ঢাকা    রোববার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

মক্কা প্রতিরক্ষা জোটের প্রথম মহাসচিব পাকিস্তানের সাবেক সেনা কর্মকর্তা

ছবি : সংগৃহীত
ফলো করুন

মক্কা প্রতিরক্ষা জোটের প্রথম মহাসচিব হিসেবে দায়িত্ব নিয়েছেন পাকিস্তানের অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল নোমান মাহমুদ। জোটের প্রাথমিক পর্যায়ে সাংগঠনিক কাঠামো গড়ে তোলা এবং সদস্য দেশগুলোর মধ্যে সমন্বয় করাই হবে তার প্রধান দায়িত্ব।

প্রতিবেদনে বলা হয়েছে, ত্রিপক্ষীয় এই জোটের অংশগ্রহণকারী তিন দেশ গত মাসে সিদ্ধান্ত নেয়, প্রথম মহাসচিব হিসেবে পাকিস্তানের একজনকে নিয়োগ দেওয়া হবে। সেই সিদ্ধান্তের পর জোটের সচিবালয়ের প্রথম প্রধান হিসেবে নোমান মাহমুদকে দায়িত্ব দেওয়া হয়েছে।

জোটের প্রাথমিক কাঠামো তৈরি এবং সদস্য দেশগুলোর মধ্যে সমন্বয় প্রতিষ্ঠায় তাকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি রাজনৈতিক পর্যায়ে নেওয়া সিদ্ধান্তগুলোকে বাস্তব নিরাপত্তা ব্যবস্থায় রূপ দেওয়ার কাজেও সমন্বয় করবেন তিনি।

নোমান মাহমুদ পাকিস্তান সেনাবাহিনীর বেলুচ রেজিমেন্টের কর্মকর্তা হিসেবে ১৯৮৭ সালের সেপ্টেম্বরে কমিশন পান। তিনি কোয়েটার কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ, মিসরের কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ এবং ইসলামাবাদের ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন। সামরিক বিষয়ে তিনি স্নাতকোত্তর ডিগ্রিও অর্জন করেন।

সামরিক জীবনের বড় একটি সময় কমান্ড অ্যান্ড স্টাফ কলেজে কাটান নোমান মাহমুদ। সেখানে বিভিন্ন প্রশিক্ষণমূলক দায়িত্ব পালনের পাশাপাশি প্রধান প্রশিক্ষক হিসেবেও দায়িত্ব পালন করেন। এ সময় সামরিক কৌশল ও অভিযান পরিচালনার পরিকল্পনা নিয়ে কাজের অভিজ্ঞতা অর্জন করেন তিনি।

মেজর জেনারেল হিসেবে নোমান মাহমুদ উত্তর ওয়াজিরিস্তানে একটি পদাতিক ডিভিশনের নেতৃত্ব দেন। ওই এলাকায় কয়েক বছর ধরে পাকিস্তান সেনাবাহিনীর সন্ত্রাসবিরোধী অভিযান চলছিল।

পরবর্তী সময়ে সামরিক অভিযান থেকে গোয়েন্দা কার্যক্রমে যুক্ত হন তিনি। আন্তঃবাহিনী গোয়েন্দা সংস্থা (আইএসআই)-এর অ্যানালাইসিস ডিরেক্টরেটের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন নোমান মাহমুদ। সেখানে জাতীয় নিরাপত্তার দৃষ্টিকোণ থেকে বিভিন্ন দেশের পরিস্থিতি বিশ্লেষণের পাশাপাশি বিদেশি গোয়েন্দা সংস্থাগুলোর সঙ্গে যোগাযোগের দায়িত্বও পালন করেন তিনি।

২০১৯ সালের এপ্রিলে লেফটেন্যান্ট জেনারেল পদে উন্নীত হন নোমান মাহমুদ। এরপর তাকে জেনারেল হেডকোয়ার্টার্সের যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিভাগের মহাপরিদর্শক করা হয়। একই বছরের ডিসেম্বরে তিনি পেশোয়ারে একাদশ কোরের কমান্ডার হিসেবে দায়িত্ব নেন।

কোর কমান্ডার হিসেবে দায়িত্ব পালনের সময় পাকিস্তানের পশ্চিম সীমান্তে গুরুত্বপূর্ণ পরিবর্তন চলছিল। আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের প্রস্তুতির পাশাপাশি পাকিস্তান সীমান্তে বেড়া নির্মাণের কাজও এগিয়ে চলছিল। একই সময়ে সীমান্তের ওপারের পরিস্থিতির নিরাপত্তাজনিত প্রভাব মোকাবিলা করতে হচ্ছিল পাকিস্তানকে।

২০২১ সালের নভেম্বরে একাদশ কোরের কমান্ড থেকে সরে যান নোমান মাহমুদ। এরপর তাকে ইসলামাবাদের ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটির প্রেসিডেন্ট করা হয়। প্রতিষ্ঠানটির ৩৫তম প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। ২০২৩ সালের এপ্রিলে পাকিস্তান সেনাবাহিনী থেকে অবসর নেন নোমান মাহমুদ।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, ২০২২ সালে পাকিস্তানের সেনাপ্রধান নিয়োগের সময় সম্ভাব্য প্রার্থী হিসেবে বিবেচিত কর্মকর্তাদের মধ্যে নোমান মাহমুদের নামও ছিল।

সামরিক জীবনে মাঠপর্যায়ের কমান্ড, সাবেক উপজাতীয় এলাকায় অভিযান, আফগানিস্তান সীমান্তের নিরাপত্তা, গোয়েন্দা বিশ্লেষণ, বিদেশি সংস্থার সঙ্গে যোগাযোগ এবং জাতীয় নিরাপত্তা ও কৌশলগত বিষয়ে প্রশিক্ষণের অভিজ্ঞতা রয়েছে নোমান মাহমুদের। নতুন মক্কা প্রতিরক্ষা জোটের দায়িত্ব পালনে তার এসব অভিজ্ঞতা কাজে লাগবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ট্যাগ : পাকিস্তান সেনাবাহিনী মক্কা প্রতিরক্ষা জোট নোমান মাহমুদ পাকিস্তান সেনাবাহিনী

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

আন্তর্জাতিক

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
রবিবার৮
  • ০৮ নভেম্বর ২০২৬
  • ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫১ ভোর
  • সূর্যোদয়৬:০৮ সকাল
  • যোহর১১:৪৪ সকাল
  • আসর৩:৪১ বিকাল
  • মাগরিব৫:১৮ বিকাল
  • এশা৬:৩৪ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৪৮ ভোরইফতার ৫:১৮ বিকাল

বাংলা ভিউজ

রোববার, ০৮ নভেম্বর ২০২৬

মক্কা প্রতিরক্ষা জোটের প্রথম মহাসচিব পাকিস্তানের সাবেক সেনা কর্মকর্তা

প্রকাশের তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

মক্কা প্রতিরক্ষা জোটের প্রথম মহাসচিব হিসেবে দায়িত্ব নিয়েছেন পাকিস্তানের অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল নোমান মাহমুদ। জোটের প্রাথমিক পর্যায়ে সাংগঠনিক কাঠামো গড়ে তোলা এবং সদস্য দেশগুলোর মধ্যে সমন্বয় করাই হবে তার প্রধান দায়িত্ব।

প্রতিবেদনে বলা হয়েছে, ত্রিপক্ষীয় এই জোটের অংশগ্রহণকারী তিন দেশ গত মাসে সিদ্ধান্ত নেয়, প্রথম মহাসচিব হিসেবে পাকিস্তানের একজনকে নিয়োগ দেওয়া হবে। সেই সিদ্ধান্তের পর জোটের সচিবালয়ের প্রথম প্রধান হিসেবে নোমান মাহমুদকে দায়িত্ব দেওয়া হয়েছে।

জোটের প্রাথমিক কাঠামো তৈরি এবং সদস্য দেশগুলোর মধ্যে সমন্বয় প্রতিষ্ঠায় তাকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি রাজনৈতিক পর্যায়ে নেওয়া সিদ্ধান্তগুলোকে বাস্তব নিরাপত্তা ব্যবস্থায় রূপ দেওয়ার কাজেও সমন্বয় করবেন তিনি।

নোমান মাহমুদ পাকিস্তান সেনাবাহিনীর বেলুচ রেজিমেন্টের কর্মকর্তা হিসেবে ১৯৮৭ সালের সেপ্টেম্বরে কমিশন পান। তিনি কোয়েটার কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ, মিসরের কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ এবং ইসলামাবাদের ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন। সামরিক বিষয়ে তিনি স্নাতকোত্তর ডিগ্রিও অর্জন করেন।

সামরিক জীবনের বড় একটি সময় কমান্ড অ্যান্ড স্টাফ কলেজে কাটান নোমান মাহমুদ। সেখানে বিভিন্ন প্রশিক্ষণমূলক দায়িত্ব পালনের পাশাপাশি প্রধান প্রশিক্ষক হিসেবেও দায়িত্ব পালন করেন। এ সময় সামরিক কৌশল ও অভিযান পরিচালনার পরিকল্পনা নিয়ে কাজের অভিজ্ঞতা অর্জন করেন তিনি।

মেজর জেনারেল হিসেবে নোমান মাহমুদ উত্তর ওয়াজিরিস্তানে একটি পদাতিক ডিভিশনের নেতৃত্ব দেন। ওই এলাকায় কয়েক বছর ধরে পাকিস্তান সেনাবাহিনীর সন্ত্রাসবিরোধী অভিযান চলছিল।

পরবর্তী সময়ে সামরিক অভিযান থেকে গোয়েন্দা কার্যক্রমে যুক্ত হন তিনি। আন্তঃবাহিনী গোয়েন্দা সংস্থা (আইএসআই)-এর অ্যানালাইসিস ডিরেক্টরেটের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন নোমান মাহমুদ। সেখানে জাতীয় নিরাপত্তার দৃষ্টিকোণ থেকে বিভিন্ন দেশের পরিস্থিতি বিশ্লেষণের পাশাপাশি বিদেশি গোয়েন্দা সংস্থাগুলোর সঙ্গে যোগাযোগের দায়িত্বও পালন করেন তিনি।

২০১৯ সালের এপ্রিলে লেফটেন্যান্ট জেনারেল পদে উন্নীত হন নোমান মাহমুদ। এরপর তাকে জেনারেল হেডকোয়ার্টার্সের যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিভাগের মহাপরিদর্শক করা হয়। একই বছরের ডিসেম্বরে তিনি পেশোয়ারে একাদশ কোরের কমান্ডার হিসেবে দায়িত্ব নেন।

কোর কমান্ডার হিসেবে দায়িত্ব পালনের সময় পাকিস্তানের পশ্চিম সীমান্তে গুরুত্বপূর্ণ পরিবর্তন চলছিল। আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের প্রস্তুতির পাশাপাশি পাকিস্তান সীমান্তে বেড়া নির্মাণের কাজও এগিয়ে চলছিল। একই সময়ে সীমান্তের ওপারের পরিস্থিতির নিরাপত্তাজনিত প্রভাব মোকাবিলা করতে হচ্ছিল পাকিস্তানকে।

২০২১ সালের নভেম্বরে একাদশ কোরের কমান্ড থেকে সরে যান নোমান মাহমুদ। এরপর তাকে ইসলামাবাদের ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটির প্রেসিডেন্ট করা হয়। প্রতিষ্ঠানটির ৩৫তম প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। ২০২৩ সালের এপ্রিলে পাকিস্তান সেনাবাহিনী থেকে অবসর নেন নোমান মাহমুদ।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, ২০২২ সালে পাকিস্তানের সেনাপ্রধান নিয়োগের সময় সম্ভাব্য প্রার্থী হিসেবে বিবেচিত কর্মকর্তাদের মধ্যে নোমান মাহমুদের নামও ছিল।

সামরিক জীবনে মাঠপর্যায়ের কমান্ড, সাবেক উপজাতীয় এলাকায় অভিযান, আফগানিস্তান সীমান্তের নিরাপত্তা, গোয়েন্দা বিশ্লেষণ, বিদেশি সংস্থার সঙ্গে যোগাযোগ এবং জাতীয় নিরাপত্তা ও কৌশলগত বিষয়ে প্রশিক্ষণের অভিজ্ঞতা রয়েছে নোমান মাহমুদের। নতুন মক্কা প্রতিরক্ষা জোটের দায়িত্ব পালনে তার এসব অভিজ্ঞতা কাজে লাগবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ