ঢাকা    শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ ১৩ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

প্রধানমন্ত্রীর সামনেই জর্জিয়ার সংসদে তুমুল মারামারি

ছবি : সংগৃহীত
ফলো করুন

জর্জিয়ার জাতীয় সংসদে ক্ষমতাসীন ও বিরোধী দলের সংসদ সদস্যদের মধ্যে তীব্র বাগ্বিতণ্ডা এবং একপর্যায়ে ব্যাপক হাতাহাতির ঘটনা ঘটেছে। শুক্রবার বসন্তকালীন অধিবেশনের সমাপনী বৈঠকে ক্ষমতাসীন জর্জিয়ান ড্রিম পার্টি এবং বিরোধী দল ফর জর্জিয়ার আইনপ্রণেতারা এই সংঘর্ষে জড়িয়ে পড়েন।

অধিবেশনে জর্জিয়ার প্রধানমন্ত্রী ইরাকলি কোবাখিদজে তার বার্ষিক কার্যবিবরণী পেশ করছিলেন। এরপর প্রশ্নোত্তর পর্ব শুরু হলে দেশটির সাবেক প্রধানমন্ত্রী জর্জি গাখারিয়ার নেতৃত্বাধীন দল ফর জর্জিয়ার সংসদ সদস্য জর্জি শারাশিদজে পোডিয়ামে এসে বক্তব্য দেওয়া শুরু করেন। তিনি গত এপ্রিলে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের জর্জিয়া সফর এবং জর্জিয়ান ড্রিম পার্টির প্রতিষ্ঠাতা বিদজিনা ইভানিশভিলির সাথে তার বৈঠকের বিষয়টি সামনে আনেন। শারাশিদজে অভিযোগ করেন, ওই সফরের বিভিন্ন ছবিতে প্রধানমন্ত্রী কোবাখিদজের যে অবস্থান দেখা গেছে, তাতে সরকারের ভেতর তার দুর্বল ভূমিকা স্পষ্ট হয়ে উঠেছে। তিনি মন্তব্য করেন, জর্জিয়ায় এর আগে অনেক প্রধানমন্ত্রী এসেছেন, কিন্তু এমন দৃশ্য কখনো দেখা যায়নি। একই সাথে তিনি ক্ষমতাসীনদের আচরণকে নির্লজ্জ ও অভদ্র বলে আখ্যা দেন।

শারাশিদজের এই সমালোচনামূলক বক্তব্যের পরপরই সংসদ কক্ষে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে। ক্ষমতাসীন দলের সদস্যরা উচ্চস্বরে এর প্রতিবাদ জানাতে থাকেন। তিনি বক্তব্য শেষ করে মঞ্চ থেকে নামার সময় দুই পক্ষের মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়, যা দ্রুত শারীরিক সংঘর্ষে রূপ নেয়।

বিভিন্ন ভিডিওতে দেখা যায়, প্রথমে জর্জিয়ান ড্রিমের ইরাকলি খেলাদজে এবং ফর জর্জিয়ার গিগা পারুলাভার মধ্যে মারামারি শুরু হয়। দ্রুতই এই সংঘর্ষে উভয় পক্ষের বেশ কয়েকজন নারী ও পুরুষ সংসদ সদস্য জড়িয়ে পড়েন। সিসিটিভি ও গণমাধ্যমের ফুটেজে তিনবারের অলিম্পিক স্বর্ণজয়ী ভারোত্তোলক ও বর্তমান সংসদ সদস্য লাশা তালাখাদজে এবং সংসদের আইনি বিষয়ক কমিটির চেয়ারম্যান আর্চিল গোরদুলাদজেকেও এই মারামারিতে লিপ্ত হতে দেখা যায়। সংসদ কক্ষে যখন এই নজিরবিহীন হট্টগোল ও ধাক্কাধাক্কি চলছিল, তখন প্রধানমন্ত্রী কোবাখিদজে ও তার মন্ত্রীরা দূর থেকে নিজেদের আসনে বসে পরিস্থিতি দেখছিলেন।

পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে সংসদের নিরাপত্তা কর্মীরা দ্রুত হস্তক্ষেপ করেন। তারা বিরোধী দলের কয়েকজন সদস্যকে জোরপূর্বক সংসদ কক্ষ থেকে বের করে দেন। বিশৃঙ্খল পরিবেশের কারণে অধিবেশনের সরাসরি সম্প্রচার সাময়িকভাবে বন্ধ রাখা হয়। পরবর্তীতে আইনপ্রণেতাদের প্রাথমিক সেবা দেওয়ার জন্য সংসদ ভবনে জরুরি চিকিৎসকদের তলব করা হয় এবং চিকিৎসা দল এসে পরিস্থিতি সামাল দেয়।

সূত্র : সিভিল জর্জিয়া

ট্যাগ : সংসদ জর্জিয়া

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

বাংলা ভিউজ

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর সামনেই জর্জিয়ার সংসদে তুমুল মারামারি

প্রকাশের তারিখ : ২৭ জুন ২০২৬

featured Image

জর্জিয়ার জাতীয় সংসদে ক্ষমতাসীন ও বিরোধী দলের সংসদ সদস্যদের মধ্যে তীব্র বাগ্বিতণ্ডা এবং একপর্যায়ে ব্যাপক হাতাহাতির ঘটনা ঘটেছে। শুক্রবার বসন্তকালীন অধিবেশনের সমাপনী বৈঠকে ক্ষমতাসীন জর্জিয়ান ড্রিম পার্টি এবং বিরোধী দল ফর জর্জিয়ার আইনপ্রণেতারা এই সংঘর্ষে জড়িয়ে পড়েন।

অধিবেশনে জর্জিয়ার প্রধানমন্ত্রী ইরাকলি কোবাখিদজে তার বার্ষিক কার্যবিবরণী পেশ করছিলেন। এরপর প্রশ্নোত্তর পর্ব শুরু হলে দেশটির সাবেক প্রধানমন্ত্রী জর্জি গাখারিয়ার নেতৃত্বাধীন দল ফর জর্জিয়ার সংসদ সদস্য জর্জি শারাশিদজে পোডিয়ামে এসে বক্তব্য দেওয়া শুরু করেন। তিনি গত এপ্রিলে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের জর্জিয়া সফর এবং জর্জিয়ান ড্রিম পার্টির প্রতিষ্ঠাতা বিদজিনা ইভানিশভিলির সাথে তার বৈঠকের বিষয়টি সামনে আনেন। শারাশিদজে অভিযোগ করেন, ওই সফরের বিভিন্ন ছবিতে প্রধানমন্ত্রী কোবাখিদজের যে অবস্থান দেখা গেছে, তাতে সরকারের ভেতর তার দুর্বল ভূমিকা স্পষ্ট হয়ে উঠেছে। তিনি মন্তব্য করেন, জর্জিয়ায় এর আগে অনেক প্রধানমন্ত্রী এসেছেন, কিন্তু এমন দৃশ্য কখনো দেখা যায়নি। একই সাথে তিনি ক্ষমতাসীনদের আচরণকে নির্লজ্জ ও অভদ্র বলে আখ্যা দেন।

শারাশিদজের এই সমালোচনামূলক বক্তব্যের পরপরই সংসদ কক্ষে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে। ক্ষমতাসীন দলের সদস্যরা উচ্চস্বরে এর প্রতিবাদ জানাতে থাকেন। তিনি বক্তব্য শেষ করে মঞ্চ থেকে নামার সময় দুই পক্ষের মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়, যা দ্রুত শারীরিক সংঘর্ষে রূপ নেয়।

বিভিন্ন ভিডিওতে দেখা যায়, প্রথমে জর্জিয়ান ড্রিমের ইরাকলি খেলাদজে এবং ফর জর্জিয়ার গিগা পারুলাভার মধ্যে মারামারি শুরু হয়। দ্রুতই এই সংঘর্ষে উভয় পক্ষের বেশ কয়েকজন নারী ও পুরুষ সংসদ সদস্য জড়িয়ে পড়েন। সিসিটিভি ও গণমাধ্যমের ফুটেজে তিনবারের অলিম্পিক স্বর্ণজয়ী ভারোত্তোলক ও বর্তমান সংসদ সদস্য লাশা তালাখাদজে এবং সংসদের আইনি বিষয়ক কমিটির চেয়ারম্যান আর্চিল গোরদুলাদজেকেও এই মারামারিতে লিপ্ত হতে দেখা যায়। সংসদ কক্ষে যখন এই নজিরবিহীন হট্টগোল ও ধাক্কাধাক্কি চলছিল, তখন প্রধানমন্ত্রী কোবাখিদজে ও তার মন্ত্রীরা দূর থেকে নিজেদের আসনে বসে পরিস্থিতি দেখছিলেন।

পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে সংসদের নিরাপত্তা কর্মীরা দ্রুত হস্তক্ষেপ করেন। তারা বিরোধী দলের কয়েকজন সদস্যকে জোরপূর্বক সংসদ কক্ষ থেকে বের করে দেন। বিশৃঙ্খল পরিবেশের কারণে অধিবেশনের সরাসরি সম্প্রচার সাময়িকভাবে বন্ধ রাখা হয়। পরবর্তীতে আইনপ্রণেতাদের প্রাথমিক সেবা দেওয়ার জন্য সংসদ ভবনে জরুরি চিকিৎসকদের তলব করা হয় এবং চিকিৎসা দল এসে পরিস্থিতি সামাল দেয়।

সূত্র : সিভিল জর্জিয়া

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ