাচল, বিদ্যুৎ উৎপাদন এবং বিভিন্ন উন্মুক্ত অনুষ্ঠান ব্যাহত হয়েছে। কিছু এলাকায় স্কুল বন্ধ রাখা হয়েছে এবং অ্যালকোহল বিক্রিতেও বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

ইতালির স্বাস্থ্য মন্ত্রণালয় মিলান, রোম, তুরিন, ভেনিস, জেনোয়া, ফ্লোরেন্স ও বোলোনিয়াসহ ১৮টি শহরে শনিবার ও রোববারের জন্য রেড অ্যালার্ট জারি করেছে। কয়েকটি এলাকায় তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। তীব্র গরমের কারণে জনপ্রিয় সংগীতশিল্পী লোরেদানা বের্তে চিকিৎসকদের পরামর্শে রোববারের নির্ধারিত কনসার্ট বাতিল করেছেন।

অতিরিক্ত তাপে অবকাঠামোর ওপরও চাপ বেড়েছে। সড়ক বাঁকিয়ে যাওয়া, রেললাইন প্রসারিত হওয়া এবং বজ্রঝড় ও দাবানলের কারণে বিদ্যুৎ ও রেল সিগন্যাল ব্যবস্থার ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে জার্মানির রাষ্ট্রীয় রেল অপারেটর ডয়চে বান আগামী সপ্তাহের শুরু পর্যন্ত দূরপাল্লার ট্রেনের টিকিট বিনা খরচে বাতিল বা পরিবর্তনের সুযোগ দিয়েছে। এছাড়া ন্যাশনাল এক্সপ্রেস নিরাপত্তার স্বার্থে নর্থ রাইন-ওয়েস্টফালিয়া অঙ্গরাজ্যের রাইন-রুর-এক্সপ্রেস লাইনের ট্রেন চলাচল সাময়িকভাবে স্থগিত করেছে।

তাপপ্রবাহের কারণে রোববার ফ্রাঙ্কফুর্টে অনুষ্ঠিতব্য আয়রনম্যান ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের সাইক্লিং ও দৌড়ের পথও সংক্ষিপ্ত করা হয়েছে। ইউরোপজুড়ে বিভিন্ন ঐতিহাসিক স্থাপনা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। কৃষি উৎপাদন ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং অতিরিক্ত রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছে হাসপাতালগুলো।

রয়টার্স ক্লাইমেট মনিটরের তথ্য অনুযায়ী, চলমান তাপপ্রবাহে অনেক এলাকায় স্বাভাবিকের তুলনায় তাপমাত্রা প্রায় ১৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেশি। আবহাওয়াবিদরা জানিয়েছেন, ‘ওমেগা ব্লক’ নামে পরিচিত বিশেষ আবহাওয়া পরিস্থিতির কারণে উষ্ণ বায়ুর একটি বিশাল স্তর দীর্ঘ সময় ধরে একই অঞ্চলের ওপর আটকে থাকায় এই অস্বাভাবিক তাপপ্রবাহ সৃষ্টি হয়েছে।

বিশ্ব আবহাওয়া সংস্থা (ডব্লিউএমও) জানিয়েছে, মাসের শেষ দিকে তাপপ্রবাহটি ধীরে ধীরে মধ্য ইউরোপ ও বলকান অঞ্চলের দিকে সরে যাবে। রোববার থেকে বজ্রঝড়ের কারণে কিছু এলাকায় তাপমাত্রা কিছুটা কমতে পারে। তবে বিজ্ঞানীদের মতে, মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনের প্রভাবেই এ ধরনের তীব্র তাপপ্রবাহের ঘটনা ক্রমেই বাড়ছে। তাদের ভাষ্য, জলবায়ু পরিবর্তনের কারণে চলতি সপ্তাহের মতো অস্বাভাবিক উষ্ণ রাতের সম্ভাবনা দুই দশক আগের তুলনায় প্রায় ১০০ গুণ বেড়ে গেছে।

সূত্র: রয়টার্স।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ