ঢাকা    রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ ১৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, এক দিনে রেকর্ড ২,১৫৮ ভর্তি

ফাইল ছবি
ফলো করুন

দেশে ডেঙ্গু পরিস্থিতির আরও অবনতি হয়েছে। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ২ হাজার ১৫৮ জন, যা চলতি বছরে এক দিনে সর্বোচ্চ।

রোববার (২৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে শনিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার তথ্য তুলে ধরা হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, নতুন ছয়জনসহ চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২৫ জনে। একই সময়ে মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ৭৩ হাজার ৬৯৪।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়া ছয়জনের মধ্যে ঢাকা ও খুলনা বিভাগে দুজন করে মোট চারজনের মৃত্যু হয়েছে। এছাড়া চট্টগ্রাম ও বরিশাল বিভাগে একজন করে মারা গেছেন।

চলতি বছরের মধ্যে সেপ্টেম্বরে ডেঙ্গুতে সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে। মাসের প্রথম ২৭ দিনেই ১২৮ জনের মৃত্যু হয়েছে।

আগস্টে ডেঙ্গুতে মারা যান ৪৩ জন। এর আগে জুলাইয়ে ৩৬ জন এবং জুনে ১৩ জনের মৃত্যু হয়। মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে ডেঙ্গু রোগীর মৃত্যুর তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

আক্রান্তের পাশাপাশি হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফেরার সংখ্যাও বাড়ছে। চলতি বছর এখন পর্যন্ত ৬৮ হাজার ৬ জন ডেঙ্গু রোগী চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

এর মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ হাজার ৭৫৫ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এক দিনে ২ হাজার ১৫৮ জন রোগীর হাসপাতালে ভর্তি হওয়া চলতি বছরের সর্বোচ্চ। একই সঙ্গে সেপ্টেম্বরেই বছরের সবচেয়ে বেশি ডেঙ্গুজনিত মৃত্যুর ঘটনা ঘটেছে।

ট্যাগ : স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

বাংলা ভিউজ

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, এক দিনে রেকর্ড ২,১৫৮ ভর্তি

প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

দেশে ডেঙ্গু পরিস্থিতির আরও অবনতি হয়েছে। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ২ হাজার ১৫৮ জন, যা চলতি বছরে এক দিনে সর্বোচ্চ।

রোববার (২৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে শনিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার তথ্য তুলে ধরা হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, নতুন ছয়জনসহ চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২৫ জনে। একই সময়ে মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ৭৩ হাজার ৬৯৪।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়া ছয়জনের মধ্যে ঢাকা ও খুলনা বিভাগে দুজন করে মোট চারজনের মৃত্যু হয়েছে। এছাড়া চট্টগ্রাম ও বরিশাল বিভাগে একজন করে মারা গেছেন।

চলতি বছরের মধ্যে সেপ্টেম্বরে ডেঙ্গুতে সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে। মাসের প্রথম ২৭ দিনেই ১২৮ জনের মৃত্যু হয়েছে।

আগস্টে ডেঙ্গুতে মারা যান ৪৩ জন। এর আগে জুলাইয়ে ৩৬ জন এবং জুনে ১৩ জনের মৃত্যু হয়। মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে ডেঙ্গু রোগীর মৃত্যুর তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

আক্রান্তের পাশাপাশি হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফেরার সংখ্যাও বাড়ছে। চলতি বছর এখন পর্যন্ত ৬৮ হাজার ৬ জন ডেঙ্গু রোগী চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

এর মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ হাজার ৭৫৫ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এক দিনে ২ হাজার ১৫৮ জন রোগীর হাসপাতালে ভর্তি হওয়া চলতি বছরের সর্বোচ্চ। একই সঙ্গে সেপ্টেম্বরেই বছরের সবচেয়ে বেশি ডেঙ্গুজনিত মৃত্যুর ঘটনা ঘটেছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ