ঢাকা    রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ ১৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-লুটপাট, ক্ষুব্ধ শফিকুর রহমান

ছবি : সংগৃহীত
ফলো করুন

রাজধানীর ইসিবি চত্বর এলাকায় জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ব্যাপক ভাঙচুর ও মালামাল লুটের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

রোববার (২৭ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন তিনি।

পোস্টের সঙ্গে একটি ভিডিও প্রকাশ করেন জামায়াত আমির। ভিডিওতে সালমান মুক্তাদিরকে তার স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা সম্পর্কে বর্ণনা দিতে দেখা যায়।

ভিডিওটির ক্যাপশনে শফিকুর রহমান লেখেন, ‘গভীর রাতে জুলাইযোদ্ধা ও সোশ্যাল ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের বাসা ও স্টুডিওতে চাঁদাবাজদের হানা, ভাঙচুর, লুটতরাজ ও তাণ্ডব।’

চাঁদাবাজদের উদ্দেশে তিনি আরও বলেন, ‘মাঝে মাঝে মধু আহরণকারী চাঁদাবাজরা মৌচাক মনে করে ভিমরুলের চাকেও ঢিল ছুড়ে দেয়। তখন সেই ঢিল বুমেরাং হয়ে তাদের দিকেই ফিরে আসে।’

শফিকুর রহমান বলেন, ‘কর্তৃত্বশালীরা নিজেদের চাঁদাবাজদের কী সামলাবেন? একের পর এক ঘটনা ঘটেই চলেছে। হ্যাঁ, এর শেষ হবে একদিন, ইনশাআল্লাহ।’

এর আগে রাজধানীর ইসিবি চত্বর এলাকার কাছে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও লুটপাটের ঘটনা ঘটে বলে বিভিন্ন প্রতিবেদনে উঠে আসে। এ ঘটনায় স্টুডিওর বিভিন্ন মালামাল ক্ষতিগ্রস্ত ও লুট হয়েছে বলে সালমান মুক্তাদিরের বক্তব্যে জানা যায়।

ট্যাগ : শফিকুর রহমান সালমান মুক্তাদির

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

বাংলা ভিউজ

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-লুটপাট, ক্ষুব্ধ শফিকুর রহমান

প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

রাজধানীর ইসিবি চত্বর এলাকায় জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ব্যাপক ভাঙচুর ও মালামাল লুটের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

রোববার (২৭ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন তিনি।

পোস্টের সঙ্গে একটি ভিডিও প্রকাশ করেন জামায়াত আমির। ভিডিওতে সালমান মুক্তাদিরকে তার স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা সম্পর্কে বর্ণনা দিতে দেখা যায়।

ভিডিওটির ক্যাপশনে শফিকুর রহমান লেখেন, ‘গভীর রাতে জুলাইযোদ্ধা ও সোশ্যাল ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের বাসা ও স্টুডিওতে চাঁদাবাজদের হানা, ভাঙচুর, লুটতরাজ ও তাণ্ডব।’

চাঁদাবাজদের উদ্দেশে তিনি আরও বলেন, ‘মাঝে মাঝে মধু আহরণকারী চাঁদাবাজরা মৌচাক মনে করে ভিমরুলের চাকেও ঢিল ছুড়ে দেয়। তখন সেই ঢিল বুমেরাং হয়ে তাদের দিকেই ফিরে আসে।’

শফিকুর রহমান বলেন, ‘কর্তৃত্বশালীরা নিজেদের চাঁদাবাজদের কী সামলাবেন? একের পর এক ঘটনা ঘটেই চলেছে। হ্যাঁ, এর শেষ হবে একদিন, ইনশাআল্লাহ।’

এর আগে রাজধানীর ইসিবি চত্বর এলাকার কাছে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও লুটপাটের ঘটনা ঘটে বলে বিভিন্ন প্রতিবেদনে উঠে আসে। এ ঘটনায় স্টুডিওর বিভিন্ন মালামাল ক্ষতিগ্রস্ত ও লুট হয়েছে বলে সালমান মুক্তাদিরের বক্তব্যে জানা যায়।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ