ঢাকা    সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ ১৫ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

হরমুজে ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের ৮ মেরিন সেনা আহত

ছবি : সংগৃহীত
ফলো করুন

হরমুজ প্রণালিতে ইরানের একটি জাহাজবিধ্বংসী ক্রুজ ক্ষেপণাস্ত্রের আঘাতে আটজন মার্কিন মেরিন সেনা আহত হয়েছেন। তিন মার্কিন কর্মকর্তার বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ১৪ সেপ্টেম্বর হরমুজ প্রণালিতে ওই হামলার ঘটনা ঘটে। ইরানি ক্ষেপণাস্ত্রটি মেরিন সেনাদের বহনকারী একটি জাহাজে আঘাত হানে।

তবে হামলায় আহত আটজনের কারও অবস্থা গুরুতর নয় বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা। আহতদের মধ্যে কয়েকজন ধোঁয়ার কারণে শ্বাসকষ্টে ভুগেছেন। এ ছাড়া কয়েকজনের মাথাব্যথাসহ মস্তিষ্কে আঘাতের মতো উপসর্গ দেখা দেয় বলেও কর্মকর্তারা জানিয়েছেন।

আহত আটজনের মধ্যে সাতজন সাধারণ মেরিন সদস্য এবং একজন কর্মকর্তা ছিলেন। হামলার পর অল্প সময়ের মধ্যেই তারা আবার দায়িত্বে ফিরে যান বলে মার্কিন কর্মকর্তাদের বরাতে প্রতিবেদনে জানানো হয়েছে।

হামলার সময় মার্কিন সেনারা একটি ব্যাটালিয়ন ল্যান্ডিং টিমের অংশ হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এই ইউনিটের সদস্যরা সমুদ্রভিত্তিক সামরিক অভিযানে অংশ নেওয়ার জন্য মোতায়েন ছিলেন।

তবে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত জাহাজটি মার্কিন নৌবাহিনীর কোনো যুদ্ধজাহাজ ছিল না। মার্কিন কর্মকর্তারা জাহাজটির ধরন বা পরিচয় প্রকাশ করেননি। তারা শুধু এটিকে একটি সামুদ্রিক জাহাজ হিসেবে উল্লেখ করেছেন।

হামলায় ব্যবহৃত ক্ষেপণাস্ত্রটি ইরানের একটি জাহাজবিধ্বংসী ক্রুজ ক্ষেপণাস্ত্র বলে তিন মার্কিন কর্মকর্তার বরাতে জানিয়েছে আনাদোলু।

ট্যাগ : ইরান হরমুজ প্রণালি ক্ষেপণাস্ত্র হামলা মার্কিন মেরিন

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

বাংলা ভিউজ

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

হরমুজে ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের ৮ মেরিন সেনা আহত

প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

হরমুজ প্রণালিতে ইরানের একটি জাহাজবিধ্বংসী ক্রুজ ক্ষেপণাস্ত্রের আঘাতে আটজন মার্কিন মেরিন সেনা আহত হয়েছেন। তিন মার্কিন কর্মকর্তার বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ১৪ সেপ্টেম্বর হরমুজ প্রণালিতে ওই হামলার ঘটনা ঘটে। ইরানি ক্ষেপণাস্ত্রটি মেরিন সেনাদের বহনকারী একটি জাহাজে আঘাত হানে।

তবে হামলায় আহত আটজনের কারও অবস্থা গুরুতর নয় বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা। আহতদের মধ্যে কয়েকজন ধোঁয়ার কারণে শ্বাসকষ্টে ভুগেছেন। এ ছাড়া কয়েকজনের মাথাব্যথাসহ মস্তিষ্কে আঘাতের মতো উপসর্গ দেখা দেয় বলেও কর্মকর্তারা জানিয়েছেন।

আহত আটজনের মধ্যে সাতজন সাধারণ মেরিন সদস্য এবং একজন কর্মকর্তা ছিলেন। হামলার পর অল্প সময়ের মধ্যেই তারা আবার দায়িত্বে ফিরে যান বলে মার্কিন কর্মকর্তাদের বরাতে প্রতিবেদনে জানানো হয়েছে।

হামলার সময় মার্কিন সেনারা একটি ব্যাটালিয়ন ল্যান্ডিং টিমের অংশ হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এই ইউনিটের সদস্যরা সমুদ্রভিত্তিক সামরিক অভিযানে অংশ নেওয়ার জন্য মোতায়েন ছিলেন।

তবে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত জাহাজটি মার্কিন নৌবাহিনীর কোনো যুদ্ধজাহাজ ছিল না। মার্কিন কর্মকর্তারা জাহাজটির ধরন বা পরিচয় প্রকাশ করেননি। তারা শুধু এটিকে একটি সামুদ্রিক জাহাজ হিসেবে উল্লেখ করেছেন।

হামলায় ব্যবহৃত ক্ষেপণাস্ত্রটি ইরানের একটি জাহাজবিধ্বংসী ক্রুজ ক্ষেপণাস্ত্র বলে তিন মার্কিন কর্মকর্তার বরাতে জানিয়েছে আনাদোলু।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ