ঢাকা    বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ইউরোপের সর্বোচ্চ চূড়ায় বাংলাদেশের পতাকা ওড়ালেন শাকিল

ইউরোপের সর্বোচ্চ চূড়ায় বাংলাদেশের পতাকা ওড়ালেন শাকিল
ছবি : সংগৃহিত
ফলো করুন

ইউরোপের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এলব্রুস জয় করেছেন বাংলাদেশের পর্বতারোহী ইকরামুল হাসান শাকিল। প্রতিকূল আবহাওয়া ও তুষারঝড় মোকাবিলা করে ২৬ সেপ্টেম্বর রাশিয়ার স্থানীয় সময় সকাল সাড়ে ৭টায় চূড়ায় পৌঁছে বাংলাদেশের জাতীয় পতাকা ওড়ান তিনি।

এলব্রুসের চূড়ায় পৌঁছানোর পথটি সহজ ছিল না। ২৫ সেপ্টেম্বর ভোরে শাকিলের সামিট পুশ শুরু করার পরিকল্পনা থাকলেও বৈরী আবহাওয়ার কারণে তা বাতিল করে অভিযান পরিচালনাকারী সংস্থা।

এর আগে টানা দুই দিনের তুষারপাতে এলব্রুসের পথ হাঁটুসমান নরম বরফে ঢেকে যায়। এমন পরিস্থিতির মধ্যেই শুক্রবার রাতে চূড়ার উদ্দেশে যাত্রা শুরু করেন শাকিল। তার সঙ্গে ছিলেন সহ-পর্বতারোহী হিদার এবং গাইড অ্যালেক্স।

তাদের যাত্রা দেখে আরও দুটি দল চূড়ায় ওঠার চেষ্টা শুরু করে। তবে কিছুদূর এগোনোর পর পরিস্থিতি আরও প্রতিকূল হয়ে ওঠে। হিমশীতল ঝোড়ো হাওয়া, তুষারঝড় ও ভারী তুষারপাতের কারণে দৃশ্যমানতা কমে যায়। নরম বরফে বারবার পা ডুবে যাওয়ায় সামনে এগোনো এবং সঠিক পথ ধরে রাখাও কঠিন হয়ে পড়ে।

একপর্যায়ে পরিস্থিতির অবনতি হলে অন্য দুটি দল ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তবে শাকিল, হিদার ও অ্যালেক্স অভিযান চালিয়ে যান। শেষ পর্যন্ত তিনজনই একসঙ্গে মাউন্ট এলব্রুসের চূড়ায় পৌঁছাতে সক্ষম হন। সেখানে বাংলাদেশের জাতীয় পতাকা তুলে ধরেন শাকিল।

এলব্রুস জয়ের পর শাকিল বলেন, ‘২৫ তারিখের পূর্বাভাসে আবহাওয়া কিছুটা শান্ত হওয়ার আভাস ছিল। কিন্তু এলব্রুসে আরোহনের ক্ষেত্রে পূর্বাভাস কমই কাজে লাগে। এলব্রুসের বিরূপ আচরণেও আমরা ফিরে আসিনি।’

তিনি আরও বলেন, ‘পাহাড় কখনো কখনো মানুষের শক্তি মাপে না। সবকিছু যখন ফিরতে বলে, তখনো সে কতদূর যেতে রাজি, সেটাই মাপে। আর এই প্রতিকূল আবহাওয়ার মধ্যেও এলব্রুস চূড়ায় দেশের পতাকা ওড়াতে পেরে আমি গর্বিত।’

‘বাংলাদেশ-রাশিয়া ফ্রেন্ডশিপ অভিযান’-এর অংশ হিসেবে এ পর্বতারোহণের আয়োজন করে রাশিয়ান হাউজ ইন ঢাকা এবং বাংলা মাউন্টেইনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাব। অভিযানে পৃষ্ঠপোষকতা করেছে টার্কিশ এয়ারলাইন্স এবং জীবন ও প্রকৃতি ফাউন্ডেশন।

অভিযান উপলক্ষে গত ১১ সেপ্টেম্বর ঢাকার রাশিয়ান হাউজে শাকিলের হাতে বাংলাদেশের জাতীয় পতাকা তুলে দেওয়া হয়েছিল। এরপর ১৯ সেপ্টেম্বর তিনি রাশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়েন।

অভিযান শেষে মস্কো হয়ে শিগগিরই দেশে ফেরার কথা রয়েছে ইকরামুল হাসান শাকিলের।

ট্যাগ : রাশিয়া বাংলাদেশ মাউন্ট এলব্রুস

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

সব খবর

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
বুধবার১১
  • ১১ নভেম্বর ২০২৬
  • ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫২ ভোর
  • সূর্যোদয়৬:১০ সকাল
  • যোহর১১:৪৪ সকাল
  • আসর৩:৪০ বিকাল
  • মাগরিব৫:১৭ বিকাল
  • এশা৬:৩৩ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৪৯ ভোরইফতার ৫:১৭ বিকাল

বাংলা ভিউজ

বুধবার, ১১ নভেম্বর ২০২৬


ইউরোপের সর্বোচ্চ চূড়ায় বাংলাদেশের পতাকা ওড়ালেন শাকিল

প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ইউরোপের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এলব্রুস জয় করেছেন বাংলাদেশের পর্বতারোহী ইকরামুল হাসান শাকিল। প্রতিকূল আবহাওয়া ও তুষারঝড় মোকাবিলা করে ২৬ সেপ্টেম্বর রাশিয়ার স্থানীয় সময় সকাল সাড়ে ৭টায় চূড়ায় পৌঁছে বাংলাদেশের জাতীয় পতাকা ওড়ান তিনি।

এলব্রুসের চূড়ায় পৌঁছানোর পথটি সহজ ছিল না। ২৫ সেপ্টেম্বর ভোরে শাকিলের সামিট পুশ শুরু করার পরিকল্পনা থাকলেও বৈরী আবহাওয়ার কারণে তা বাতিল করে অভিযান পরিচালনাকারী সংস্থা।

এর আগে টানা দুই দিনের তুষারপাতে এলব্রুসের পথ হাঁটুসমান নরম বরফে ঢেকে যায়। এমন পরিস্থিতির মধ্যেই শুক্রবার রাতে চূড়ার উদ্দেশে যাত্রা শুরু করেন শাকিল। তার সঙ্গে ছিলেন সহ-পর্বতারোহী হিদার এবং গাইড অ্যালেক্স।

তাদের যাত্রা দেখে আরও দুটি দল চূড়ায় ওঠার চেষ্টা শুরু করে। তবে কিছুদূর এগোনোর পর পরিস্থিতি আরও প্রতিকূল হয়ে ওঠে। হিমশীতল ঝোড়ো হাওয়া, তুষারঝড় ও ভারী তুষারপাতের কারণে দৃশ্যমানতা কমে যায়। নরম বরফে বারবার পা ডুবে যাওয়ায় সামনে এগোনো এবং সঠিক পথ ধরে রাখাও কঠিন হয়ে পড়ে।

একপর্যায়ে পরিস্থিতির অবনতি হলে অন্য দুটি দল ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তবে শাকিল, হিদার ও অ্যালেক্স অভিযান চালিয়ে যান। শেষ পর্যন্ত তিনজনই একসঙ্গে মাউন্ট এলব্রুসের চূড়ায় পৌঁছাতে সক্ষম হন। সেখানে বাংলাদেশের জাতীয় পতাকা তুলে ধরেন শাকিল।

এলব্রুস জয়ের পর শাকিল বলেন, ‘২৫ তারিখের পূর্বাভাসে আবহাওয়া কিছুটা শান্ত হওয়ার আভাস ছিল। কিন্তু এলব্রুসে আরোহনের ক্ষেত্রে পূর্বাভাস কমই কাজে লাগে। এলব্রুসের বিরূপ আচরণেও আমরা ফিরে আসিনি।’

তিনি আরও বলেন, ‘পাহাড় কখনো কখনো মানুষের শক্তি মাপে না। সবকিছু যখন ফিরতে বলে, তখনো সে কতদূর যেতে রাজি, সেটাই মাপে। আর এই প্রতিকূল আবহাওয়ার মধ্যেও এলব্রুস চূড়ায় দেশের পতাকা ওড়াতে পেরে আমি গর্বিত।’

‘বাংলাদেশ-রাশিয়া ফ্রেন্ডশিপ অভিযান’-এর অংশ হিসেবে এ পর্বতারোহণের আয়োজন করে রাশিয়ান হাউজ ইন ঢাকা এবং বাংলা মাউন্টেইনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাব। অভিযানে পৃষ্ঠপোষকতা করেছে টার্কিশ এয়ারলাইন্স এবং জীবন ও প্রকৃতি ফাউন্ডেশন।

অভিযান উপলক্ষে গত ১১ সেপ্টেম্বর ঢাকার রাশিয়ান হাউজে শাকিলের হাতে বাংলাদেশের জাতীয় পতাকা তুলে দেওয়া হয়েছিল। এরপর ১৯ সেপ্টেম্বর তিনি রাশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়েন।

অভিযান শেষে মস্কো হয়ে শিগগিরই দেশে ফেরার কথা রয়েছে ইকরামুল হাসান শাকিলের।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ