ঢাকা    মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

হুতিদের বিরুদ্ধে যুদ্ধে জীবন উৎসর্গের প্রস্তুতি রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি

ছবি : সংগৃহীত
ফলো করুন

ইয়েমেনের হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইয়ে দেশের জন্য জীবন উৎসর্গের প্রস্তুতি রাখতে সৌদি আরবের সেনাদের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির গ্র্যান্ড মুফতি শেখ সালেহ বিন ফাওজান আল-ফাওজান। সৌদি আরব ও ইরান-সমর্থিত হুতিদের মধ্যে হামলা-পাল্টা হামলা বাড়ার মধ্যেই তিনি এমন আহ্বান জানিয়েছেন।

শুক্রবার সৌদি প্রেস এজেন্সিতে প্রকাশিত এক বিবৃতিতে গ্র্যান্ড মুফতি বলেন, দেশের নিরাপত্তা এবং ভূখণ্ডের এক ইঞ্চির ওপরও কেউ হস্তক্ষেপ করতে চাইলে তাকে প্রতিহত করা ‘সবচেয়ে বড় দায়িত্ব ও সর্বোত্তম ইবাদতের কাজগুলোর’ মধ্যে পড়ে। এ দায়িত্ব পালনে জীবন ও আত্মা উৎসর্গ করা যেতে পারে বলেও উল্লেখ করেন তিনি।

ইয়েমেন সীমান্তে মোতায়েন সৌদি সেনাদের উদ্দেশে দেওয়া এই বার্তায় কোরআনের বিভিন্ন আয়াত এবং আল্লাহ ও মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর প্রতি আনুগত্য ও আত্মত্যাগের সঙ্গে সম্পর্কিত হাদিসের উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত কয়েক সপ্তাহে সৌদি আরব ও হুতিদের মধ্যে সংঘাত তীব্র হয়েছে। রিয়াদের দাবি, ইরান-সমর্থিত হুতিরা সৌদি ভূখণ্ড লক্ষ্য করে একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। এর জবাবে সৌদি আরবও হুতিদের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এদিকে হুতিরা ইয়েমেনের লোহিত সাগর উপকূলের বড় একটি অংশের নিয়ন্ত্রণ নিয়েছে বলেও প্রতিবেদনে দাবি করা হয়েছে। এর মধ্যে কৌশলগত বন্দরনগরী মোখা ও উপকূলীয় শহর ধুবাব রয়েছে। বাব আল-মান্দাব প্রণালির আশপাশের গুরুত্বপূর্ণ কয়েকটি দ্বীপেও হুতিদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার কথা বলা হয়েছে।

বাব আল-মান্দাব লোহিত সাগর ও এডেন উপসাগরের মধ্যকার গুরুত্বপূর্ণ সমুদ্রপথ। এই পথ দিয়ে জাহাজগুলো সুয়েজ খাল হয়ে ইউরোপীয় বাজারে যেতে পারে। ফলে এ অঞ্চলে হুতিদের নিয়ন্ত্রণ বাড়লে আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ইতোমধ্যে যুদ্ধের কারণে বিভিন্ন নৌপথে পণ্য পরিবহন ব্যাহত হচ্ছে এবং হরমুজ প্রণালিতে ইরানের বিধিনিষেধের প্রভাবও রয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। এর মধ্যে বাব আল-মান্দাব ঘিরে নতুন করে অস্থিতিশীলতা তৈরি হলে বৈশ্বিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহে আরও চাপ তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ইয়েমেনের দীর্ঘদিনের গৃহযুদ্ধের সর্বশেষ অধ্যায় হিসেবে বর্তমান সংঘাতকে দেখা হচ্ছে। প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় ১২ বছর ধরে চলা যুদ্ধ ২০২২ সালে জাতিসংঘের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতির পর অনেকটা স্থবির হয়ে পড়েছিল। তবে সাম্প্রতিক সময়ে আঞ্চলিক সংঘাতের সঙ্গে যুক্ত হয়ে সেখানে আবারও লড়াই তীব্র হয়েছে।

গ্র্যান্ড মুফতির বিবৃতিতে হুতিদের সম্পূর্ণ পরাজয়ের জন্য প্রার্থনা করা হয়। সীমান্তে দায়িত্ব পালনরত সেনাদের সবসময় প্রস্তুত থাকতে, শাসক ও সামরিক কমান্ডারদের নির্দেশ মেনে চলতে এবং সর্বোচ্চ নির্ভুলতার সঙ্গে দায়িত্ব পালন করতে বলা হয়।

সৌদি রাষ্ট্রীয় টেলিভিশন সাম্প্রতিক সপ্তাহগুলোতে দেশটির দক্ষিণাঞ্চলের একটি মসজিদে হুতিদের হামলার দাবি করে ভিডিও প্রচার করেছে। সৌদি কর্তৃপক্ষ আরও অভিযোগ করেছে, হুতিরা মক্কা লক্ষ্য করেও হামলা চালিয়েছে। তবে এসব অভিযোগ স্বাধীনভাবে যাচাই করা হয়নি।

গ্র্যান্ড মুফতি সৌদি সেনাদের পবিত্র স্থানগুলোর সুরক্ষায় দায়িত্ব পালনের কথাও উল্লেখ করেন। তার ভাষ্য, এ দায়িত্ব পালনের মাধ্যমে তারা মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর সাহাবিদের পথ অনুসরণ করছেন।

ট্যাগ : সৌদি আরব হুতি বিদ্রোহী

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

আন্তর্জাতিক

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
মঙ্গলবার১০
  • ১০ নভেম্বর ২০২৬
  • ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫২ ভোর
  • সূর্যোদয়৬:০৯ সকাল
  • যোহর১১:৪৪ সকাল
  • আসর৩:৪০ বিকাল
  • মাগরিব৫:১৭ বিকাল
  • এশা৬:৩৪ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৪৯ ভোরইফতার ৫:১৭ বিকাল

বাংলা ভিউজ

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

হুতিদের বিরুদ্ধে যুদ্ধে জীবন উৎসর্গের প্রস্তুতি রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি

প্রকাশের তারিখ : ২৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ইয়েমেনের হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইয়ে দেশের জন্য জীবন উৎসর্গের প্রস্তুতি রাখতে সৌদি আরবের সেনাদের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির গ্র্যান্ড মুফতি শেখ সালেহ বিন ফাওজান আল-ফাওজান। সৌদি আরব ও ইরান-সমর্থিত হুতিদের মধ্যে হামলা-পাল্টা হামলা বাড়ার মধ্যেই তিনি এমন আহ্বান জানিয়েছেন।

শুক্রবার সৌদি প্রেস এজেন্সিতে প্রকাশিত এক বিবৃতিতে গ্র্যান্ড মুফতি বলেন, দেশের নিরাপত্তা এবং ভূখণ্ডের এক ইঞ্চির ওপরও কেউ হস্তক্ষেপ করতে চাইলে তাকে প্রতিহত করা ‘সবচেয়ে বড় দায়িত্ব ও সর্বোত্তম ইবাদতের কাজগুলোর’ মধ্যে পড়ে। এ দায়িত্ব পালনে জীবন ও আত্মা উৎসর্গ করা যেতে পারে বলেও উল্লেখ করেন তিনি।

ইয়েমেন সীমান্তে মোতায়েন সৌদি সেনাদের উদ্দেশে দেওয়া এই বার্তায় কোরআনের বিভিন্ন আয়াত এবং আল্লাহ ও মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর প্রতি আনুগত্য ও আত্মত্যাগের সঙ্গে সম্পর্কিত হাদিসের উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত কয়েক সপ্তাহে সৌদি আরব ও হুতিদের মধ্যে সংঘাত তীব্র হয়েছে। রিয়াদের দাবি, ইরান-সমর্থিত হুতিরা সৌদি ভূখণ্ড লক্ষ্য করে একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। এর জবাবে সৌদি আরবও হুতিদের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এদিকে হুতিরা ইয়েমেনের লোহিত সাগর উপকূলের বড় একটি অংশের নিয়ন্ত্রণ নিয়েছে বলেও প্রতিবেদনে দাবি করা হয়েছে। এর মধ্যে কৌশলগত বন্দরনগরী মোখা ও উপকূলীয় শহর ধুবাব রয়েছে। বাব আল-মান্দাব প্রণালির আশপাশের গুরুত্বপূর্ণ কয়েকটি দ্বীপেও হুতিদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার কথা বলা হয়েছে।

বাব আল-মান্দাব লোহিত সাগর ও এডেন উপসাগরের মধ্যকার গুরুত্বপূর্ণ সমুদ্রপথ। এই পথ দিয়ে জাহাজগুলো সুয়েজ খাল হয়ে ইউরোপীয় বাজারে যেতে পারে। ফলে এ অঞ্চলে হুতিদের নিয়ন্ত্রণ বাড়লে আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ইতোমধ্যে যুদ্ধের কারণে বিভিন্ন নৌপথে পণ্য পরিবহন ব্যাহত হচ্ছে এবং হরমুজ প্রণালিতে ইরানের বিধিনিষেধের প্রভাবও রয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। এর মধ্যে বাব আল-মান্দাব ঘিরে নতুন করে অস্থিতিশীলতা তৈরি হলে বৈশ্বিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহে আরও চাপ তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ইয়েমেনের দীর্ঘদিনের গৃহযুদ্ধের সর্বশেষ অধ্যায় হিসেবে বর্তমান সংঘাতকে দেখা হচ্ছে। প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় ১২ বছর ধরে চলা যুদ্ধ ২০২২ সালে জাতিসংঘের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতির পর অনেকটা স্থবির হয়ে পড়েছিল। তবে সাম্প্রতিক সময়ে আঞ্চলিক সংঘাতের সঙ্গে যুক্ত হয়ে সেখানে আবারও লড়াই তীব্র হয়েছে।

গ্র্যান্ড মুফতির বিবৃতিতে হুতিদের সম্পূর্ণ পরাজয়ের জন্য প্রার্থনা করা হয়। সীমান্তে দায়িত্ব পালনরত সেনাদের সবসময় প্রস্তুত থাকতে, শাসক ও সামরিক কমান্ডারদের নির্দেশ মেনে চলতে এবং সর্বোচ্চ নির্ভুলতার সঙ্গে দায়িত্ব পালন করতে বলা হয়।

সৌদি রাষ্ট্রীয় টেলিভিশন সাম্প্রতিক সপ্তাহগুলোতে দেশটির দক্ষিণাঞ্চলের একটি মসজিদে হুতিদের হামলার দাবি করে ভিডিও প্রচার করেছে। সৌদি কর্তৃপক্ষ আরও অভিযোগ করেছে, হুতিরা মক্কা লক্ষ্য করেও হামলা চালিয়েছে। তবে এসব অভিযোগ স্বাধীনভাবে যাচাই করা হয়নি।

গ্র্যান্ড মুফতি সৌদি সেনাদের পবিত্র স্থানগুলোর সুরক্ষায় দায়িত্ব পালনের কথাও উল্লেখ করেন। তার ভাষ্য, এ দায়িত্ব পালনের মাধ্যমে তারা মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর সাহাবিদের পথ অনুসরণ করছেন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ