ঢাকা    বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ ১ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

সেনাবাহিনীর সহায়তায় আল আকসায় ঢুকে পড়ল ১৫০০ ইহুদি

সেনাবাহিনীর সহায়তায় আল আকসায় ঢুকে পড়ল ১৫০০ ইহুদি
ছবি : সংগৃহীত
ফলো করুন

জেরুজালেমের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে প্রায় দেড় হাজার ইসরায়েলি প্রবেশ করেছেন বলে জেরুজালেম গভর্নরেট জানিয়েছে। ইহুদিদের ধর্মীয় উৎসব সুক্কোতের দ্বিতীয় দিনে এ ঘটনা ঘটে। এরপর ইসরায়েলি কর্তৃপক্ষ আল-মাগারিবা ফটক বন্ধ করে দেয়। এই ফটকটি ডাং গেট নামেও পরিচিত।

জেরুজালেম গভর্নরেটের ভাষ্য অনুযায়ী, ইসরায়েলিরা দলে দলে মাগারিবা ফটক দিয়ে আল-আকসা মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করেন। এ সময় ইসরায়েলি পুলিশ তাদের কড়া নিরাপত্তা দেয়।

প্রতিবেদনে বলা হয়েছে, প্রাঙ্গণে প্রবেশের পর তারা তালমুদীয় রীতি পালন ও প্রার্থনা করেন। বিশেষ করে আল-আকসা মসজিদের একটি প্রবেশপথ আল-কাত্তানিন ফটকের কাছে এসব ধর্মীয় আচার পালন করা হয়। একই সময়ে তথাকথিত ‘উদ্ভিদ নৈবেদ্য’ও মসজিদ প্রাঙ্গণে আনা হয়।

এ ছাড়া ইসরায়েলি বাহিনী আল-কাত্তানিন বাজারের কয়েকজন দোকানমালিককে দোকান বন্ধ করতে বাধ্য করে বলে জেরুজালেম গভর্নরেট জানিয়েছে। আল-আকসার দিকে যাওয়া এই বাজারের ভেতরেও ইসরায়েলিরা তালমুদীয় রীতি পালন করেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এ সময় জেরুজালেমের পুরোনো শহরে সাধারণ মানুষের চলাচলের ওপর বিধিনিষেধ আরও কঠোর করা হয়। আল-আকসা মসজিদের বাইরের একটি ফটক আল-হুত্তা ফটকের কাছেও ইসরায়েলিরা প্রার্থনা করেন বলে জানানো হয়েছে। সুক্কোতের দ্বিতীয় দিনেও আল-আকসা প্রাঙ্গণে প্রবেশ এবং ধর্মীয় আচার অব্যাহত ছিল।

আল-আকসা মসজিদ ও জেরুজালেমের পুরোনো শহরের আশপাশে ইসরায়েলি কর্তৃপক্ষ নিরাপত্তা ও সামরিক ব্যবস্থা জোরদার করেছে। একই সঙ্গে মুসল্লিদের মসজিদে প্রবেশ এবং চলাচলের ওপরও বিভিন্ন বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

জেরুজালেম গভর্নরেটের মতে, এসব পদক্ষেপের মাধ্যমে ওই স্থানে একটি নতুন বাস্তবতা তৈরির চেষ্টা করা হচ্ছে। গভর্নরেটের ভাষ্য অনুযায়ী, এর মাধ্যমে ঐতিহাসিকভাবে চলে আসা ব্যবস্থায় পরিবর্তন আনা, স্থানটির নিয়ন্ত্রণ আরও শক্ত করা এবং সময় ও স্থান ভাগ করে দেওয়ার প্রচেষ্টা চলছে।

আল-আকসা মসজিদ ইসলামের তৃতীয় পবিত্রতম স্থান হিসেবে বিবেচিত। ইহুদিরা এলাকাটিকে ‘টেম্পল মাউন্ট’ নামে অভিহিত করে। ইহুদি ধর্মীয় ঐতিহ্য অনুযায়ী, এই স্থানেই প্রাচীন দুটি ইহুদি মন্দির ছিল বলে তারা দাবি করে।

ট্যাগ : জেরুজালেম আল-আকসা সুক্কোত

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

আন্তর্জাতিক

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
বৃহস্পতিবার১২
  • ১২ নভেম্বর ২০২৬
  • ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৩ ভোর
  • সূর্যোদয়৬:১১ সকাল
  • যোহর১১:৪৪ সকাল
  • আসর৩:৩৯ বিকাল
  • মাগরিব৫:১৬ বিকাল
  • এশা৬:৩৩ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫০ ভোরইফতার ৫:১৬ বিকাল

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬


সেনাবাহিনীর সহায়তায় আল আকসায় ঢুকে পড়ল ১৫০০ ইহুদি

প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

জেরুজালেমের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে প্রায় দেড় হাজার ইসরায়েলি প্রবেশ করেছেন বলে জেরুজালেম গভর্নরেট জানিয়েছে। ইহুদিদের ধর্মীয় উৎসব সুক্কোতের দ্বিতীয় দিনে এ ঘটনা ঘটে। এরপর ইসরায়েলি কর্তৃপক্ষ আল-মাগারিবা ফটক বন্ধ করে দেয়। এই ফটকটি ডাং গেট নামেও পরিচিত।

জেরুজালেম গভর্নরেটের ভাষ্য অনুযায়ী, ইসরায়েলিরা দলে দলে মাগারিবা ফটক দিয়ে আল-আকসা মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করেন। এ সময় ইসরায়েলি পুলিশ তাদের কড়া নিরাপত্তা দেয়।

প্রতিবেদনে বলা হয়েছে, প্রাঙ্গণে প্রবেশের পর তারা তালমুদীয় রীতি পালন ও প্রার্থনা করেন। বিশেষ করে আল-আকসা মসজিদের একটি প্রবেশপথ আল-কাত্তানিন ফটকের কাছে এসব ধর্মীয় আচার পালন করা হয়। একই সময়ে তথাকথিত ‘উদ্ভিদ নৈবেদ্য’ও মসজিদ প্রাঙ্গণে আনা হয়।

এ ছাড়া ইসরায়েলি বাহিনী আল-কাত্তানিন বাজারের কয়েকজন দোকানমালিককে দোকান বন্ধ করতে বাধ্য করে বলে জেরুজালেম গভর্নরেট জানিয়েছে। আল-আকসার দিকে যাওয়া এই বাজারের ভেতরেও ইসরায়েলিরা তালমুদীয় রীতি পালন করেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এ সময় জেরুজালেমের পুরোনো শহরে সাধারণ মানুষের চলাচলের ওপর বিধিনিষেধ আরও কঠোর করা হয়। আল-আকসা মসজিদের বাইরের একটি ফটক আল-হুত্তা ফটকের কাছেও ইসরায়েলিরা প্রার্থনা করেন বলে জানানো হয়েছে। সুক্কোতের দ্বিতীয় দিনেও আল-আকসা প্রাঙ্গণে প্রবেশ এবং ধর্মীয় আচার অব্যাহত ছিল।

আল-আকসা মসজিদ ও জেরুজালেমের পুরোনো শহরের আশপাশে ইসরায়েলি কর্তৃপক্ষ নিরাপত্তা ও সামরিক ব্যবস্থা জোরদার করেছে। একই সঙ্গে মুসল্লিদের মসজিদে প্রবেশ এবং চলাচলের ওপরও বিভিন্ন বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

জেরুজালেম গভর্নরেটের মতে, এসব পদক্ষেপের মাধ্যমে ওই স্থানে একটি নতুন বাস্তবতা তৈরির চেষ্টা করা হচ্ছে। গভর্নরেটের ভাষ্য অনুযায়ী, এর মাধ্যমে ঐতিহাসিকভাবে চলে আসা ব্যবস্থায় পরিবর্তন আনা, স্থানটির নিয়ন্ত্রণ আরও শক্ত করা এবং সময় ও স্থান ভাগ করে দেওয়ার প্রচেষ্টা চলছে।

আল-আকসা মসজিদ ইসলামের তৃতীয় পবিত্রতম স্থান হিসেবে বিবেচিত। ইহুদিরা এলাকাটিকে ‘টেম্পল মাউন্ট’ নামে অভিহিত করে। ইহুদি ধর্মীয় ঐতিহ্য অনুযায়ী, এই স্থানেই প্রাচীন দুটি ইহুদি মন্দির ছিল বলে তারা দাবি করে।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ