ঢাকা    বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ ১১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ইয়েমেনে হুতি হামলায় নিহত ৭, আহত ৩০

ইয়েমেনের লোহিত সাগর উপকূলের বন্দরনগরী আল-মাখায় হুতি বিদ্রোহীদের নতুন দফা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৩০ জন আহত হয়েছেন।সোমবার (১০ আগস্ট) আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়, ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে এটি ছিল ওই এলাকায় দ্বিতীয় বড় হামলা।ইয়েমেনি সশস্ত্র বাহিনীর তথ্য অনুযায়ী, সর্বশেষ হামলায় নিহতদের মধ্যে চারজন সামরিক সদস্য এবং তিনজন বেসামরিক নাগরিক রয়েছেন। দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ১১টি ড্রোন ধ্বংস করতে সক্ষম হলেও দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে আঘাত হানে।এর আগে রোববারের প্রথম দফার হামলায় ১১ জন নিহত এবং ৩২ জন আহত হন। ওই হামলায় বাণিজ্যিক বন্দর, বিদ্যুৎকেন্দ্র, বেসামরিক স্থাপনা ও আবাসিক এলাকায় ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।[BANGVIEWS-POST:3474]ইয়েমেনি বাহিনী জানিয়েছে, তারা বিস্ফোরক বহনকারী একটি চালকবিহীন নৌযানও ধ্বংস করেছে।হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারে দাবি করেছেন, সৌদি সামরিক অবস্থান ও অস্ত্রভাণ্ডার লক্ষ্য করে এসব হামলা চালানো হয়েছে। পশ্চিম উপকূল ও তাইজ এলাকায় সৌদি বাহিনীর তৎপরতা বৃদ্ধির জবাব হিসেবেই এই অভিযান চালানো হয়েছে বলে দাবি করেন তিনি।এদিকে সংঘাত আল-মাখা ছাড়িয়ে আল-খোখা এলাকাতেও ছড়িয়ে পড়েছে। স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, হুতিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার সময় হোদেইদাহর সরকারি বাহিনী মনোনীত গভর্নর আল-হাসান তাহের অল্পের জন্য রক্ষা পান। সূত্র: আল জাজিরা

ইয়েমেনে হুতি হামলায় নিহত ৭, আহত ৩০