দেশে ডেঙ্গু পরিস্থিতির আরও অবনতি হয়েছে। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে আরও আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ২ হাজার ৩৬ জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
সোমবার (২৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের ডেঙ্গুবিষয়ক ড্যাশবোর্ডে প্রকাশিত তথ্যে এ চিত্র উঠে এসেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, নতুন আটজনের মৃত্যু নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে ২৩৩ জনে দাঁড়িয়েছে।
গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ২৫৪ জন, চট্টগ্রাম বিভাগে ৩২৩ জন এবং ঢাকা বিভাগের সিটি করপোরেশনের বাইরের এলাকায় ৪৩২ জন রয়েছেন।
এ ছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ২০৬ জন ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ১৬৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
অন্যান্য বিভাগের মধ্যে খুলনায় ২৬৭ জন, ময়মনসিংহে ১১৫ জন, রাজশাহীতে ১৯৭ জন, রংপুরে ৬২ জন এবং সিলেট বিভাগে ১১ জন নতুন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৭৫ হাজার ৭৩০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
এ সময় চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন মোট ৭০ হাজার ২৫৮ জন ডেঙ্গু রোগী।
মন্তব্যসমূহ