ঢাকা    বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ ১১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

এসিল্যান্ড পদে নিয়োগ পাচ্ছেন বিসিএসের ৫২ কর্মকর্তা

ছবি : সংগৃহিত
ফলো করুন

বিসিএস (প্রশাসন) ক্যাডারের ৫২ কর্মকর্তাকে সহকারী কমিশনার (ভূমি) বা এসিল্যান্ড পদে নিয়োগের জন্য ভূমি মন্ত্রণালয়ের অধীনে ন্যস্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সংশ্লিষ্ট কর্মকর্তাদের পরবর্তী সময়ে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে পদায়নের লক্ষ্যে তাদের চাকরি ভূমি মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। একই সঙ্গে তাদের ভূমি মন্ত্রণালয়ে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

পদায়নের আগে কর্মকর্তাদের ঢাকার ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে মৌলিক ভূমি ব্যবস্থাপনা কোর্স সম্পন্ন করতে হবে। প্রশিক্ষণ শেষে ‘জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন কর্মচারীদের পদায়ন নীতিমালা, ২০২২’ অনুযায়ী তাদের বিভিন্ন কর্মস্থলে পদায়ন করা হবে।

ট্যাগ : ভূমি মন্ত্রণালয় বিসিএস প্রশাসন ক্যাডার

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

এসিল্যান্ড পদে নিয়োগ পাচ্ছেন বিসিএসের ৫২ কর্মকর্তা

প্রকাশের তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

বিসিএস (প্রশাসন) ক্যাডারের ৫২ কর্মকর্তাকে সহকারী কমিশনার (ভূমি) বা এসিল্যান্ড পদে নিয়োগের জন্য ভূমি মন্ত্রণালয়ের অধীনে ন্যস্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সংশ্লিষ্ট কর্মকর্তাদের পরবর্তী সময়ে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে পদায়নের লক্ষ্যে তাদের চাকরি ভূমি মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। একই সঙ্গে তাদের ভূমি মন্ত্রণালয়ে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

পদায়নের আগে কর্মকর্তাদের ঢাকার ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে মৌলিক ভূমি ব্যবস্থাপনা কোর্স সম্পন্ন করতে হবে। প্রশিক্ষণ শেষে ‘জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন কর্মচারীদের পদায়ন নীতিমালা, ২০২২’ অনুযায়ী তাদের বিভিন্ন কর্মস্থলে পদায়ন করা হবে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ