ঢাকা    শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ ১৩ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

‘৩১ ডিসেম্বরের আগেই নিজেদের পরিবর্তন দেখাতে হবে’ পুলিশদের স্বরাষ্ট্রমন্ত্রী

ছবি: সংগৃহীত
ফলো করুন

চলতি বছরের ৩১ ডিসেম্বরের আগেই পুলিশ সদস্যদের নিজেদের পরিবর্তন করে দায়িত্ব পালনের নতুন সংস্কৃতি গড়ে তোলার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি বলেছেন, অতীতে পুলিশ বাহিনীকে রাজনৈতিকভাবে ব্যবহার ও অপব্যবহারের অভিজ্ঞতা রয়েছে এবং অনেক সদস্যকে অবৈধ নির্দেশ পালনেও বাধ্য করা হয়েছিল।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় পুলিশ সপ্তাহ ২০২৬-এর ‘পদক প্রদান অনুষ্ঠানে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অতীতের অভিজ্ঞতা থেকে বেরিয়ে এসে পুলিশ সদস্যদের নিজেদের সংশোধন করার সুযোগ এখন রয়েছে। নতুনভাবে দায়িত্ব পালনের মাধ্যমে তাদের পরিবর্তন প্রমাণ করতে হবে। আগামী ৩১ ডিসেম্বরের আগেই সেই পরিবর্তন দেখানোর জন্য পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানান তিনি।

তিনি বলেন, বর্তমান সরকার পুলিশকে কোনো ধরনের রাজনৈতিক হস্তক্ষেপ ছাড়াই আইন অনুযায়ী দায়িত্ব পালনের সুযোগ দিচ্ছে। জনগণের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।

সালাউদ্দিন আহমদ বলেন, যারা দেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে, তাদের শনাক্ত করতে পুলিশের গোয়েন্দা সক্ষমতা কার্যকরভাবে কাজে লাগাতে হবে।

পুলিশ সদস্যদের দায়িত্ব পালনে ভালো কাজের জন্য পুরস্কার এবং ব্যর্থতা বা অপরাধের ক্ষেত্রে ব্যবস্থা নেওয়ার নীতি অব্যাহত থাকবে বলেও জানান তিনি। তার ভাষ্য, কোনো সদস্যের বিরুদ্ধে ফৌজদারি অপরাধের প্রমাণ পাওয়া গেলে শুধু বিভাগীয় শাস্তির মধ্যে ব্যবস্থা সীমাবদ্ধ থাকবে না; প্রচলিত আইনে মামলা ও বিচারও হবে।

তিনি বলেন, দায়িত্ব পালনে ভুল হলেও কোনো পুলিশ সদস্য সৎভাবে কাজ করার চেষ্টা করলে তাকে সংশোধনের সুযোগ দেওয়া হবে। তবে দায়িত্বে ব্যর্থতা, শৃঙ্খলাভঙ্গ কিংবা অপরাধে জড়িত থাকার ক্ষেত্রে বিভাগীয় ব্যবস্থার পাশাপাশি ফৌজদারি আইনেও ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জনগণ এখন এমন পুলিশ বাহিনী দেখতে চায়, যারা সাধারণ মানুষের সেবায় নিয়োজিত। কোনো সিনিয়র কর্মকর্তা এমন কর্মকাণ্ড করবেন না, যা জনগণের কাছে অস্বাভাবিক বা অগণতান্ত্রিক মনে হতে পারে। একইভাবে অধস্তন সদস্যদের অনিয়ম বা জনদুর্ভোগ সৃষ্টি করে এমন কর্মকাণ্ডেও অনুমতি বা আশ্রয় দেওয়া যাবে না।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে যে পরিবর্তনের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, তা বাস্তবায়নে পুলিশকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। এ লক্ষ্যে পুলিশ বাহিনীর জনবল, সরঞ্জাম ও লজিস্টিক সুবিধা বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে।

পুলিশের আধুনিকায়নের অংশ হিসেবে আগামী সপ্তাহে একটি পৃথক সাইবার সিকিউরিটি ইউনিট গঠনের কথাও জানান তিনি। এই ইউনিটের সদর দপ্তরের পাশাপাশি মেট্রোপলিটন, জেলা ও বিভাগীয় পর্যায়ে শাখা থাকবে। আধুনিক প্রযুক্তি ও ফরেনসিক ল্যাবসহ প্রয়োজনীয় সুবিধা ধাপে ধাপে বাড়ানোর পরিকল্পনার কথাও জানান তিনি।

সালাউদ্দিন আহমদ বলেন, বর্তমানে সাইবার স্পেসকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের অপরাধ সংঘটিত হচ্ছে। এসব অপরাধ মোকাবিলায় আধুনিক প্রযুক্তিনির্ভর তদন্ত ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্ষমতা বাড়ানো প্রয়োজন।

তিনি আরও বলেন, পুলিশের বিভিন্ন বিশেষায়িত ইউনিটকে নতুন কাঠামোর আওতায় এনে কার্যকর করা হবে। প্রয়োজন অনুযায়ী মেট্রোপলিটন এলাকা ও অন্যান্য স্থানে বিশেষ ইউনিটগুলোর সক্ষমতা বাড়ানোর পাশাপাশি অবকাঠামো ও লজিস্টিক সুবিধা নিশ্চিত করা হবে।

ট্যাগ : স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ পুলিশ

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

বাংলা ভিউজ

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

‘৩১ ডিসেম্বরের আগেই নিজেদের পরিবর্তন দেখাতে হবে’ পুলিশদের স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

চলতি বছরের ৩১ ডিসেম্বরের আগেই পুলিশ সদস্যদের নিজেদের পরিবর্তন করে দায়িত্ব পালনের নতুন সংস্কৃতি গড়ে তোলার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি বলেছেন, অতীতে পুলিশ বাহিনীকে রাজনৈতিকভাবে ব্যবহার ও অপব্যবহারের অভিজ্ঞতা রয়েছে এবং অনেক সদস্যকে অবৈধ নির্দেশ পালনেও বাধ্য করা হয়েছিল।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় পুলিশ সপ্তাহ ২০২৬-এর ‘পদক প্রদান অনুষ্ঠানে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অতীতের অভিজ্ঞতা থেকে বেরিয়ে এসে পুলিশ সদস্যদের নিজেদের সংশোধন করার সুযোগ এখন রয়েছে। নতুনভাবে দায়িত্ব পালনের মাধ্যমে তাদের পরিবর্তন প্রমাণ করতে হবে। আগামী ৩১ ডিসেম্বরের আগেই সেই পরিবর্তন দেখানোর জন্য পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানান তিনি।

তিনি বলেন, বর্তমান সরকার পুলিশকে কোনো ধরনের রাজনৈতিক হস্তক্ষেপ ছাড়াই আইন অনুযায়ী দায়িত্ব পালনের সুযোগ দিচ্ছে। জনগণের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।

সালাউদ্দিন আহমদ বলেন, যারা দেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে, তাদের শনাক্ত করতে পুলিশের গোয়েন্দা সক্ষমতা কার্যকরভাবে কাজে লাগাতে হবে।

পুলিশ সদস্যদের দায়িত্ব পালনে ভালো কাজের জন্য পুরস্কার এবং ব্যর্থতা বা অপরাধের ক্ষেত্রে ব্যবস্থা নেওয়ার নীতি অব্যাহত থাকবে বলেও জানান তিনি। তার ভাষ্য, কোনো সদস্যের বিরুদ্ধে ফৌজদারি অপরাধের প্রমাণ পাওয়া গেলে শুধু বিভাগীয় শাস্তির মধ্যে ব্যবস্থা সীমাবদ্ধ থাকবে না; প্রচলিত আইনে মামলা ও বিচারও হবে।

তিনি বলেন, দায়িত্ব পালনে ভুল হলেও কোনো পুলিশ সদস্য সৎভাবে কাজ করার চেষ্টা করলে তাকে সংশোধনের সুযোগ দেওয়া হবে। তবে দায়িত্বে ব্যর্থতা, শৃঙ্খলাভঙ্গ কিংবা অপরাধে জড়িত থাকার ক্ষেত্রে বিভাগীয় ব্যবস্থার পাশাপাশি ফৌজদারি আইনেও ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জনগণ এখন এমন পুলিশ বাহিনী দেখতে চায়, যারা সাধারণ মানুষের সেবায় নিয়োজিত। কোনো সিনিয়র কর্মকর্তা এমন কর্মকাণ্ড করবেন না, যা জনগণের কাছে অস্বাভাবিক বা অগণতান্ত্রিক মনে হতে পারে। একইভাবে অধস্তন সদস্যদের অনিয়ম বা জনদুর্ভোগ সৃষ্টি করে এমন কর্মকাণ্ডেও অনুমতি বা আশ্রয় দেওয়া যাবে না।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে যে পরিবর্তনের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, তা বাস্তবায়নে পুলিশকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। এ লক্ষ্যে পুলিশ বাহিনীর জনবল, সরঞ্জাম ও লজিস্টিক সুবিধা বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে।

পুলিশের আধুনিকায়নের অংশ হিসেবে আগামী সপ্তাহে একটি পৃথক সাইবার সিকিউরিটি ইউনিট গঠনের কথাও জানান তিনি। এই ইউনিটের সদর দপ্তরের পাশাপাশি মেট্রোপলিটন, জেলা ও বিভাগীয় পর্যায়ে শাখা থাকবে। আধুনিক প্রযুক্তি ও ফরেনসিক ল্যাবসহ প্রয়োজনীয় সুবিধা ধাপে ধাপে বাড়ানোর পরিকল্পনার কথাও জানান তিনি।

সালাউদ্দিন আহমদ বলেন, বর্তমানে সাইবার স্পেসকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের অপরাধ সংঘটিত হচ্ছে। এসব অপরাধ মোকাবিলায় আধুনিক প্রযুক্তিনির্ভর তদন্ত ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্ষমতা বাড়ানো প্রয়োজন।

তিনি আরও বলেন, পুলিশের বিভিন্ন বিশেষায়িত ইউনিটকে নতুন কাঠামোর আওতায় এনে কার্যকর করা হবে। প্রয়োজন অনুযায়ী মেট্রোপলিটন এলাকা ও অন্যান্য স্থানে বিশেষ ইউনিটগুলোর সক্ষমতা বাড়ানোর পাশাপাশি অবকাঠামো ও লজিস্টিক সুবিধা নিশ্চিত করা হবে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ