প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে সৌদি-তুরস্কের সঙ্গে যোগাযোগ জোরদার করছে পাকিস্তান
মক্কা প্রতিরক্ষা জোটের ভবিষ্যৎ কার্যক্রম ও সহযোগিতার বিষয় নিয়ে সৌদি আরব ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পৃথক টেলিফোন আলোচনা করেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, ইসহাক দার সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান এবং তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে ফোনে আঞ্চলিক পরিস্থিতি ও জোটের পরবর্তী কার্যক্রম নিয়ে আলোচনা করেন।বিবৃতিতে বলা হয়, মক্কা প্রতিরক্ষা জোটের আওতায় গঠিত কৌশলগত রাজনৈতিক ও প্রতিরক্ষা কমিটির প্রথম বৈঠকে যেসব বিষয়ে সমঝোতা হয়েছিল, সেগুলোর বাস্তবায়নের পরবর্তী পদক্ষেপ নিয়েও আলোচনা হয়েছে।ইস্তাম্বুলে অনুষ্ঠিত ওই বৈঠকে পাকিস্তান, সৌদি আরব ও তুরস্ক অংশ নেয়। বৈঠকে আঞ্চলিক নিরাপত্তা, প্রতিরক্ষা সহযোগিতা এবং পারস্পরিক সমন্বয় বাড়ানোর বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।[BANGVIEWS-POST:5279]সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনালাপে দুই পক্ষ আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু নিয়ে মতবিনিময় করেন। পাশাপাশি বিভিন্ন বহুপক্ষীয় ফোরামে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়েও আলোচনা হয়। দুই মন্ত্রী ভবিষ্যতেও ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখার বিষয়ে একমত হন।তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে আলোচনায় ইসহাক দার ইস্তাম্বুলে কৌশলগত রাজনৈতিক ও প্রতিরক্ষা কমিটির প্রথম বৈঠক আয়োজনের জন্য তুরস্ককে ধন্যবাদ জানান। এ সময় জোটের অধীনে সহযোগিতা আরও বিস্তৃত করার উপায় নিয়েও আলোচনা করেন তারা।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি, পারস্পরিক স্বার্থ এবং ভবিষ্যৎ সহযোগিতার বিষয়েও মতবিনিময় করেছেন। তারা নিয়মিত যোগাযোগ অব্যাহত রাখার বিষয়ে সম্মতি জানিয়েছেন।সূত্র: জিও নিউজ