ঢাকা    শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক কারাগারে

শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক কারাগারে
ছবি : সংগৃহীত
ফলো করুন

চাঁদপুরের শাহরাস্তিতে ধর্মীয় শিক্ষা দেওয়ার সময় এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে আমিনুল ইসলাম (৬৪) নামে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) তাকে গ্রেপ্তারের পর আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে কারাগারে পাঠিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও অভিযোগ সূত্রে জানা গেছে, শাহরাস্তি উপজেলার রায়শ্রী উত্তর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের উল্লাশ্বর (হাবিবউল্লাহ চেয়ারম্যান বাড়ি) এলাকায় শিশুটিকে ধর্মীয় শিক্ষার প্রাইভেট পড়ানোর সময় বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন, মারধরের হুমকি এবং শারীরিকভাবে নির্যাতনের অভিযোগ ওঠে আমিনুল ইসলামের বিরুদ্ধে।

শিশুটির পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ করা হলে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ১০ ধারায় নিয়মিত মামলা করা হয়। পরে শাহরাস্তি থানার ওসি মীর মাহবুবুর রহমানের দিকনির্দেশনায় এসআই (নিঃ) মো. আইয়ুব খান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে আমিনুল ইসলামকে গ্রেপ্তার করেন।

পরিবার সূত্রে জানা গেছে, শিশুটি প্রায় দুই বছর ধরে ওই শিক্ষকের কাছে ধর্মীয় শিক্ষার প্রাইভেট পড়ছিল। গত তিন-চার মাস ধরে পড়ানোর সময় বিভিন্ন সময়ে তাকে ভয়ভীতি দেখানো এবং শারীরিকভাবে যৌন নির্যাতন করা হয়েছে বলে শিশুটি তার মাকে জানায়। ভয়ে প্রথম দিকে সে বিষয়টি কাউকে জানায়নি বলে পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে।

ঘটনার দিন বাড়িতে ফিরে শিশুটি কান্নাকাটি করলে তার স্কুলের শিক্ষিকা সামছুন্নাহার বিষয়টি জানতে চান। পরে শিশুটি তার সঙ্গে ঘটে যাওয়া বিষয়গুলো শিক্ষিকাকে জানায়। এরপর শিক্ষিকা ফোন করে শিশুটির মাকে বিষয়টি অবহিত করেন এবং মেয়েকে ওই শিক্ষকের কাছে আর না পাঠানোর পরামর্শ দেন।

শিশুটির মায়ের দাবি, মেয়ের কাছ থেকে তিনি জানতে পেরেছেন, এসব বিষয় কাউকে জানালে তাকে বস্তায় ভরে মারধর এবং বালিশ দিয়ে চাপা দিয়ে হত্যার হুমকি দেওয়া হতো। শিশুটি হাত-পা টেনে ধরা এবং শরীরের বিভিন্ন স্থানে ব্যথা দেওয়ার অভিযোগও করেছে বলে জানান তিনি। একটি ঘটনায় জামাকাপড় খুলে ফেলার অভিযোগও শিশুটি করেছে। ওই সময় মাদ্রাসাশিক্ষকের পরিবারের এক নারী সদস্য উপস্থিত ছিলেন বলেও শিশুটি জানিয়েছে বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

শিশুটির মা বলেন, তার মেয়ে ভয়ে অনেক দিন বিষয়গুলো কাউকে জানাতে পারেনি। ঘটনার দিন স্কুলের শিক্ষিকা ফোন করে বিষয়টি জানান। পরে তিনি প্রথমে আত্মীয়স্বজন এবং স্থানীয় ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেনসহ কয়েকজনকে বিষয়টি অবহিত করেন। তিনি ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে বিচার দাবি করেন।

শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান বলেন, বিষয়টি অত্যন্ত দুঃখজনক। সংবাদ পাওয়ার পর গুরুত্বের সঙ্গে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে।

ওসি আরও বলেন, আসামি আমিনুল ইসলামকে গ্রেপ্তার করে যথাযথ পুলিশ স্কর্টের মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে। আদালত তাকে কারাগারে পাঠিয়েছেন। অভিযোগের বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

ট্যাগ : চাঁদপুর শাহরাস্তি মাদ্রাসাশিক্ষক

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

সারাদেশ

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
শনিবার৭
  • ০৭ নভেম্বর ২০২৬
  • ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫০ ভোর
  • সূর্যোদয়৬:০৮ সকাল
  • যোহর১১:৪৪ সকাল
  • আসর৩:৪১ বিকাল
  • মাগরিব৫:১৮ বিকাল
  • এশা৬:৩৫ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৪৭ ভোরইফতার ৫:১৮ বিকাল

বাংলা ভিউজ

শনিবার, ০৭ নভেম্বর ২০২৬


শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক কারাগারে

প্রকাশের তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

চাঁদপুরের শাহরাস্তিতে ধর্মীয় শিক্ষা দেওয়ার সময় এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে আমিনুল ইসলাম (৬৪) নামে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) তাকে গ্রেপ্তারের পর আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে কারাগারে পাঠিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও অভিযোগ সূত্রে জানা গেছে, শাহরাস্তি উপজেলার রায়শ্রী উত্তর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের উল্লাশ্বর (হাবিবউল্লাহ চেয়ারম্যান বাড়ি) এলাকায় শিশুটিকে ধর্মীয় শিক্ষার প্রাইভেট পড়ানোর সময় বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন, মারধরের হুমকি এবং শারীরিকভাবে নির্যাতনের অভিযোগ ওঠে আমিনুল ইসলামের বিরুদ্ধে।

শিশুটির পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ করা হলে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ১০ ধারায় নিয়মিত মামলা করা হয়। পরে শাহরাস্তি থানার ওসি মীর মাহবুবুর রহমানের দিকনির্দেশনায় এসআই (নিঃ) মো. আইয়ুব খান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে আমিনুল ইসলামকে গ্রেপ্তার করেন।

পরিবার সূত্রে জানা গেছে, শিশুটি প্রায় দুই বছর ধরে ওই শিক্ষকের কাছে ধর্মীয় শিক্ষার প্রাইভেট পড়ছিল। গত তিন-চার মাস ধরে পড়ানোর সময় বিভিন্ন সময়ে তাকে ভয়ভীতি দেখানো এবং শারীরিকভাবে যৌন নির্যাতন করা হয়েছে বলে শিশুটি তার মাকে জানায়। ভয়ে প্রথম দিকে সে বিষয়টি কাউকে জানায়নি বলে পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে।

ঘটনার দিন বাড়িতে ফিরে শিশুটি কান্নাকাটি করলে তার স্কুলের শিক্ষিকা সামছুন্নাহার বিষয়টি জানতে চান। পরে শিশুটি তার সঙ্গে ঘটে যাওয়া বিষয়গুলো শিক্ষিকাকে জানায়। এরপর শিক্ষিকা ফোন করে শিশুটির মাকে বিষয়টি অবহিত করেন এবং মেয়েকে ওই শিক্ষকের কাছে আর না পাঠানোর পরামর্শ দেন।

শিশুটির মায়ের দাবি, মেয়ের কাছ থেকে তিনি জানতে পেরেছেন, এসব বিষয় কাউকে জানালে তাকে বস্তায় ভরে মারধর এবং বালিশ দিয়ে চাপা দিয়ে হত্যার হুমকি দেওয়া হতো। শিশুটি হাত-পা টেনে ধরা এবং শরীরের বিভিন্ন স্থানে ব্যথা দেওয়ার অভিযোগও করেছে বলে জানান তিনি। একটি ঘটনায় জামাকাপড় খুলে ফেলার অভিযোগও শিশুটি করেছে। ওই সময় মাদ্রাসাশিক্ষকের পরিবারের এক নারী সদস্য উপস্থিত ছিলেন বলেও শিশুটি জানিয়েছে বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

শিশুটির মা বলেন, তার মেয়ে ভয়ে অনেক দিন বিষয়গুলো কাউকে জানাতে পারেনি। ঘটনার দিন স্কুলের শিক্ষিকা ফোন করে বিষয়টি জানান। পরে তিনি প্রথমে আত্মীয়স্বজন এবং স্থানীয় ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেনসহ কয়েকজনকে বিষয়টি অবহিত করেন। তিনি ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে বিচার দাবি করেন।

শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান বলেন, বিষয়টি অত্যন্ত দুঃখজনক। সংবাদ পাওয়ার পর গুরুত্বের সঙ্গে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে।

ওসি আরও বলেন, আসামি আমিনুল ইসলামকে গ্রেপ্তার করে যথাযথ পুলিশ স্কর্টের মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে। আদালত তাকে কারাগারে পাঠিয়েছেন। অভিযোগের বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ