ঢাকা    রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ ১৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

বনানীতে সিঁড়ি থেকে পড়ে ১৪ মাসের শিশুর মৃত্যু

ছবি : সংগৃহিত
ফলো করুন

রাজধানীর বনানীর সাততলা বস্তি এলাকায় একটি ভবনের দোতলার সিঁড়ি থেকে পড়ে খাদিজা আক্তার নামে ১৪ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে গুরুতর আহত অবস্থায় শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শিশুটির বাবা দুলাল হোসেন জানান, তিনি পেশায় পরিচ্ছন্নতাকর্মী। সকালে খাদিজার মা কাজে ব্যস্ত ছিলেন। ওই সময় শিশুটি অসাবধানতাবশত দোতলার সিঁড়ি থেকে নিচে পড়ে যায়।

পরিবারের সদস্যরা গুরুতর আহত অবস্থায় খাদিজাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তবে হাসপাতালের জরুরি বিভাগে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুলাল হোসেন জানান, তাদের গ্রামের বাড়ি বগুড়া জেলার সারিয়াকান্দি থানা এলাকায়। পরিবারটি বর্তমানে রাজধানীর বনানীর সাততলা বস্তিতে বসবাস করছে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, শিশুটির মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। ঘটনাটি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

ট্যাগ : বনানী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

বাংলা ভিউজ

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

বনানীতে সিঁড়ি থেকে পড়ে ১৪ মাসের শিশুর মৃত্যু

প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

রাজধানীর বনানীর সাততলা বস্তি এলাকায় একটি ভবনের দোতলার সিঁড়ি থেকে পড়ে খাদিজা আক্তার নামে ১৪ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে গুরুতর আহত অবস্থায় শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শিশুটির বাবা দুলাল হোসেন জানান, তিনি পেশায় পরিচ্ছন্নতাকর্মী। সকালে খাদিজার মা কাজে ব্যস্ত ছিলেন। ওই সময় শিশুটি অসাবধানতাবশত দোতলার সিঁড়ি থেকে নিচে পড়ে যায়।

পরিবারের সদস্যরা গুরুতর আহত অবস্থায় খাদিজাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তবে হাসপাতালের জরুরি বিভাগে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুলাল হোসেন জানান, তাদের গ্রামের বাড়ি বগুড়া জেলার সারিয়াকান্দি থানা এলাকায়। পরিবারটি বর্তমানে রাজধানীর বনানীর সাততলা বস্তিতে বসবাস করছে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, শিশুটির মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। ঘটনাটি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ