ঢাকা    শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ ১৩ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

নিউইয়র্কে ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হুমায়ুন কবিরের বৈঠক

ছবি: সংগৃহীত
ফলো করুন

নিউইয়র্কে জাতিসংঘের বৈঠকের সাইডলাইনে ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাউরো লুইজ ইকার ভিয়েরার সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

শনিবার (২৬ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

মন্ত্রণালয় জানায়, বৈঠকে বাংলাদেশ ও ব্রাজিলের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্কের সাম্প্রতিক অগ্রগতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন দুই দেশের প্রতিনিধিরা। একই সঙ্গে পারস্পরিক স্বার্থের বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও সম্প্রসারণের বিষয়ে মতবিনিময় করেন তারা।

আলোচনায় বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, অর্থনৈতিক সহযোগিতা এবং দক্ষিণ-দক্ষিণ সহযোগিতাসহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের অংশীদারত্ব আরও শক্তিশালী করার বিষয়টি গুরুত্ব পায়।

বৈঠকে বাংলাদেশ ও ব্রাজিলের মধ্যে উচ্চপর্যায়ের সফর বিনিময়ের গুরুত্বও তুলে ধরা হয়। পাশাপাশি নতুন ও সম্ভাবনাময় খাতে সহযোগিতার সুযোগ চিহ্নিত করে তা এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা করেন দুই দেশের প্রতিনিধিরা।

এ ছাড়া দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ আরও বাড়ানো এবং বিভিন্ন প্রাতিষ্ঠানিক পর্যায়ে সম্পর্ক গভীর করার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনকে কেন্দ্র করে নিউইয়র্কে বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে বাংলাদেশের ধারাবাহিক কূটনৈতিক বৈঠকের অংশ হিসেবে ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

ট্যাগ : বাংলাদেশ ব্রাজিল হুমায়ুন কবির

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

বাংলা ভিউজ

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

নিউইয়র্কে ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হুমায়ুন কবিরের বৈঠক

প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

নিউইয়র্কে জাতিসংঘের বৈঠকের সাইডলাইনে ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাউরো লুইজ ইকার ভিয়েরার সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

শনিবার (২৬ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

মন্ত্রণালয় জানায়, বৈঠকে বাংলাদেশ ও ব্রাজিলের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্কের সাম্প্রতিক অগ্রগতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন দুই দেশের প্রতিনিধিরা। একই সঙ্গে পারস্পরিক স্বার্থের বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও সম্প্রসারণের বিষয়ে মতবিনিময় করেন তারা।

আলোচনায় বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, অর্থনৈতিক সহযোগিতা এবং দক্ষিণ-দক্ষিণ সহযোগিতাসহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের অংশীদারত্ব আরও শক্তিশালী করার বিষয়টি গুরুত্ব পায়।

বৈঠকে বাংলাদেশ ও ব্রাজিলের মধ্যে উচ্চপর্যায়ের সফর বিনিময়ের গুরুত্বও তুলে ধরা হয়। পাশাপাশি নতুন ও সম্ভাবনাময় খাতে সহযোগিতার সুযোগ চিহ্নিত করে তা এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা করেন দুই দেশের প্রতিনিধিরা।

এ ছাড়া দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ আরও বাড়ানো এবং বিভিন্ন প্রাতিষ্ঠানিক পর্যায়ে সম্পর্ক গভীর করার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনকে কেন্দ্র করে নিউইয়র্কে বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে বাংলাদেশের ধারাবাহিক কূটনৈতিক বৈঠকের অংশ হিসেবে ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ