ঢাকা    রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ ১৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ভাঙচুর-লুটপাটে জড়িতদের রাজনৈতিক পরিচয় দেখব না: স্বরাষ্ট্রমন্ত্রী

ছবি : সংগৃহীত
ফলো করুন

রাজধানীতে বিভিন্ন প্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় জড়িতদের রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

রোববার (২৭ সেপ্টেম্বর) বেলা ১টার দিকে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাজধানীতে প্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় জড়িতদের রাজনৈতিক পরিচয় আমলে নেওয়া হবে না।

মিরপুরের রাড্ডা স্বাস্থ্যসেবাকেন্দ্রে ভাঙচুরের প্রসঙ্গে তিনি বলেন, এ ঘটনায় শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে অবহেলা রয়েছে। তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে রাড্ডা স্বাস্থ্যসেবাকেন্দ্রে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। শনিবার ঘটনাস্থল পরিদর্শন শেষে ডিএমপি কমিশনারও জানিয়েছিলেন, অপরাধে সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেলে রাজনৈতিক বা সামাজিক পরিচয় বিবেচনা না করেই ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগ : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ রাড্ডা স্বাস্থ্যসেবাকেন্দ্র

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

বাংলা ভিউজ

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

ভাঙচুর-লুটপাটে জড়িতদের রাজনৈতিক পরিচয় দেখব না: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

রাজধানীতে বিভিন্ন প্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় জড়িতদের রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

রোববার (২৭ সেপ্টেম্বর) বেলা ১টার দিকে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাজধানীতে প্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় জড়িতদের রাজনৈতিক পরিচয় আমলে নেওয়া হবে না।

মিরপুরের রাড্ডা স্বাস্থ্যসেবাকেন্দ্রে ভাঙচুরের প্রসঙ্গে তিনি বলেন, এ ঘটনায় শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে অবহেলা রয়েছে। তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে রাড্ডা স্বাস্থ্যসেবাকেন্দ্রে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। শনিবার ঘটনাস্থল পরিদর্শন শেষে ডিএমপি কমিশনারও জানিয়েছিলেন, অপরাধে সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেলে রাজনৈতিক বা সামাজিক পরিচয় বিবেচনা না করেই ব্যবস্থা নেওয়া হবে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ