ঢাকা    মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

সরকারি চাকরিজীবীদের জিপিএফ-সিপিএফ মুনাফার হার নির্ধারণ

সরকারি চাকরিজীবীদের জিপিএফ-সিপিএফ মুনাফার হার নির্ধারণ
ছবি: সংগৃহীত
ফলো করুন

সরকারি কর্মচারীদের সাধারণ ভবিষ্য তহবিল (জিপিএফ) ও প্রদেয় ভবিষ্য তহবিলের (সিপিএফ) ২০২৬-২৭ অর্থবছরের মুনাফার হার নির্ধারণ করেছে সরকার। তহবিলের প্রারম্ভিক স্থিতির ওপর ভিত্তি করে সর্বোচ্চ ১৩ শতাংশ পর্যন্ত মুনাফা পাওয়া যাবে।

সোমবার (২১ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রবিধি-১ শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবছরের শুরুতে জিপিএফের স্থিতি ১৫ লাখ টাকা পর্যন্ত হলে মুনাফার হার নির্ধারণ করা হয়েছে ১৩ শতাংশ। ১৫ লাখ ১ টাকা থেকে ৩০ লাখ টাকা পর্যন্ত স্থিতির ক্ষেত্রে মুনাফা হবে ১২ শতাংশ। আর ৩০ লাখ ১ টাকা বা তার বেশি স্থিতির জন্য মুনাফার হার ১১ শতাংশ।

একই স্ল্যাব অনুযায়ী ২০২৬-২৭ অর্থবছরে জমা হওয়া চাঁদের ওপরও মুনাফা প্রযোজ্য হবে। অর্থাৎ সংশ্লিষ্ট কর্মচারীর প্রারম্ভিক স্থিতির ভিত্তিতে জমাকৃত চাঁদার ক্ষেত্রেও ১৩, ১২ অথবা ১১ শতাংশ হারে মুনাফা দেওয়া হবে।

অর্থ বিভাগের প্রজ্ঞাপনে বলা হয়েছে, জিপিএফের প্রারম্ভিক স্থিতির ক্ষেত্রে নির্ধারিত হার আগের অর্থবছরের মতোই রাখা হয়েছে। তবে নতুন অর্থবছরে জমা হওয়া চাঁদার ক্ষেত্রে সর্বোচ্চ মুনাফার হার ১২ শতাংশ থেকে বাড়িয়ে ১৩ শতাংশ করা হয়েছে।

সিপিএফভুক্ত স্বায়ত্তশাসিত সংস্থা ও করপোরেশনগুলোর ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো নিজেদের আর্থিক বিধিবিধান অনুসরণ করে মুনাফার হার নির্ধারণ করতে পারবে। তবে প্রজ্ঞাপনে নির্ধারিত স্ল্যাবভিত্তিক হারকে সর্বোচ্চ সীমা হিসেবে বিবেচনা করতে হবে।

ফলে ২০২৬-২৭ অর্থবছরে জিপিএফের স্থিতি ১৫ লাখ টাকা পর্যন্ত থাকা সরকারি কর্মচারীরা সর্বোচ্চ ১৩ শতাংশ মুনাফার আওতায় থাকবেন। ১৫ লাখ ১ টাকা থেকে ৩০ লাখ টাকা পর্যন্ত স্থিতিতে ১২ শতাংশ এবং ৩০ লাখ ১ টাকা বা তার বেশি স্থিতিতে ১১ শতাংশ মুনাফা প্রযোজ্য হবে।

ট্যাগ : জিপিএফ সিপিএফ সরকারি চাকরিজীবী

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

জাতীয়

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
মঙ্গলবার১০
  • ১০ নভেম্বর ২০২৬
  • ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫২ ভোর
  • সূর্যোদয়৬:০৯ সকাল
  • যোহর১১:৪৪ সকাল
  • আসর৩:৪০ বিকাল
  • মাগরিব৫:১৭ বিকাল
  • এশা৬:৩৪ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৪৯ ভোরইফতার ৫:১৭ বিকাল

বাংলা ভিউজ

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬


সরকারি চাকরিজীবীদের জিপিএফ-সিপিএফ মুনাফার হার নির্ধারণ

প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সরকারি কর্মচারীদের সাধারণ ভবিষ্য তহবিল (জিপিএফ) ও প্রদেয় ভবিষ্য তহবিলের (সিপিএফ) ২০২৬-২৭ অর্থবছরের মুনাফার হার নির্ধারণ করেছে সরকার। তহবিলের প্রারম্ভিক স্থিতির ওপর ভিত্তি করে সর্বোচ্চ ১৩ শতাংশ পর্যন্ত মুনাফা পাওয়া যাবে।

সোমবার (২১ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রবিধি-১ শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবছরের শুরুতে জিপিএফের স্থিতি ১৫ লাখ টাকা পর্যন্ত হলে মুনাফার হার নির্ধারণ করা হয়েছে ১৩ শতাংশ। ১৫ লাখ ১ টাকা থেকে ৩০ লাখ টাকা পর্যন্ত স্থিতির ক্ষেত্রে মুনাফা হবে ১২ শতাংশ। আর ৩০ লাখ ১ টাকা বা তার বেশি স্থিতির জন্য মুনাফার হার ১১ শতাংশ।

একই স্ল্যাব অনুযায়ী ২০২৬-২৭ অর্থবছরে জমা হওয়া চাঁদের ওপরও মুনাফা প্রযোজ্য হবে। অর্থাৎ সংশ্লিষ্ট কর্মচারীর প্রারম্ভিক স্থিতির ভিত্তিতে জমাকৃত চাঁদার ক্ষেত্রেও ১৩, ১২ অথবা ১১ শতাংশ হারে মুনাফা দেওয়া হবে।

অর্থ বিভাগের প্রজ্ঞাপনে বলা হয়েছে, জিপিএফের প্রারম্ভিক স্থিতির ক্ষেত্রে নির্ধারিত হার আগের অর্থবছরের মতোই রাখা হয়েছে। তবে নতুন অর্থবছরে জমা হওয়া চাঁদার ক্ষেত্রে সর্বোচ্চ মুনাফার হার ১২ শতাংশ থেকে বাড়িয়ে ১৩ শতাংশ করা হয়েছে।

সিপিএফভুক্ত স্বায়ত্তশাসিত সংস্থা ও করপোরেশনগুলোর ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো নিজেদের আর্থিক বিধিবিধান অনুসরণ করে মুনাফার হার নির্ধারণ করতে পারবে। তবে প্রজ্ঞাপনে নির্ধারিত স্ল্যাবভিত্তিক হারকে সর্বোচ্চ সীমা হিসেবে বিবেচনা করতে হবে।

ফলে ২০২৬-২৭ অর্থবছরে জিপিএফের স্থিতি ১৫ লাখ টাকা পর্যন্ত থাকা সরকারি কর্মচারীরা সর্বোচ্চ ১৩ শতাংশ মুনাফার আওতায় থাকবেন। ১৫ লাখ ১ টাকা থেকে ৩০ লাখ টাকা পর্যন্ত স্থিতিতে ১২ শতাংশ এবং ৩০ লাখ ১ টাকা বা তার বেশি স্থিতিতে ১১ শতাংশ মুনাফা প্রযোজ্য হবে।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ