ঢাকা    বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

পাঁচ দিনের সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পাঁচ দিনের সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
সংগৃহীত ছবি
ফলো করুন

পাঁচ দিনের সরকারি সফর শেষে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল ৮টা ৪০ মিনিটে তিনি ও তার সফরসঙ্গীরা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র জানায়, একই ফ্লাইটে তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও ঢাকায় পৌঁছেছেন।

এর আগে শনিবার (২৬ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাত সাড়ে ১১টায় নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। দুবাইয়ে যাত্রাবিরতি শেষে রোববার সকালে তাকে বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

এবারের যুক্তরাষ্ট্র সফরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিয়ে আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের বিভিন্ন নীতিগত অবস্থান তুলে ধরেন প্রধানমন্ত্রী। ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের সাধারণ বিতর্কে তিনি প্রথমবারের মতো বাংলায় বক্তব্য দেন।

ভাষণে টেকসই উন্নয়ন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা, মানবিক সংকট মোকাবিলা এবং বিশ্বব্যাপী অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্রে বাংলাদেশের নীতিগত অবস্থান তুলে ধরেন তিনি।

বক্তব্যে প্রধানমন্ত্রী সংঘাত এড়াতে সংলাপ ও কূটনীতির ওপর জোর দেন। একই সঙ্গে দেশের অভ্যন্তরে রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে সরকারের ‘রিকভারি, রেস্টোরেশন অ্যান্ড রিকনস্ট্রাকশন’ বা ‘থ্রি-আর’ পরিকল্পনার রূপরেখা তুলে ধরেন।

রোহিঙ্গা সংকট প্রসঙ্গে তিনি বলেন, সম্মানজনক ও নিরাপদ উপায়ে নিজ দেশে প্রত্যাবাসনই এই সংকটের একমাত্র স্থায়ী সমাধান। এই লক্ষ্য অর্জনে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর সহযোগিতার আহ্বান জানান তিনি।

সফরকালে জাতিসংঘ মহাসচিবের মিয়ানমারবিষয়ক বিশেষ দূত জুলি বিশপ এবং শরণার্থীবিষয়ক হাইকমিশনার বারহাম সালেহর সঙ্গে পৃথক বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এ ছাড়া বিশ্বনেতাদের মধ্যে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোয়ান, ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে, মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট হুসেইন মোহাম্মদ লতিফ, বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা এবং হাইতির প্রধানমন্ত্রী আলিক্স দিদিয়ে ফিলস-এমের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেন তিনি।

সফরের শুরুতে ২২ সেপ্টেম্বর জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস আয়োজিত প্রাতরাশ সভায় অংশ নেন প্রধানমন্ত্রী। পরে মার্কিন প্রেসিডেন্টের দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানেও সহধর্মিণী ডা. জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে যোগ দেন তিনি।

পাঁচ দিনের সফর শেষে রোববার সকালে দেশে ফেরার মধ্য দিয়ে প্রধানমন্ত্রীর এবারের যুক্তরাষ্ট্র সফর শেষ হলো।

ট্যাগ : তারেক রহমান ডা. জুবাইদা রহমান

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

জাতীয়

রোহিঙ্গা সংকট পর্যবেক্ষণে আট দিনের বাংলাদেশ সফরে কেলি কারি

শুধু বিদ্যালয়ে আনলেই হবে না, মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হবে: ববি হাজ্জাজ

জলবায়ুতে ক্ষতিগ্রস্ত নারীদের স্বাস্থ্য সুরক্ষায় বাংলাদেশে বিশেষজ্ঞ দল পাঠাবে তুরস্ক

বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ ঠেকাতে সারা দেশে বাড়তি পুলিশ মোতায়েনের নির্দেশ

আন্তালিয়ায় জুবাইদা রহমানের সঙ্গে এরদোয়ানের স্ত্রীর সাক্ষাৎ

তুরস্কে প্রধানমন্ত্রী তারেক রহমান ও প্রেসিডেন্ট এরদোগানের বৈঠক

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
বুধবার১১
  • ১১ নভেম্বর ২০২৬
  • ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫২ ভোর
  • সূর্যোদয়৬:১০ সকাল
  • যোহর১১:৪৪ সকাল
  • আসর৩:৪০ বিকাল
  • মাগরিব৫:১৭ বিকাল
  • এশা৬:৩৩ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৪৯ ভোরইফতার ৫:১৭ বিকাল

বাংলা ভিউজ

বুধবার, ১১ নভেম্বর ২০২৬


পাঁচ দিনের সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

পাঁচ দিনের সরকারি সফর শেষে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল ৮টা ৪০ মিনিটে তিনি ও তার সফরসঙ্গীরা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র জানায়, একই ফ্লাইটে তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও ঢাকায় পৌঁছেছেন।

এর আগে শনিবার (২৬ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাত সাড়ে ১১টায় নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। দুবাইয়ে যাত্রাবিরতি শেষে রোববার সকালে তাকে বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

এবারের যুক্তরাষ্ট্র সফরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিয়ে আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের বিভিন্ন নীতিগত অবস্থান তুলে ধরেন প্রধানমন্ত্রী। ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের সাধারণ বিতর্কে তিনি প্রথমবারের মতো বাংলায় বক্তব্য দেন।

ভাষণে টেকসই উন্নয়ন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা, মানবিক সংকট মোকাবিলা এবং বিশ্বব্যাপী অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্রে বাংলাদেশের নীতিগত অবস্থান তুলে ধরেন তিনি।

বক্তব্যে প্রধানমন্ত্রী সংঘাত এড়াতে সংলাপ ও কূটনীতির ওপর জোর দেন। একই সঙ্গে দেশের অভ্যন্তরে রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে সরকারের ‘রিকভারি, রেস্টোরেশন অ্যান্ড রিকনস্ট্রাকশন’ বা ‘থ্রি-আর’ পরিকল্পনার রূপরেখা তুলে ধরেন।

রোহিঙ্গা সংকট প্রসঙ্গে তিনি বলেন, সম্মানজনক ও নিরাপদ উপায়ে নিজ দেশে প্রত্যাবাসনই এই সংকটের একমাত্র স্থায়ী সমাধান। এই লক্ষ্য অর্জনে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর সহযোগিতার আহ্বান জানান তিনি।

সফরকালে জাতিসংঘ মহাসচিবের মিয়ানমারবিষয়ক বিশেষ দূত জুলি বিশপ এবং শরণার্থীবিষয়ক হাইকমিশনার বারহাম সালেহর সঙ্গে পৃথক বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এ ছাড়া বিশ্বনেতাদের মধ্যে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোয়ান, ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে, মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট হুসেইন মোহাম্মদ লতিফ, বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা এবং হাইতির প্রধানমন্ত্রী আলিক্স দিদিয়ে ফিলস-এমের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেন তিনি।

সফরের শুরুতে ২২ সেপ্টেম্বর জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস আয়োজিত প্রাতরাশ সভায় অংশ নেন প্রধানমন্ত্রী। পরে মার্কিন প্রেসিডেন্টের দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানেও সহধর্মিণী ডা. জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে যোগ দেন তিনি।

পাঁচ দিনের সফর শেষে রোববার সকালে দেশে ফেরার মধ্য দিয়ে প্রধানমন্ত্রীর এবারের যুক্তরাষ্ট্র সফর শেষ হলো।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ