ঢাকা    সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ ১৫ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

আঞ্চলিক সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-পাকিস্তানের আলোচনা

ছবি : সংগৃহিত
ফলো করুন

বাংলাদেশ ও পাকিস্তানের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করতে বাণিজ্য ও বিনিয়োগ, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ এবং দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দারের সাক্ষাৎকালে এসব বিষয় নিয়ে আলোচনা হয়।

বৈঠকের শুরুতে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় হুমায়ুন কবিরকে অভিনন্দন জানান পাকিস্তানের হাইকমিশনার। এ সময় প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনের সময় হুমায়ুন কবিরের সঙ্গে তার আগের বৈঠকের কথাও স্মরণ করেন তিনি।

সাক্ষাতে বাংলাদেশ ও পাকিস্তানের বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করেন তারা। বিশেষ করে দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের পরিধি বাড়ানো এবং নতুন অর্থনৈতিক সম্ভাবনা কাজে লাগানোর বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।

শিক্ষা ও স্বাস্থ্য খাতেও সহযোগিতা সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। পাশাপাশি যোগাযোগব্যবস্থা উন্নয়ন এবং দুই দেশের নাগরিকদের মধ্যে সরাসরি যোগাযোগ ও পারস্পরিক সম্পৃক্ততা বাড়ানোর বিভিন্ন দিক উঠে আসে বৈঠকে।

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতার পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতেও সমন্বয় ও সহযোগিতা আরও জোরদারের বিষয়ে আলোচনা করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও পাকিস্তানের হাইকমিশনার।

দুই পক্ষই পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে বিদ্যমান সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার বিষয়ে মতবিনিময় করেন।

ট্যাগ : বাংলাদেশ পাকিস্তান হুমায়ুন কবির

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

বাংলা ভিউজ

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

আঞ্চলিক সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-পাকিস্তানের আলোচনা

প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

বাংলাদেশ ও পাকিস্তানের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করতে বাণিজ্য ও বিনিয়োগ, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ এবং দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দারের সাক্ষাৎকালে এসব বিষয় নিয়ে আলোচনা হয়।

বৈঠকের শুরুতে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় হুমায়ুন কবিরকে অভিনন্দন জানান পাকিস্তানের হাইকমিশনার। এ সময় প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনের সময় হুমায়ুন কবিরের সঙ্গে তার আগের বৈঠকের কথাও স্মরণ করেন তিনি।

সাক্ষাতে বাংলাদেশ ও পাকিস্তানের বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করেন তারা। বিশেষ করে দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের পরিধি বাড়ানো এবং নতুন অর্থনৈতিক সম্ভাবনা কাজে লাগানোর বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।

শিক্ষা ও স্বাস্থ্য খাতেও সহযোগিতা সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। পাশাপাশি যোগাযোগব্যবস্থা উন্নয়ন এবং দুই দেশের নাগরিকদের মধ্যে সরাসরি যোগাযোগ ও পারস্পরিক সম্পৃক্ততা বাড়ানোর বিভিন্ন দিক উঠে আসে বৈঠকে।

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতার পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতেও সমন্বয় ও সহযোগিতা আরও জোরদারের বিষয়ে আলোচনা করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও পাকিস্তানের হাইকমিশনার।

দুই পক্ষই পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে বিদ্যমান সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার বিষয়ে মতবিনিময় করেন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ