ঢাকা    শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ ১২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

‘অস্ত্র বানান, মার্ডার হলে আমি দেখব’- ইউপি চেয়ারম্যানের সেই বক্তব্য অপপ্রচার দাবি করে মানববন্ধন

ছবি : সংগৃহীত
ফলো করুন

ফরিদপুরের সালথা উপজেলার যদুনন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম মোল্লার বক্তব্যের একটি ভাইরাল ভিডিওকে ‘অপপ্রচার’ দাবি করে মানববন্ধন করেছেন খারদিয়া গ্রামের বাসিন্দারা। এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে চেয়ারম্যানকে বলতে শোনা যায়, ‘অস্ত্র বানান, মার্ডার হলে আমি দেখব।’

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার খারদিয়া কাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, চেয়ারম্যান রফিক মোল্লাকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে তার বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। তাদের দাবি, এ ধরনের প্রচারণার কারণে চেয়ারম্যানের সামাজিক ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার পাশাপাশি এলাকায় বিভ্রান্তি তৈরি হচ্ছে।

বক্তারা আরও বলেন, সম্প্রতি চেয়ারম্যানের একটি বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। তাদের দাবি, বক্তব্যের পূর্ণাঙ্গ প্রেক্ষাপট বিবেচনা না করে ভিডিওটির একটি অংশ বিভিন্ন মাধ্যমে প্রচার করা হচ্ছে। এ ধরনের অপপ্রচার বন্ধের পাশাপাশি কোনো বক্তব্য বা তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের আগে তা যাচাই করার আহ্বান জানান তারা।

মানববন্ধনে বক্তব্য দেন যদুনন্দী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মনিরুজ্জামান হুমায়ুন খান, স্থানীয় সমাজসেবক ইলিয়াস কাজী, ইউনুস মাতুব্বর, তারা মিয়া, মুক্তার ফকির, জালাল শিকদার, আজাদ ঠাকুর, নুরু মোল্লা ও তৃষ্ণা আক্তারসহ স্থানীয়রা।

মানববন্ধন প্রসঙ্গে ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক মোল্লা বলেন, তার বক্তব্যের ভিডিও সম্পাদনা করে বিকৃতভাবে প্রচার করা হয়েছে। তিনি বলেন, তার কর্মকাণ্ড ও ব্যক্তিগত পরিচয় সম্পর্কে স্থানীয় জনগণ সরাসরি অবগত। তাই তার বিরুদ্ধে কোনো ধরনের অপপ্রচার বা বিভ্রান্তিকর প্রচারণায় বিভ্রান্ত না হয়ে সত্য ও বাস্তবতা তুলে ধরতেই স্থানীয়রা মানববন্ধন করেছেন।

চেয়ারম্যান আরও বলেন, তিনি দীর্ঘ ২২ বছর বিদেশে অবস্থান করার পর ২০২০ সালে দেশে ফিরে আসেন। দেশে ফেরার পর ২০২১ সালের ১১ নভেম্বর অনুষ্ঠিত দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। ওই নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুর রব মোল্লাকে পরাজিত করে জনগণের ভোটে চেয়ারম্যান নির্বাচিত হন বলে তিনি জানান।

প্রসঙ্গত, সালথার উজিরপুর বাজারে আয়োজিত একটি সভায় চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক মোল্লার বিরুদ্ধে সমর্থকদের অস্ত্র তৈরির নির্দেশ দেওয়া এবং হত্যাকাণ্ডের বিষয়ে বক্তব্য দেওয়ার অভিযোগ ওঠে। পরে ওই বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে তাকে বলতে শোনা যায়, ‘অস্ত্র বানান, মার্ডার হলে আমি দেখব।’

ওই বক্তব্যের ভিডিও নিয়ে এর আগে চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক মোল্লাকে শোকজ করার খবরও প্রকাশিত হয়েছে। তবে বর্তমান মানববন্ধনে অংশ নেওয়া স্থানীয়দের দাবি, ভিডিওটি সম্পাদনা করে বক্তব্যের একটি অংশ প্রচার করা হয়েছে।

ট্যাগ : ফরিদপুর সালথা রফিকুল ইসলাম মোল্লা

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

বাংলা ভিউজ

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

‘অস্ত্র বানান, মার্ডার হলে আমি দেখব’- ইউপি চেয়ারম্যানের সেই বক্তব্য অপপ্রচার দাবি করে মানববন্ধন

প্রকাশের তারিখ : ২৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ফরিদপুরের সালথা উপজেলার যদুনন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম মোল্লার বক্তব্যের একটি ভাইরাল ভিডিওকে ‘অপপ্রচার’ দাবি করে মানববন্ধন করেছেন খারদিয়া গ্রামের বাসিন্দারা। এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে চেয়ারম্যানকে বলতে শোনা যায়, ‘অস্ত্র বানান, মার্ডার হলে আমি দেখব।’

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার খারদিয়া কাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, চেয়ারম্যান রফিক মোল্লাকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে তার বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। তাদের দাবি, এ ধরনের প্রচারণার কারণে চেয়ারম্যানের সামাজিক ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার পাশাপাশি এলাকায় বিভ্রান্তি তৈরি হচ্ছে।

বক্তারা আরও বলেন, সম্প্রতি চেয়ারম্যানের একটি বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। তাদের দাবি, বক্তব্যের পূর্ণাঙ্গ প্রেক্ষাপট বিবেচনা না করে ভিডিওটির একটি অংশ বিভিন্ন মাধ্যমে প্রচার করা হচ্ছে। এ ধরনের অপপ্রচার বন্ধের পাশাপাশি কোনো বক্তব্য বা তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের আগে তা যাচাই করার আহ্বান জানান তারা।

মানববন্ধনে বক্তব্য দেন যদুনন্দী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মনিরুজ্জামান হুমায়ুন খান, স্থানীয় সমাজসেবক ইলিয়াস কাজী, ইউনুস মাতুব্বর, তারা মিয়া, মুক্তার ফকির, জালাল শিকদার, আজাদ ঠাকুর, নুরু মোল্লা ও তৃষ্ণা আক্তারসহ স্থানীয়রা।

মানববন্ধন প্রসঙ্গে ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক মোল্লা বলেন, তার বক্তব্যের ভিডিও সম্পাদনা করে বিকৃতভাবে প্রচার করা হয়েছে। তিনি বলেন, তার কর্মকাণ্ড ও ব্যক্তিগত পরিচয় সম্পর্কে স্থানীয় জনগণ সরাসরি অবগত। তাই তার বিরুদ্ধে কোনো ধরনের অপপ্রচার বা বিভ্রান্তিকর প্রচারণায় বিভ্রান্ত না হয়ে সত্য ও বাস্তবতা তুলে ধরতেই স্থানীয়রা মানববন্ধন করেছেন।

চেয়ারম্যান আরও বলেন, তিনি দীর্ঘ ২২ বছর বিদেশে অবস্থান করার পর ২০২০ সালে দেশে ফিরে আসেন। দেশে ফেরার পর ২০২১ সালের ১১ নভেম্বর অনুষ্ঠিত দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। ওই নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুর রব মোল্লাকে পরাজিত করে জনগণের ভোটে চেয়ারম্যান নির্বাচিত হন বলে তিনি জানান।

প্রসঙ্গত, সালথার উজিরপুর বাজারে আয়োজিত একটি সভায় চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক মোল্লার বিরুদ্ধে সমর্থকদের অস্ত্র তৈরির নির্দেশ দেওয়া এবং হত্যাকাণ্ডের বিষয়ে বক্তব্য দেওয়ার অভিযোগ ওঠে। পরে ওই বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে তাকে বলতে শোনা যায়, ‘অস্ত্র বানান, মার্ডার হলে আমি দেখব।’

ওই বক্তব্যের ভিডিও নিয়ে এর আগে চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক মোল্লাকে শোকজ করার খবরও প্রকাশিত হয়েছে। তবে বর্তমান মানববন্ধনে অংশ নেওয়া স্থানীয়দের দাবি, ভিডিওটি সম্পাদনা করে বক্তব্যের একটি অংশ প্রচার করা হয়েছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ