ঢাকা    সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ ১৫ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

প্রধানমন্ত্রীর সঙ্গে আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ছবি : সংগৃহিত
ফলো করুন

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আল হুমুদি। বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ ও কর্মসংস্থানসহ বিভিন্ন খাতে সহযোগিতা আরও বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আমিরাতের রাষ্ট্রদূতের এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাংলাদেশে সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। একই সঙ্গে আমিরাতের শ্রমবাজারে বাংলাদেশি দক্ষ জনশক্তির কর্মসংস্থানের সুযোগ আরও বাড়ানোর বিষয়টি গুরুত্ব পায়।

দুই দেশের মধ্যে জ্বালানি ও অবকাঠামো খাতে সহযোগিতা জোরদারের সম্ভাবনা নিয়েও মতবিনিময় হয়। পাশাপাশি এভিয়েশন, তথ্যপ্রযুক্তি, রেলওয়ে ও লজিস্টিকস খাতে পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন তারা।

বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের বিদ্যমান অর্থনৈতিক সম্পর্ককে আরও এগিয়ে নিতে নতুন বিনিয়োগের সুযোগ এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট খাতগুলোতে সহযোগিতা বাড়ানোর বিষয়ও বৈঠকে উঠে আসে।

এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এবং ইনভেস্টমেন্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান আশিক চৌধুরী উপস্থিত ছিলেন। রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আল হুমুদির সঙ্গে সংযুক্ত আরব আমিরাত দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারাও বৈঠকে অংশ নেন।

ট্যাগ : সংযুক্ত আরব আমিরাত প্রধানমন্ত্রী তারেক রহমান

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

বাংলা ভিউজ

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর সঙ্গে আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আল হুমুদি। বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ ও কর্মসংস্থানসহ বিভিন্ন খাতে সহযোগিতা আরও বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আমিরাতের রাষ্ট্রদূতের এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাংলাদেশে সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। একই সঙ্গে আমিরাতের শ্রমবাজারে বাংলাদেশি দক্ষ জনশক্তির কর্মসংস্থানের সুযোগ আরও বাড়ানোর বিষয়টি গুরুত্ব পায়।

দুই দেশের মধ্যে জ্বালানি ও অবকাঠামো খাতে সহযোগিতা জোরদারের সম্ভাবনা নিয়েও মতবিনিময় হয়। পাশাপাশি এভিয়েশন, তথ্যপ্রযুক্তি, রেলওয়ে ও লজিস্টিকস খাতে পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন তারা।

বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের বিদ্যমান অর্থনৈতিক সম্পর্ককে আরও এগিয়ে নিতে নতুন বিনিয়োগের সুযোগ এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট খাতগুলোতে সহযোগিতা বাড়ানোর বিষয়ও বৈঠকে উঠে আসে।

এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এবং ইনভেস্টমেন্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান আশিক চৌধুরী উপস্থিত ছিলেন। রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আল হুমুদির সঙ্গে সংযুক্ত আরব আমিরাত দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারাও বৈঠকে অংশ নেন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ