ঢাকা    সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ ১৫ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুল ফের রিমান্ডে

ছবি : সংগৃহিত
ফলো করুন

রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকে দ্বিতীয় দফায় আরও দুই দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। সোমবার (২৮ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইসরাত হাসান শুনানি শেষে এ আদেশ দেন।

এর আগে একই মামলায় পাঁচ দিনের রিমান্ডে ছিলেন রাকিবুল হাসান। সেই রিমান্ড শেষ হলে সোমবার তাকে আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা ও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের গুলশান জোনাল টিমের পুলিশ পরিদর্শক মো. জেহাদ হোসেন।

এ সময় তদন্ত কর্মকর্তা রাকিবুলকে আবারও তিন দিনের পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করেন। আবেদনে বলা হয়, আগের দফার জিজ্ঞাসাবাদে তার কাছ থেকে মামলার তদন্তে গুরুত্বপূর্ণ কিছু তথ্য পাওয়া গেছে।

তদন্ত কর্মকর্তার দাবি, আলোচিত চার মিনিট ২৯ সেকেন্ডের একটি অডিও ডিভিডিতে সংরক্ষণ করে জব্দ করা হয়েছে। ওই অডিওর কণ্ঠস্বরের নমুনার সঙ্গে রাকিবুল হাসানের কণ্ঠস্বরের তুলনামূলক পরীক্ষা প্রয়োজন বলে রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়।

মামলার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের স্বার্থে তাকে আরও জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন বলেও আদালতকে জানায় তদন্ত সংস্থা।

অন্যদিকে রাকিবুল হাসানের পক্ষে আইনজীবী মোরশেদ হোসেন শাহিন রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। উভয় পক্ষের বক্তব্য শোনার পর আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাকে আরও দুই দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দেন।

এর ফলে একই মামলায় দুই দফায় রাকিবুল হাসানের মোট সাত দিনের রিমান্ড মঞ্জুর হলো।

ট্যাগ : ক্যান্টনমেন্ট থানা সাবেক ওসি

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

বাংলা ভিউজ

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুল ফের রিমান্ডে

প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকে দ্বিতীয় দফায় আরও দুই দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। সোমবার (২৮ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইসরাত হাসান শুনানি শেষে এ আদেশ দেন।

এর আগে একই মামলায় পাঁচ দিনের রিমান্ডে ছিলেন রাকিবুল হাসান। সেই রিমান্ড শেষ হলে সোমবার তাকে আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা ও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের গুলশান জোনাল টিমের পুলিশ পরিদর্শক মো. জেহাদ হোসেন।

এ সময় তদন্ত কর্মকর্তা রাকিবুলকে আবারও তিন দিনের পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করেন। আবেদনে বলা হয়, আগের দফার জিজ্ঞাসাবাদে তার কাছ থেকে মামলার তদন্তে গুরুত্বপূর্ণ কিছু তথ্য পাওয়া গেছে।

তদন্ত কর্মকর্তার দাবি, আলোচিত চার মিনিট ২৯ সেকেন্ডের একটি অডিও ডিভিডিতে সংরক্ষণ করে জব্দ করা হয়েছে। ওই অডিওর কণ্ঠস্বরের নমুনার সঙ্গে রাকিবুল হাসানের কণ্ঠস্বরের তুলনামূলক পরীক্ষা প্রয়োজন বলে রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়।

মামলার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের স্বার্থে তাকে আরও জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন বলেও আদালতকে জানায় তদন্ত সংস্থা।

অন্যদিকে রাকিবুল হাসানের পক্ষে আইনজীবী মোরশেদ হোসেন শাহিন রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। উভয় পক্ষের বক্তব্য শোনার পর আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাকে আরও দুই দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দেন।

এর ফলে একই মামলায় দুই দফায় রাকিবুল হাসানের মোট সাত দিনের রিমান্ড মঞ্জুর হলো।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ