ঢাকা    শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ ১৩ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

আগামী সপ্তাহে গঠিত হচ্ছে পুলিশের আলাদা সাইবার সিকিউরিটি ইউনিট

ছবি: সংগৃহীত
ফলো করুন

সাইবার অপরাধ মোকাবিলায় আগামী সপ্তাহে আলাদা সাইবার সিকিউরিটি ইউনিট গঠন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ ইউনিটকে শক্তিশালী করতে পুলিশ সদর দপ্তরে অতিরিক্ত আইজিপির একটি পদ প্রয়োজন হলে তা সৃষ্টির উদ্যোগ নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীতে আয়োজিত পুলিশ পদক বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় স্বরাষ্ট্রমন্ত্রী এসব তথ্য জানান।

সালাহউদ্দিন আহমদ বলেন, সাইবার সিকিউরিটি ইউনিটের কার্যক্রম মেট্রোপলিটন, বিভাগ ও জেলা পর্যায় পর্যন্ত বিস্তৃত করা হবে। থানা ও জেলা পর্যায়ের ইউনিটগুলোকে প্রয়োজনীয় আধুনিক সরঞ্জাম দিয়ে সক্ষম করে তোলা হবে।

তিনি জানান, বড় ধরনের ফরেনসিক ল্যাব এবং প্রয়োজনীয় অন্যান্য কারিগরি সহায়তা পুলিশ সদর দপ্তর ও বিভাগীয় পর্যায়ে রাখা হবে। জটিল ধরনের সাইবার অপরাধের বিষয়গুলো কেন্দ্রীয় পর্যায়ে নিয়ে বিশ্লেষণ করা হবে। আর যেসব অপরাধ থানা, জেলা কিংবা বিভাগীয় পর্যায়েই বিশ্লেষণ করা সম্ভব, সেগুলো সেখানেই নিষ্পত্তির উদ্যোগ থাকবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সাইবার অপরাধ মোকাবিলায় প্রয়োজনীয় প্রকল্প প্রণয়নের জন্য কয়েক সপ্তাহ আগেই নির্দেশ দেওয়া হয়েছে। আধুনিক অপরাধের ধরন ক্রমেই পরিবর্তিত হচ্ছে এবং সাইবার স্পেসকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের অপরাধ বাড়ছে বলে মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, বিশ্বের কিছু দেশে মোট অপরাধের উল্লেখযোগ্য অংশ সাইবার অপরাধ বা স্ক্যামভিত্তিক কর্মকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট। এ কারণে বাংলাদেশেও সাইবার নিরাপত্তাকে বিশেষ গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় সক্ষমতা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে।

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

বাংলা ভিউজ

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

আগামী সপ্তাহে গঠিত হচ্ছে পুলিশের আলাদা সাইবার সিকিউরিটি ইউনিট

প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সাইবার অপরাধ মোকাবিলায় আগামী সপ্তাহে আলাদা সাইবার সিকিউরিটি ইউনিট গঠন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ ইউনিটকে শক্তিশালী করতে পুলিশ সদর দপ্তরে অতিরিক্ত আইজিপির একটি পদ প্রয়োজন হলে তা সৃষ্টির উদ্যোগ নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীতে আয়োজিত পুলিশ পদক বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় স্বরাষ্ট্রমন্ত্রী এসব তথ্য জানান।

সালাহউদ্দিন আহমদ বলেন, সাইবার সিকিউরিটি ইউনিটের কার্যক্রম মেট্রোপলিটন, বিভাগ ও জেলা পর্যায় পর্যন্ত বিস্তৃত করা হবে। থানা ও জেলা পর্যায়ের ইউনিটগুলোকে প্রয়োজনীয় আধুনিক সরঞ্জাম দিয়ে সক্ষম করে তোলা হবে।

তিনি জানান, বড় ধরনের ফরেনসিক ল্যাব এবং প্রয়োজনীয় অন্যান্য কারিগরি সহায়তা পুলিশ সদর দপ্তর ও বিভাগীয় পর্যায়ে রাখা হবে। জটিল ধরনের সাইবার অপরাধের বিষয়গুলো কেন্দ্রীয় পর্যায়ে নিয়ে বিশ্লেষণ করা হবে। আর যেসব অপরাধ থানা, জেলা কিংবা বিভাগীয় পর্যায়েই বিশ্লেষণ করা সম্ভব, সেগুলো সেখানেই নিষ্পত্তির উদ্যোগ থাকবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সাইবার অপরাধ মোকাবিলায় প্রয়োজনীয় প্রকল্প প্রণয়নের জন্য কয়েক সপ্তাহ আগেই নির্দেশ দেওয়া হয়েছে। আধুনিক অপরাধের ধরন ক্রমেই পরিবর্তিত হচ্ছে এবং সাইবার স্পেসকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের অপরাধ বাড়ছে বলে মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, বিশ্বের কিছু দেশে মোট অপরাধের উল্লেখযোগ্য অংশ সাইবার অপরাধ বা স্ক্যামভিত্তিক কর্মকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট। এ কারণে বাংলাদেশেও সাইবার নিরাপত্তাকে বিশেষ গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় সক্ষমতা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ