ঢাকা    বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ ১১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

শিক্ষা ও দক্ষতাকে কর্মসংস্থানের সঙ্গে যুক্ত করতে হবে: ববি হাজ্জাজ

ছবি : সংগৃহিত
ফলো করুন

টেকসই অর্থনৈতিক উন্নয়নের জন্য দক্ষ ও কর্মক্ষম মানবসম্পদ গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। শিক্ষা ও দক্ষতা উন্নয়নকে কর্মসংস্থান, উদ্যোক্তা সৃষ্টি এবং দেশের অর্থনৈতিক অগ্রগতির সঙ্গে আরও কার্যকরভাবে যুক্ত করার প্রয়োজনীয়তার কথা বলেছেন তিনি।

স্থানীয় সময় মঙ্গলবার দুপুরে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের লং আইল্যান্ড সিটিতে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থী, পেশাজীবী ও বিভিন্ন খাতের প্রতিনিধিরা অংশ নেন।

ববি হাজ্জাজ বলেন, বাংলাদেশের শিক্ষা ও দক্ষতা উন্নয়ন ব্যবস্থাকে সময়ের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে আরও আধুনিক ও কর্মমুখী করা প্রয়োজন। শিক্ষা যেন শুধু প্রাতিষ্ঠানিক ডিগ্রি অর্জনে সীমাবদ্ধ না থাকে, বরং শিক্ষার্থীদের বাস্তব জীবন ও কর্মক্ষেত্রের জন্য প্রস্তুত করে, সেদিকে গুরুত্ব দিতে হবে।

তরুণদের ভবিষ্যৎ শ্রমবাজারের উপযোগী করে গড়ে তুলতে শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের মধ্যে কার্যকর সমন্বয় প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি। একই সঙ্গে তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা এবং উৎপাদনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে সরকার, শিক্ষাপ্রতিষ্ঠান ও বেসরকারি খাতের সমন্বিত উদ্যোগের ওপর জোর দেন প্রতিমন্ত্রী।

‘শ্রেণিকক্ষ থেকে অর্থনীতি’ শীর্ষক এ আলোচনায় শিক্ষার মাধ্যমে দক্ষতা অর্জন, সেই দক্ষতাকে কর্মসংস্থানে কাজে লাগানো এবং কর্মসংস্থান থেকে উৎপাদনশীলতা ও অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর একটি সমন্বিত কাঠামো গড়ে তোলার প্রয়োজনীয়তা উঠে আসে।

অনুষ্ঠানটি আয়োজন ও সঞ্চালনা করেন নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ মোজাম্মেল হক। আলোচনায় দেশের শিক্ষা ও দক্ষতা উন্নয়ন ব্যবস্থার বর্তমান পরিস্থিতি, ভবিষ্যৎ চ্যালেঞ্জ এবং শ্রমবাজারের চাহিদার সঙ্গে শিক্ষার সংযোগ বাড়ানোর বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় হয়।

এতে নীতিনির্ধারক, বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধি, নিয়োগদাতা প্রতিষ্ঠান এবং নিউইয়র্কে বসবাসরত বাংলাদেশি পেশাজীবীরা অংশ নেন। বক্তারা শিক্ষার্থীদের অর্জিত দক্ষতার সঙ্গে কর্মক্ষেত্রের বাস্তব চাহিদার ব্যবধান কমানোর ওপর গুরুত্ব দেন।

ববি হাজ্জাজ প্রবাসী বাংলাদেশি পেশাজীবীদের জ্ঞান, দক্ষতা ও আন্তর্জাতিক অভিজ্ঞতাকে দেশের মানবসম্পদ ও শিক্ষা খাতের উন্নয়নে কাজে লাগানোর সম্ভাবনার কথাও তুলে ধরেন। আন্তর্জাতিক পর্যায়ের অভিজ্ঞতা ও জ্ঞান বিনিময়ের মাধ্যমে বাংলাদেশের তরুণদের জন্য নতুন সুযোগ সৃষ্টি করা সম্ভব বলে উল্লেখ করেন তিনি।

আলোচনায় অংশগ্রহণকারীরা বলেন, পরিবর্তনশীল বৈশ্বিক অর্থনীতি ও কর্মবাজারে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি কর্মমুখী ও প্রযুক্তিনির্ভর দক্ষতার গুরুত্ব বাড়ছে। এ কারণে সরকার, শিক্ষাপ্রতিষ্ঠান, বেসরকারি খাত, নিয়োগদাতা এবং প্রবাসী পেশাজীবীদের মধ্যে সহযোগিতা আরও জোরদার করা প্রয়োজন।

ট্যাগ : ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

শিক্ষা ও দক্ষতাকে কর্মসংস্থানের সঙ্গে যুক্ত করতে হবে: ববি হাজ্জাজ

প্রকাশের তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ