ঢাকা    সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ ১৫ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

মিরপুরে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা-লুটপাট, আরও দুজন গ্রেপ্তার

ছবি : সংগৃহিত
ফলো করুন

রাজধানীর মিরপুর-১ নম্বরে বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ‘রাড্ডা এমসিএইচ-এফপি’ সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় আরও দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে স্বাস্থ্যকেন্দ্র থেকে লুট হওয়া কিছু মালামাল উদ্ধারের কথাও জানিয়েছে পুলিশ।

রোববার (২৬ সেপ্টেম্বর) রাতে কেরানীগঞ্জের গুদারাঘাট এলাকায় অভিযান চালিয়ে শাহ আলী থানা-পুলিশ তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তার দুজন হলেন মো. মিন্টু (৩৫) ও মো. মিলন (৪০)। এ নিয়ে এ ঘটনায় মোট ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

তদন্তসংশ্লিষ্ট সূত্রের দাবি, ঘটনার রাতে স্বাস্থ্যকেন্দ্রে হামলা ও ভাঙচুরে অংশ নিয়েছিলেন মিন্টু ও মিলন। পরে সেখান থেকে বিভিন্ন মালামাল নিয়ে যান তারা। মিন্টুর কাছ থেকে স্বাস্থ্যকেন্দ্রের টিনসহ কিছু সামগ্রী এবং মিলনের কাছ থেকে একটি স্টিলের দরজা উদ্ধার করা হয়েছে। এসব মালামাল জব্দ করেছে পুলিশ।

এর আগে শুক্রবার রাতে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মো. সোহেল (২২), মো. জুয়েল (২৩), জিহাদ হাসান (২১) ও মো. রাব্বি (২০) নামে চার তরুণকে গ্রেপ্তার করে শাহ আলী থানা-পুলিশ। তদন্ত কর্মকর্তাদের দাবি, অর্থের বিনিময়ে তারা ভাঙচুরে অংশ নিয়েছিলেন।

পরদিন শনিবার সন্ধ্যায় আরও ছয়জনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন মো. শাহাদাত হোসেন (৩৩), কাজী মকবুল হোসেন (৫৮), মো. শাহ আলম (৫৩), মো. আতিকুর রহমান (৩৩), মো. কামরুল ইসলাম (৫২) ও মো. শাকিল (২০)। তাদের মধ্যে পাঁচজনকে শাহবাগ এলাকা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) এবং একজনকে শাহ আলী এলাকা থেকে থানা-পুলিশ গ্রেপ্তার করে। পরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।

পুলিশ জানিয়েছে, দারুসসালাম থানার বেড়িবাঁধসংলগ্ন এলাকা থেকে স্বাস্থ্যকেন্দ্রটির আসবাব, টিকা, রেজিস্টার খাতা, ফ্রিজ, অফিসের নথিপত্র, প্রিন্টার ও জেনারেটরসহ ৪৬ ধরনের মালামাল উদ্ধার করা হয়েছে। এসব মালামাল পরিবহনে ব্যবহৃত দুটি কাভার্ডভ্যানও জব্দ করা হয়।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দিবাগত গভীর রাতে মিরপুর-১ নম্বর সেকশনে অবস্থিত রাড্ডা সেন্টারে হামলার ঘটনা ঘটে। প্রতিষ্ঠান কর্তৃপক্ষের অভিযোগ, ভারী যন্ত্রপাতি ব্যবহার করে একটি পাকা ও তিনটি সেমিপাকা ভবনসহ স্বাস্থ্যকেন্দ্রের স্থাপনা ভেঙে ফেলা হয়। একই সঙ্গে আসবাব, চিকিৎসা সরঞ্জাম এবং নিয়মিত টিকাদান কার্যক্রমে ব্যবহৃত বিভিন্ন সামগ্রী লুট করা হয়।

এ ঘটনায় রাড্ডার নির্বাহী পরিচালক নাসরিন আখতার বাদী হয়ে শাহ আলী থানায় মামলা করেছেন। মামলায় স্থানীয় বিএনপি নেতা হানিফ মিয়ার নাম উল্লেখ করে আরও ২০০ থেকে ২৫০ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে আসামি করা হয়েছে।

মামলায় অনধিকার প্রবেশ, ভাঙচুর, লুটপাট ও প্রাণনাশের হুমকিসহ বিভিন্ন অভিযোগ আনা হয়েছে। প্রতিষ্ঠান কর্তৃপক্ষের দাবি, হামলা ও লুটপাটে তাদের দেড় কোটি টাকার বেশি আর্থিক ক্ষতি হয়েছে। অভিযোগগুলো তদন্তাধীন এবং আদালতে এখনো প্রমাণিত হয়নি।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রের প্রায় ১০ কাঠা জমির মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ রয়েছে। পুলিশ হামলা ও লুটপাটের ঘটনার পাশাপাশি এর পেছনের কারণও তদন্ত করছে।

ট্যাগ : ডিবি পুলিশ মিরপুর রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

বাংলা ভিউজ

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

মিরপুরে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা-লুটপাট, আরও দুজন গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

রাজধানীর মিরপুর-১ নম্বরে বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ‘রাড্ডা এমসিএইচ-এফপি’ সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় আরও দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে স্বাস্থ্যকেন্দ্র থেকে লুট হওয়া কিছু মালামাল উদ্ধারের কথাও জানিয়েছে পুলিশ।

রোববার (২৬ সেপ্টেম্বর) রাতে কেরানীগঞ্জের গুদারাঘাট এলাকায় অভিযান চালিয়ে শাহ আলী থানা-পুলিশ তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তার দুজন হলেন মো. মিন্টু (৩৫) ও মো. মিলন (৪০)। এ নিয়ে এ ঘটনায় মোট ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

তদন্তসংশ্লিষ্ট সূত্রের দাবি, ঘটনার রাতে স্বাস্থ্যকেন্দ্রে হামলা ও ভাঙচুরে অংশ নিয়েছিলেন মিন্টু ও মিলন। পরে সেখান থেকে বিভিন্ন মালামাল নিয়ে যান তারা। মিন্টুর কাছ থেকে স্বাস্থ্যকেন্দ্রের টিনসহ কিছু সামগ্রী এবং মিলনের কাছ থেকে একটি স্টিলের দরজা উদ্ধার করা হয়েছে। এসব মালামাল জব্দ করেছে পুলিশ।

এর আগে শুক্রবার রাতে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মো. সোহেল (২২), মো. জুয়েল (২৩), জিহাদ হাসান (২১) ও মো. রাব্বি (২০) নামে চার তরুণকে গ্রেপ্তার করে শাহ আলী থানা-পুলিশ। তদন্ত কর্মকর্তাদের দাবি, অর্থের বিনিময়ে তারা ভাঙচুরে অংশ নিয়েছিলেন।

পরদিন শনিবার সন্ধ্যায় আরও ছয়জনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন মো. শাহাদাত হোসেন (৩৩), কাজী মকবুল হোসেন (৫৮), মো. শাহ আলম (৫৩), মো. আতিকুর রহমান (৩৩), মো. কামরুল ইসলাম (৫২) ও মো. শাকিল (২০)। তাদের মধ্যে পাঁচজনকে শাহবাগ এলাকা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) এবং একজনকে শাহ আলী এলাকা থেকে থানা-পুলিশ গ্রেপ্তার করে। পরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।

পুলিশ জানিয়েছে, দারুসসালাম থানার বেড়িবাঁধসংলগ্ন এলাকা থেকে স্বাস্থ্যকেন্দ্রটির আসবাব, টিকা, রেজিস্টার খাতা, ফ্রিজ, অফিসের নথিপত্র, প্রিন্টার ও জেনারেটরসহ ৪৬ ধরনের মালামাল উদ্ধার করা হয়েছে। এসব মালামাল পরিবহনে ব্যবহৃত দুটি কাভার্ডভ্যানও জব্দ করা হয়।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দিবাগত গভীর রাতে মিরপুর-১ নম্বর সেকশনে অবস্থিত রাড্ডা সেন্টারে হামলার ঘটনা ঘটে। প্রতিষ্ঠান কর্তৃপক্ষের অভিযোগ, ভারী যন্ত্রপাতি ব্যবহার করে একটি পাকা ও তিনটি সেমিপাকা ভবনসহ স্বাস্থ্যকেন্দ্রের স্থাপনা ভেঙে ফেলা হয়। একই সঙ্গে আসবাব, চিকিৎসা সরঞ্জাম এবং নিয়মিত টিকাদান কার্যক্রমে ব্যবহৃত বিভিন্ন সামগ্রী লুট করা হয়।

এ ঘটনায় রাড্ডার নির্বাহী পরিচালক নাসরিন আখতার বাদী হয়ে শাহ আলী থানায় মামলা করেছেন। মামলায় স্থানীয় বিএনপি নেতা হানিফ মিয়ার নাম উল্লেখ করে আরও ২০০ থেকে ২৫০ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে আসামি করা হয়েছে।

মামলায় অনধিকার প্রবেশ, ভাঙচুর, লুটপাট ও প্রাণনাশের হুমকিসহ বিভিন্ন অভিযোগ আনা হয়েছে। প্রতিষ্ঠান কর্তৃপক্ষের দাবি, হামলা ও লুটপাটে তাদের দেড় কোটি টাকার বেশি আর্থিক ক্ষতি হয়েছে। অভিযোগগুলো তদন্তাধীন এবং আদালতে এখনো প্রমাণিত হয়নি।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রের প্রায় ১০ কাঠা জমির মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ রয়েছে। পুলিশ হামলা ও লুটপাটের ঘটনার পাশাপাশি এর পেছনের কারণও তদন্ত করছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ