ঢাকা    বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ ১০ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

আপাতত বাড়ছে না রেলের ভাড়া: রেলমন্ত্রী

আপাতত বাড়ছে না রেলের ভাড়া: রেলমন্ত্রী
ছবি : সংগৃহিত
ফলো করুন

জ্বালানি তেলের দাম বাড়লেও আপাতত ট্রেনের ভাড়া বাড়ানোর কোনো সিদ্ধান্ত নেয়নি সরকার। তবে পরিচালন ব্যয় ও লোকসান বেড়ে যাওয়ায় রেলের ভাড়া সমন্বয়ের জন্য মন্ত্রণালয়ের ভেতরে চাপ রয়েছে বলে জানিয়েছেন রেলপথ, সড়ক পরিবহন ও সেতু এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সচিবালয়ে লঞ্চ মালিকদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, আগের দফায় ডিজেলের দাম লিটারে ১৫ টাকা বাড়লেও রেলের ভাড়া বাড়ানো হয়নি। এবার জ্বালানি তেলের দাম আরও ২০ টাকা বাড়ায় রেলের পরিচালন ব্যয় বেড়েছে। এ কারণে ভাড়া সমন্বয়ের চাপ তৈরি হয়েছে।

তিনি জানান, দীর্ঘদিন ধরে রেলের ভাড়া অপরিবর্তিত রয়েছে। এর মধ্যে একাধিকবার জ্বালানির দাম বাড়লেও যাত্রীদের কথা বিবেচনা করে ভাড়া বাড়ানো হয়নি। এবারও বর্তমান ভাড়া বহাল রেখে ব্যয় সামাল দেওয়ার চেষ্টা চলছে।

শেখ রবিউল আলম বলেন, “এবার রেলের ভাড়া বাড়ানোর খুব চাপ রয়েছে। তা না হলে লোকসান আরও বাড়বে। তারপরও এখনো ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়নি।”

রেলওয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের ব্যয় সমন্বয়ের মাধ্যমে বর্তমান ভাড়া বজায় রাখার উপায় খুঁজতে বলা হয়েছে জানিয়ে তিনি বলেন, আপাতত আগের ভাড়াই কার্যকর থাকবে। পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

তবে বর্তমান ভাড়ায় রেল পরিচালনা করা একেবারেই অসম্ভব হয়ে পড়লে ভবিষ্যতে যৌক্তিক হারে ভাড়া সমন্বয় করা হতে পারে বলে জানান মন্ত্রী। সে ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার আগে বিষয়টি জনসমক্ষে জানানো হবে বলেও উল্লেখ করেন তিনি।

ফেরির ভাড়া প্রসঙ্গেও শেখ রবিউল আলম বলেন, দীর্ঘদিন ভাড়া না বাড়ায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) লোকসানের মুখে রয়েছে। ফেরির ভাড়া বাড়ানোর দাবি থাকলেও জনস্বার্থ বিবেচনায় এখনই তা বাড়ানো হয়নি।

মন্ত্রী বলেন, রেল ও ফেরির মতো সেবা পরিচালনায় কর্মকর্তা-কর্মচারীদের বেতন, জ্বালানি ও রক্ষণাবেক্ষণসহ বিভিন্ন ব্যয় রয়েছে। এসব ব্যয় বাড়লেও সরকার যতটা সম্ভব যাত্রীদের ওপর অতিরিক্ত চাপ না দিয়ে সেবা চালু রাখার চেষ্টা করছে।

তিনি পুনরায় জানান, রেলের ভাড়া বাড়ানোর বিষয়ে এখন পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। পরিস্থিতি বিবেচনায় যতদিন সম্ভব বর্তমান ভাড়া বহাল রাখার চেষ্টা করা হবে।

ট্যাগ : গণপরিবহন শেখ রবিউল আলম বাংলাদেশ রেলওয়ে

বাংলা ভিউজ

বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

আপাতত বাড়ছে না রেলের ভাড়া: রেলমন্ত্রী

প্রকাশের তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ